ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মসজিদের মুয়াজ্জিন থেকে যেভাবে খলনায়কে পরিণত হলেন ডন


মসজিদের মুয়াজ্জিন থেকে যেভাবে খলনায়কে পরিণত হলেন ডন

 

বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ও এফডিসিতে জনপ্রিয় খলনায়কদের মধ্যে একজন হলেন আশরাফুল হক ডন। তিনি পরদায় বিভিন্ন সময় নানা ধরনের ভয়ংকর খলচরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন। তবে, পর্দায় ভিলেন চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে তিনি সম্পূর্ণ ভিন্ন ছিলেন। চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায়সহ মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন। মসজিদে নিয়মিত আজানও দিতেন বলে জানা যায়।

রোববার (৯ আগস্ট) ঢালিউডের নক্ষত্র নায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হককে আটক করার পর সিআইডি তাকে গ্রেপ্তার দেখিয়েছে। আর গ্রেপ্তার হওয়ার পর নতুনভাবে আলোচনায় এসেছে তার নাম। কারণ, ইন্ডাস্ট্রিতে এ অভিনেতার পরিচয় শুধু একজন খলঅভিনেতা হিসেবে নয়, তিনি প্রয়াত নায়ক সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও পরিচিত।

আরও পড়ুন: শাহরুখের ৬১তম জন্মদিনে ‘মান্নাত’-এ দেখা মিলবে না

১৯৭১ সালে বগুড়ায় জন্ম ডনের। তিনি দশ ভাই-বোনের মধ্যে সবার ছোট। তার বাবা মারা গেলেও বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তার মা। বগুড়া থেকে রাজধানী ঢাকায় আসার পর নির্মাতা সোহানুর রহমান সোহানের সঙ্গে তার পরিচয় ঘটেছিল। আর তার হাত ধরেই ইন্ডাস্ট্রিতে অভিনয়ের সুযোগ পান ডন।

তার পরিচালনায় ‘লাভ’ সিনেমা দিয়েই ডনের অভিষেক ঘটে। তবে, তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। আর এই সিনেমাটিতে অভিনয়ের মাধ্যমে সালমান শাহর সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয় ধীরে ধীরে ঘনিষ্ঠ বন্ধুত্বে পরিণত হয়।

ইন্ডাস্ট্রিতে ডন ছিলেন সালমান শাহর কাছের বন্ধুদের অন্যতম। এ নায়ককে নিয়ে কথা উঠলেই পুরোনো দিনের বিভিন্ন স্মৃতি তুলে ধরতেন ডন। প্রিয় বন্ধুর অকাল মৃত্যুর প্রসঙ্গ উঠলেই আবেগাপ্লুত হয়ে পড়তেন তিনি।

ঢালিউডের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ অভিনীত ২৭টি সিনেমার মধ্যে ২৪টিতেই খলয়নায়কের চরিত্রে দেখা গেছে ডনকে। নব্বইয়ের দশকে তার অভিনীত সিনেমাগুলো দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘এ জীবন তোমার আমার’, ‘বিক্ষোভ’, ‘ভালোবাসার মূল্য কত’, ‘তোমাকে চাই’, ‘ফুলের মতো বউ’, ‘বিয়ের ফুল’, ‘জীবন সংসার’, ‘ভালোবাসা কারে কয়’ এবং ‘মহামিলন’ প্রভৃতি।

আরও পড়ুন: উল্লাপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধান অতিথি এম আকবর আলী

এদিকে, দীর্ঘ ক্যারিয়ারের মধ্যে ডন প্রায় ছয় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। বড়পর্দার বাইরে টেলিভিশন নাটক ও টেলিফিল্মেও কাজ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও যুক্ত তিনি এবং ‘এক জনমের ভালোবাসা’ নামে একটি সিনেমা প্রযোজনা করেছেন। আবার ‘আর্কাইভ’ নামে একটি ব্যান্ডদল গড়েছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজা ইস্যুতে ট্রাম্পের পরিকল্পনা নাকচ করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


গাজা ইস্যুতে ট্রাম্পের পরিকল্পনা নাকচ করল ইসরায়েল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের ১৫-দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেন। তিনি উল্লেখ করেছেন যে, হামাস পুরোপুরি নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত ইসরায়েল সেখান থেকে সেনা প্রত্যাহার করবে না।

পূর্ববর্তী মাসে মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ অবসানের লক্ষ্যে তার পরিকল্পনার ক্ষেত্রে একটি অগ্রগতির কথা বলেছিলেন। এই পরিকল্পনায় ইসরায়েল ও হামাস দুই পক্ষই গত বছর সম্মত হয়েছিল এবং যুদ্ধবিরতির মধ্য দিয়ে এটি শুরু হয়েছিল। তবে গত অক্টোবরে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরেও, ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে।

ট্রাম্প জানিয়েছেন, গাজায় প্রায় দুই দশক ধরে শাসনকারী হামাস অস্ত্র সমর্পণে রাজি হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, ওই ১৫-দফার নথিটি ইসরায়েল প্রত্যাখ্যান করছে। তিনি আরও বলেন, হামাসকে সত্যিকার অর্থে নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত আইডিএফ কোনো সেনা প্রত্যাহার করবে না এবং ইসরায়েল আমাদের বাহিনী ও নাগরিকদের ওপর আসা হুমকি মোকাবিলা অব্যাহত রাখবে।

এছাড়া, গতকাল হামাস জানিয়েছিল, তারা যুক্তরাষ্ট্রের সমর্থিত এই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করতে প্রস্তুত এবং তারা ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করার আহ্বান জানিয়েছিল। হামাস ট্রাম্পের শান্তি বিষয়ক দলকে জানিয়েছিল, তারা পরিকল্পনার সর্বশেষ ধাপটি মেনে চলতে সম্মত; এই ধাপ অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত ওই অঞ্চলে হামাসের সদস্যরা তাদের অস্ত্রশস্ত্র ফিলিস্তিনিদের নবগঠিত একটি প্রশাসনিক কমিটির কাছে হস্তান্তর করবে।

শনিবার বার্তা সংস্থা এএফপি-কে হামাসের একজন কর্মকর্তা বলেন, হামাস ও অন্যান্য গোষ্ঠী মধ্যস্থতাকারীদের নিশ্চিত করেছে যে, যদি ইসরায়েলের অনুমোদন পাওয়া যায় এবং দেশটির কর্তৃক চুক্তি বাস্তবায়ন শুরু হয়, তারা এই চুক্তি কার্যকর করা ও দ্বিতীয় ধাপে এগিয়ে যেতে প্রস্তুত।

এর কয়েক দিন আগেই সংযুক্ত আরব আমিরাতসহ আরও সাতটি মুসলিম-প্রধান দেশ একটি যৌথ বিবৃতি দিয়েছিল। ওই বিবৃতিতে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করা হয়। এতে অভিযোগ করা হয়, ইসরায়েলের কর্মকাণ্ড ট্রাম্পের সেই শান্তি কাঠামোকে নস্যাৎ করার ঝুঁকি তৈরি করছে, যার লক্ষ্য ছিল এই সংঘাতের অবসান ঘটানো।

সূত্র: আলজাজিরা, রয়টার্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই প্রধানমন্ত্রীর আলোচনায় অনেক সমস্যার সমাধান হতে পারে: দীনেশ ত্রিবেদী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


দুই প্রধানমন্ত্রীর আলোচনায় অনেক সমস্যার সমাধান হতে পারে: দীনেশ ত্রিবেদী

ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন্তব্য করেছেন, যদি দুই নেতার (প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) আলোচনা হয়, তবে অনেক সমস্যার সমাধান হয়ে যায়।

রোববার (৯ আগস্ট) রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভেক) শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন।

দীনেশ ত্রিবেদী আরও জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সবাই অনেক সম্মান করি। তিনি বলেন, "আমি অনেকবার তার বক্তৃতা শুনেছি। তিনি একজন জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রীও জনবান্ধব ব্যক্তি।"

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমার মনে হচ্ছে, যদি দুই নেতার (প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায় (হোয়েন টু লিডার্স মিট, লট অব প্রবলেমস আর সলভড)। সমস্যার সমাধান বহু হয় যখন আমরা কথাবার্তা বলি। আমার তো পুরো বিশ্বাস যে মানুষ এক আছে। সমাধান (সলিউশনটা) হবে। এখানটায় কোনো নেতিবাচক জিনিস নেই। সব ইতিবাচক।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজাহানপুর থানার পুলিশ বিশেষ অভিযানে ২১ জনকে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


শাহজাহানপুর থানার পুলিশ বিশেষ অভিযানে ২১ জনকে গ্রেফতার

ঢাকা, ৯ আগস্ট, ২০২৬ : শাহজাহানপুর থানার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় শনিবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এই তথ্য আজ একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- মো. দুলু মিয়া (৩৪), মো. শাহা জামাল (৪০), মো. ইয়াছিন (৩০), মো. জাফর (৩০), মো. রকি (২৬), মো. আইদুল ইসলাম (২৫), মো. সুমন (২৭), মো. নুরু (১৯), মাহিন চৌধুরী তুষার (১৯), জাকির হোসেন (২৬), মো. সাব্বির (২২), মো. জহিরুল ইসলাম (৩৮), মো. আমির হোসেন (৩৯), হাসান মারগোব মোর্শেদ (৩৮), মো. চাঁন বাদশা (২৫), মো. মুসা (২৫), মো. শান্ত (২৫), মো. সাকিব ইসলাম শাহেদ (১৯), মো. সোহেল মোল্লা (২৮), মো. মঞ্জুর মোরশেদ এবং সৈয়দ আজমাইল হাসিব ওরফে সামির (১৮)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীরা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ভঙ্গুর অর্থনীতিতেও সরকার কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী পুতুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


দেশের ভঙ্গুর অর্থনীতিতেও সরকার কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী পুতুল

বিশ্বের অর্থনৈতিক চাপের মধ্যেও বাংলাদেশ উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে ইতিহাসের সর্বোচ্চ উন্নয়ন অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি উল্লেখ করেন, 'বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি সত্ত্বেও জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়ন কার্যক্রমকে আরো জোরদার করা হবে।'

নাটোরের লালপুর উপজেলার মোহড়কয়া ডিগ্রি কলেজ মাঠে রবিবার (৯ আগস্ট) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পুতুল বলেন, 'বিশ্ব অর্থনীতির অস্থিরতার প্রভাব অনেক দেশকে পিছিয়ে দিলেও বাংলাদেশ পরিকল্পিত পদক্ষেপ ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে।' জনগণের অংশগ্রহণ সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেছেন।

প্রধান অতিথির বক্তৃতার সময় প্রতিমন্ত্রী আরো বলেন, 'সরকার শুধু অবকাঠামোগত উন্নয়নেই সীমাবদ্ধ নয়; শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও সমান গুরুত্ব দিচ্ছে। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে।'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহড়কয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজের অধ্যক্ষ ডক্টর ইসমত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্লাহ।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে লালপুর উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ১ হাজার গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%