ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ঈদের ছুটিতে পোখারায় সময় কাটাচ্ছেন প্রভা


ঈদের ছুটিতে পোখারায় সময় কাটাচ্ছেন প্রভা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তাকে শুধুমাত্র অভিনয়ের জন্য জানেন না ভক্তরা, সামাজিক মাধ্যমেও তিনি বেশ সক্রিয় রয়েছেন। বিশেষ করে তার ভ্রমণ পছন্দ বরাবরই ভক্তদের মুগ্ধ করে। থাইল্যান্ড সফরের পর এ মুহূর্তে তিনি নেপালে অবকাশ উদ্‌যাপন করছেন। দেশটির পোখারা থেকে ছবি ও ভিডিও শেয়ার করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি।

ভ্রমণপিপাসু প্রভা নেপালের মনোরম প্রকৃতির মাঝে দারুণ সময় কাটাচ্ছেন। সাদামাটা এবং স্বাভাবিক লুকে তিনি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে দেখা যাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী একগুচ্ছে ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। এসব ছবিতে দেখা যাচ্ছে, কখনও তিনি পাহাড়ের কোলে গান গাইছেন, কখনও প্যারাগ্লাইডিং করে মেঘ ছুঁয়ে দেখছেন আকাশের রূপ। এছাড়াও কায়াকিংয়ের অভিজ্ঞতাও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রভা।

আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

ঈদের ছুটিতে প্রিয় তারকাকে এভাবে জীবন উপভোগ করতে দেখে নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন। অনেকেই বলছেন, সাজগোজ ছাড়াই তার স্বাভাবিক সৌন্দর্য যেন আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। কারও মতে, সময়ের সঙ্গে সঙ্গে প্রভার সৌন্দর্য আরও বেড়ে গেছে।

মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও নাটকে অভিনয় করে অল্প সময়ের ভেতরই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান প্রভা। তবে ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাইয়ের কারণে একসময় তার অভিনয়জীবনে কিছুটা বিরতি আসে। বর্তমানে তিনি অভিনয়ে খুব বেশি সক্রিয় নন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবাননের হাসপাতালে ইসরাইলের বিমান হামলায় আহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


লেবাননের হাসপাতালে ইসরাইলের বিমান হামলায় আহত ১২

দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইল অব্যাহত রেখেছে। সাম্প্রতিক হামলায় গত ২৪ ঘণ্টায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এ খবরটি আল জাজিরা জানিয়েছে, যে তথ্য লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে প্রকাশিত হয়েছে।

ন্যাশনাল নিউজ এজেন্সির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৪ জুন) ইসরাইলি যুদ্ধবিমান চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা দক্ষিণ লেবাননের টাইর শহরের জাবাল আমেল হসপিটালের পাশের এলাকায় আঘাত হানে। এই হামলার ফলে হাসপাতাল ভবনটিতে ব্যাপক ক্ষতি সাধিত হয়। একই সঙ্গে একটি ব্যাংক ভবনও ধ্বংস হয়ে যায়। হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন।

আল আরাবিয়া নিউজ চ্যানেলের তথ্যমতে, সোমবার (১ জুন) জাবাল আমেল হাসপাতালের পাশে ইসরাইল ব্যাপক বিমান হামলা চালায়। সেই হামলায় অন্তত ৫ জন মানুষের মৃত্যু ঘটে।

এদিকে, দক্ষিণ লেবাননের দোয়াইর শহরের একটি ভবনে রাতের বেলায় আরেকটি বিমান হামলায় একজন ব্যক্তি নিহত হন এবং একজন আহত হন। অন্যদিকে, আজ শুক্রবার (৫ জুন) সকালে একটি ড্রোন হামলায় হাবুশ সড়কে একটি মোটরসাইকেলে আঘাত লেগে একজন আহত হন।

নাকৌরা এলাকা এবং বিভিন্ন স্থানে গোলাবর্ষণ ও হামলা চালানো হয়েছে। আয়তা আশ-শাব শহরে একটি হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, টাইর শহরে রাতভর বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হাসপাতালের নিকটস্থ একটি ভবনে আঘাত লাগার ফলে রাস্তার একটি অংশ আংশিকভাবে বন্ধ হয়ে যায়।

চিকিৎসা কর্মকর্তাদের মতে, হাসপাতালের খুব কাছাকাছি বারবার হামলা করা হচ্ছে যেন স্বাস্থ্যকর্মীদের মধ্যে ভয়ের সঞ্চার করা যায় এবং সরাসরি হাসপাতাল লক্ষ্য না করলেও সেখানে ক্ষতি করা যেতে পারে।

এদিকে, দক্ষিণ লেবাননের দেব্বিন এলাকায় লেবাননের সেনাবাহিনী প্রথমবারের মতো কিছু সপ্তাহ পরে প্রবেশ করেছে, যেখানে পূর্বে ইসরাইলি বাহিনী অবস্থান করেছিল এবং পরে তারা সরে এসেছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বুধবার (৩ জুন) ওয়াশিংটনে একটি ত্রিপক্ষীয় বৈঠকে যুদ্ধবিরতি শর্তসাপেক্ষে বাস্তবায়নে সম্মত হয়েছে ইসরাইল ও লেবানন। চুক্তির ওপর নির্ভর করছে যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর হওয়া ইরান-সমর্থিত হিজবুল্লাহর হামলা সম্পূর্ণরূপে বন্ধ হওয়া।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, যুদ্ধবিরতির কার্যকর হতে হলে হিজবুল্লাহকে হামলা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং দক্ষিণ লেবনন থেকে গোষ্ঠীটির সদস্যদের সরাতে হবে। এছাড়া দুই দেশ কিছু ‘পাইলট জোন’ স্থাপনে একমত হয়েছে, যা লেবানিজ সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে। সেখানে কোন অরাষ্ট্রীয় পক্ষ বা সশস্ত্র গোষ্ঠী থাকতে পারবে না।

লেবাননের সরকার জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া সর্বশেষ যুদ্ধবিরতি আলোচনা তাদের জন্য ‘শেষ সুযোগ’ হিসেবে গণ্য। তবে হিজবুল্লাহ যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে। গোষ্ঠীটির নেতা নাইম কাসেম এই আলোচনাকে ‘অপমানজনক’ বলে মন্তব্য করেছেন।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) লেবাননের ওপর ইসরাইলি হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হিজবুল্লাহকে বাদ দিয়ে করা ইসরাইল ও লেবাননের যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১২:৫৬ পি.এম


ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং দুজন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) নতুন দায়িত্ব দেয়ার উদ্দেশ্যে বদলি করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৫ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্যটি জানানো হয়েছে।

আদেশের একটি অংশ অনুযায়ী, এডিসি এস এম রাজু আহমেদকে ক্রাইম বিভাগে নিয়োগ দেয়া হয়েছে, এডিসি রীমা সুলতানাকে অর্থ বিভাগে বদলি করা হয়েছে, ধানমন্ডি জোনের এডিসি জিসানুল হককে এখন উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনের কার্যক্রমে নিযুক্ত করা হয়েছে এবং এয়ারপোর্ট জোনের এডিসি আরিফুল ইসলামকে ধানমন্ডি জোনে বদলি করা হয়েছে। এছাড়া, এডিসি মো. রাজীবকে সোয়াটের দায়িত্ব প্রদান করা হয়েছে।

একই অফিস আদেশের মাধ্যমে সহকারী পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমানকে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে নিযুক্ত করা হয়েছে এবং ডেভেলপমেন্ট বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ জাহিদ হাসানকে সদরদফতর ও প্রশাসন বিভাগে সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) হিসেবে বদলি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার জার্সি পরা রোগীকে অর্ধেক ফিতে চিকিৎসা দেওয়ার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


আর্জেন্টিনার জার্সি পরা রোগীকে অর্ধেক ফিতে চিকিৎসা দেওয়ার ঘোষণা

বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। পুরো বিশ্বের মতো এ উন্মাদনার আঁচ লেগেছে বাংলাদেশেও। কেউ পড়ছেন নিজ পছন্দের দলের জার্সি, আবার কেউ টানাচ্ছেন পছন্দের দলের জাতীয় পতাকা।

এরই মাঝে একটি ব্যতিক্রমী ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন পটুয়াখালীর চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি নিজের ভালোবাসার প্রকাশ হিসেবে তিনি ঘোষণা করেছেন, বিশ্বকাপ চলাকালীন যখন রোগীরা তার চেম্বারে আর্জেন্টিনার জার্সি পরে আসবেন, তখন তাদের জন্য অর্ধেক ফিতে চিকিৎসা সেবা প্রদান করবেন।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে, তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, বিশ্বকাপজুড়ে পটুয়াখালী শহরের কাজীপাড়ায় অবস্থিত গ্রিনভিউ হাসপাতালে তার চেম্বারে আর্জেন্টিনার জার্সি পরে আসা রোগীদের জন্য বিশেষ ছাড় রাখা হবে।

ডা. মো. হাবিবুর রহমান বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের এনেস্থেশিয়া বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি ব্যথা ব্যবস্থাপনা বিষয়েও চিকিৎসাসেবা প্রদান করে আসছেন।

ঘোষণা অনুযায়ী, তার নিয়মিত ভিজিট ফি ৬০০ টাকা হলেও আর্জেন্টিনার জার্সি পরে আসা রোগীদের কাছ থেকে নেওয়া হবে ৩০০ টাকা।

এই বিষয়ে ডা. মো. হাবিবুর রহমান বলেন, তিনি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের ভক্ত। বিশ্বকাপ এলেই খেলা দেখার আনন্দটা অন্যরকম হয়ে ওঠে। সেই আনন্দকে আরও একটু ভিন্নভাবে উদযাপন করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নিয়েছেন। এটি সম্পূর্ণরূপে খেলাধুলার প্রতি ভালোবাসা ও আনন্দ ভাগাভাগির একটি প্রচেষ্টা।

তিনি আরও বলেন, ‘এটি আর্জেন্টিনা সমর্থকদের জন্য আমার পক্ষ থেকে একটি শুভেচ্ছা। এতে চিকিৎসাসেবার কোনো ব্যত্যয় ঘটবে না। বরং ফুটবলপ্রেমীদের মধ্যে আনন্দ ও উৎসবের আবহ আরও ছড়িয়ে পড়বে বলে আশা করছি।’

ফেসবুকে ঘোষণাটি প্রকাশিত হওয়ার পর পরই ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই বিষয়টিকে বিশ্বকাপ উন্মাদনার মজার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ চিকিৎসাসেবার সঙ্গে ফুটবলপ্রেমকে যুক্ত করায় এই উদ্যোগকে ব্যতিক্রমী ও অভিনব বলে মন্তব্য করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভ্যাট রিটার্নে আসছে বড় পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০১:০০ পি.এম


ভ্যাট রিটার্নে আসছে বড় পরিবর্তন

এবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের পথে হাঁটছে। ২০২৬-২৭ অর্থবছরের আসন্ন বাজেটে ভ্যাট নিবন্ধিত (বিআইএনধারী) প্রতিষ্ঠানগুলোর জন্য মাসিক ভিত্তিতে ভ্যাট রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা শিথিল করে ত্রৈমাসিক ভিত্তিতে, অর্থাৎ প্রতি তিন মাস পরপর রিটার্ন জমা দেওয়ার সুযোগ রাখা হচ্ছে। ভ্যাট প্রশাসনকে আরও সহজ, স্বচ্ছ এবং ব্যবসাবান্ধব করতে রিটার্ন দাখিল এবং অডিট কার্যক্রমকে সম্পূর্ণ ডিজিটাল ও স্বয়ংক্রিয় (অটোমেটেড) করারও উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের সংস্কার ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক ব্যয় ও সময় কমানোর পাশাপাশি কর ব্যবস্থাপনার দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন ব্যবস্থার আওতায় বছরে ১২ বার রিটার্ন দাখিলের পরিবর্তে মাত্র ৪ বার, অর্থাৎ প্রতি তিন মাসে একবার রিটার্ন জমা দিতে হবে। এতে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রশাসনিক ব্যয় ও সময় উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে, ভ্যাট ব্যবস্থার আওতা সম্প্রসারণ করে আরও বেশি প্রতিষ্ঠানকে কর নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করাও সরকারের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে রাজস্ব আদায় প্রক্রিয়া আরও বিস্তৃত ও কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বর্তমান মাসিক রিটার্ন ব্যবস্থা অনেক ছোট এবং মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি বড় চাপ। নিয়মিত হিসাব সংরক্ষণ, রিটার্ন প্রস্তুত এবং নির্ধারিত সময়ে জমা দেওয়ার কারণে অনেক উদ্যোক্তা ভ্যাট ব্যবস্থাকে জটিল মনে করেন। তিনি জানান, আমরা এমন একটি ব্যবস্থা চালু করতে চাই, যাতে ব্যবসায়ীরা সহজে ভ্যাট কাঠামোর মধ্যে থাকতে পারেন এবং স্বেচ্ছায় নিবন্ধিত হতে আগ্রহী হন। তিনি জানান, বর্তমানে প্রতি মাসের কার্যক্রমের হিসাব পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে জমা দিতে হয়। নতুন প্রস্তাব কার্যকর হলে, তিন মাসের তথ্য একসঙ্গে করে ত্রৈমাসিক ভিত্তিতে রিটার্ন দাখিল করা যাবে। ফলে ব্যবসা পরিচালনায় সময় ও খরচ দুটোই কমবে। এনবিআর মনে করছে, রিটার্ন দাখিলের প্রক্রিয়া যদি সহজ করা যায় তাহলে করদাতার সংখ্যা বাড়বে এবং স্বেচ্ছা প্রতিপালন (ভলান্টারি কমপ্লায়েন্স) আরও উন্নত হবে। একইসঙ্গে বর্তমানে ভ্যাট ব্যবস্থার বাইরে থাকা অনেক ব্যবসা প্রতিষ্ঠানও নিবন্ধনের আওতায় আসতে উৎসাহিত হবে। নতুন ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভ্যাট প্রশাসনের পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন। এনবিআর সূত্র জানায়, ভবিষ্যতে ভ্যাট রিটার্ন দাখিল সম্পূর্ণ অনলাইন এবং স্বয়ংক্রিয় পদ্ধতিতে সম্পন্ন হবে। এতে ব্যবসায়ীদের আলাদা করে কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন পড়বে না। বিশেষ করে যেসব প্রতিষ্ঠান ইআরপি (এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং) সফটওয়্যারের মাধ্যমে তাদের ক্রয়-বিক্রয়, স্টক এবং হিসাব সংরক্ষণ করবে, তারা অডিটের ক্ষেত্রেও বিশেষ সুবিধা পাবে। ভ্যাট কর্মকর্তারা সরাসরি ডিজিটাল তথ্য বিশ্লেষণ করে অডিট সম্পন্ন করতে পারবেন। ফলে আগের মতো বিপুল পরিমাণ নথিপত্র জমা দেওয়া এবং দীর্ঘ ম্যানুয়াল অডিট প্রক্রিয়ার প্রয়োজন কমে যাবে। রাজস্ব প্রশাসনের কর্মকর্তারা বলছেন, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা একদিকে যেমন ব্যবসার খরচ কমাবে, অন্যদিকে কর ফাঁকি শনাক্ত এবং রাজস্ব আদায়ের সক্ষমতাও বাড়াবে। এদিকে, এনবিআরের সবশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ৭ লাখ ৭৫ হাজার ভ্যাট নিবন্ধিত (বিআইএনধারী) প্রতিষ্ঠান রয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে পরিচালিত বিশেষ ভ্যাট নিবন্ধন অভিযানে ১ লাখ ৩১ হাজার নতুন প্রতিষ্ঠান নিবন্ধিত হওয়ায় এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর আগে নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল প্রায় ৬ লাখ ৪৪ হাজার। রাজস্ব বোর্ড আগামী অর্থবছরগুলোতে ভ্যাট নিবন্ধনের সংখ্যা ২০ লাখে উন্নীত করার উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে। এজন্য করদাতা-বান্ধব এবং সহজতর ভ্যাট ব্যবস্থাপনা চালুর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কর বিশেষজ্ঞদের মতে, প্রস্তাবিত ত্রৈমাসিক রিটার্ন ব্যবস্থা বাস্তবায়িত হলে ব্যবসা সহজীকরণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। একই সঙ্গে ডিজিটাল অডিট এবং স্বয়ংক্রিয় রিটার্ন ব্যবস্থার মাধ্যমে ভ্যাট প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহি এবং রাজস্ব আহরণ—তিন ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%