প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তাকে শুধুমাত্র অভিনয়ের জন্য জানেন না ভক্তরা, সামাজিক মাধ্যমেও তিনি বেশ সক্রিয় রয়েছেন। বিশেষ করে তার ভ্রমণ পছন্দ বরাবরই ভক্তদের মুগ্ধ করে। থাইল্যান্ড সফরের পর এ মুহূর্তে তিনি নেপালে অবকাশ উদ্যাপন করছেন। দেশটির পোখারা থেকে ছবি ও ভিডিও শেয়ার করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি।
ভ্রমণপিপাসু প্রভা নেপালের মনোরম প্রকৃতির মাঝে দারুণ সময় কাটাচ্ছেন। সাদামাটা এবং স্বাভাবিক লুকে তিনি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে দেখা যাচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী একগুচ্ছে ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। এসব ছবিতে দেখা যাচ্ছে, কখনও তিনি পাহাড়ের কোলে গান গাইছেন, কখনও প্যারাগ্লাইডিং করে মেঘ ছুঁয়ে দেখছেন আকাশের রূপ। এছাড়াও কায়াকিংয়ের অভিজ্ঞতাও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রভা।
ঈদের ছুটিতে প্রিয় তারকাকে এভাবে জীবন উপভোগ করতে দেখে নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন। অনেকেই বলছেন, সাজগোজ ছাড়াই তার স্বাভাবিক সৌন্দর্য যেন আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। কারও মতে, সময়ের সঙ্গে সঙ্গে প্রভার সৌন্দর্য আরও বেড়ে গেছে।
মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও নাটকে অভিনয় করে অল্প সময়ের ভেতরই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান প্রভা। তবে ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাইয়ের কারণে একসময় তার অভিনয়জীবনে কিছুটা বিরতি আসে। বর্তমানে তিনি অভিনয়ে খুব বেশি সক্রিয় নন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন