ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

হুংকার দিয়েন না, সাহস থাকলে এখনই আসেন: ইয়াসের খান চৌধুরী


হুংকার দিয়েন না, সাহস থাকলে এখনই আসেন: ইয়াসের খান চৌধুরী

‘হুংকার দিয়েন না, সাহস থাকলে এখনই আসেন’—এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, যা বিরোধী শক্তির উদ্দেশে করা হয়েছে। তিনি উল্লেখ করেন, যারা নৈরাজ্য, খুন, হত্যা ও গুমের দায় নিয়ে দেশ থেকে পালিয়ে গেছেন, তারা ডিসেম্বরে ফিরে আসার কথা বলছেন। দেশের জনগণই তাদের বিচার করবে বলে তিনি জানান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা এলাকায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বে সকাল বেলা নান্দাইল চৌরাস্তা এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মহাসড়কের পাশে একটি যাত্রীছাউনিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা ঘোষণা করলেন সমাজকল্যাণমন্ত্রী

আরো পড়ুন

সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, ‘যারা নৈরাজ্য, খুন, হত্যা ও গুমের দায় নিয়ে গণ-অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে গিয়েছে, তারা আবার বলতেছে ডিসেম্বরে আসবে। আরে হুংকার দিয়েন না, সাহস থাকলে এখনই আসেন। দেশের জনগণই আপনাদের সঠিক বিচার করবে।’

বিরোধী শক্তির উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, ‘কাকে ভয় দেখান? ৭১ সালে দেখিয়েছেন, ৯০-এ দেখিয়েছেন, ৯৬-এ দেখিয়েছেন এবং সর্বশেষ ২০২৪ সালেও দেখিয়েছেন। কিন্তু কোনো লাভ হয়নি।’

প্রতিমন্ত্রী মন্তব্য করেন, দেশের মাটিতেই প্রতিটি হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচার নিশ্চিত করা হবে। তিনি বলেন, ‘যেসব মায়েদের বুক খালি করেছেন, তারা আজ কী অবস্থায় আছে তা দেখে যান। প্রতিটি অপরাধের জন্য পইপই করে জবাব দিতে হবে।’

আরও পড়ুন: ফেনীতে সাংবাদিককে মারধর ও হত্যার হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলর আটক

সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় তারা যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড় বিগাই ইউনিয়নে উন্নয়নমূলক কাজের দাবি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল হোসেন মিন্টু মৃধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


বড় বিগাই ইউনিয়নে উন্নয়নমূলক কাজের দাবি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল হোসেন মিন্টু মৃধার

পটুয়াখালী সদর উপজেলার ১২ নং বড় বিগাই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল হোসেন মিন্টু মৃধা বলেছেন, দায়িত্ব গ্রহণের পর থেকে ইউনিয়নের তৃণমূল পর্যায়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছেন তিনি।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল হোসেন মিন্টু মৃধা বলেন, দায়িত্ব নেওয়ার পর ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাস্তা-ঘাট, গ্রাম আদালতের ভবনসহ নানা উন্নয়নমূলক কাজ করা হয়েছে। ইউনিয়নের এমন কোনো উন্নয়নমূলক খাত নেই, যেখানে তার দায়িত্বকালীন সময়ে কাজ হয়নি বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, “আমি জামাল হোসেন মিন্টু মৃধা দায়িত্ব পাওয়ার পর ১২ নং বড় বিগাই ইউনিয়ন পরিষদের আওতাধীন এলাকায় যে পরিমাণ উন্নয়নমূলক কাজ হয়েছে, তা গত ১৫ বছরেও হয়নি।”

স্থানীয় মানুষের মুখে মুখেও এসব উন্নয়নমূলক কাজের কথা শোনা যায় বলে দাবি করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাঁর ভাষ্য অনুযায়ী, দায়িত্ব পাওয়ার পর থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় দৃশ্যমান উন্নয়ন হয়েছে এবং এসব উন্নয়নমূলক কাজের সুফল পাচ্ছেন সাধারণ মানুষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ার মহিপুরে রাতে ১৭৫ পিচ ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করলো পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


কলাপাড়ার মহিপুরে রাতে ১৭৫ পিচ ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করলো পুলিশ
 
পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে ১৭৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক বিক্রির ১৪ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।
 গ্রেফতারকৃতরা হলো: মো.শামসুল হক বিশ্বাস (৩৫),মো.ছিদ্দিক হাওলাদার ওরফে ছিদ্দিক মাঝি (৪০)। শুক্রবার রাতে মহিপুর থানার মৎস্য বন্দর মহিপুরে সুগন্ধা মার্কেট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানায়।
 
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.শামীম হাওলাদার জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আজ শনিবার কলাপাড়া  আদালতে প্রেরণ  করা হয়েছে। তবে এ মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী নগরীতে ৪ মাদক কারবারী সহ গ্রেফতার ২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


রাজশাহী নগরীতে ৪ মাদক কারবারী সহ গ্রেফতার ২৬
রাজশাহী নগরীতে পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা  ও মাদক বিক্রির নগদ অর্থ সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ ছায়ানীড় এলাকায় বিশেষ মাদকবিরোধী টিম অভিযান চালিয়ে ১৭পিস ইয়াবা ট্যাবলেট সহ শান্ত ইসলাম (১৯) ও রিফাত আলী (২১) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

এর আগে রাত পৌনে ১২টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম লাইনপাড়া (নতুনপাড়া) এলাকায় অভিযান চালিয়ে ৮০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৫ হাজার ৫৯০ টাকা সহ শরিফুল ইসলাম (২৭) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া রাত সোয়া ১টার দিকে বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকায় অভিযান চালিয়ে১০টি ইয়াবা ট্যাবলেট সহ বাচ্চু চিশতিয়া (৪৭) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। শনিবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে, আরএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ১২ জন, মাদক মামলায় চারজন এবং অন্যান্য মামলায় ছয়জন রয়েছেন।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে মারা গেল আরো ৩ শিশু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


হামের উপসর্গে মারা গেল আরো ৩ শিশু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু ঘটেছে হাম রোগের উপসর্গ নিয়ে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চলতি বছরে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৭। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৮৬ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও কুমিল্লা জেলায় একজন করে শিশু মারা গেছে হাম রোগের উপসর্গ নিয়ে। একই সময়ে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৯৯ জন।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৯৮০ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা এখন এক লাখ ৮৬ হাজার ৮১৩ জনে পৌঁছেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%