ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

লাকসাম জংশন বাজারে অগ্নিকাণ্ডে দোকান ভস্মীভূত


লাকসাম জংশন বাজারে অগ্নিকাণ্ডে দোকান ভস্মীভূত

কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন বাজারে অগ্নিকাণ্ডের কারণে ‘কমভিউ কনফেকশনারি’ নামের একটি দোকান সম্পূর্ণরূপে পুড়ে গেছে। রবিবার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

এলাকার বাসিন্দা, প্রত্যক্ষদর্শী এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনার ভিত্তিতে রাত ৮টার দিকে দোকান বন্ধ করে মমিনুল ইসলাম বাড়িতে চলে যান। পরবর্তীতে, রাতে ওষুধ কিনতে আসা এক ক্রেতা দোকানটিতে আগুন জ্বলতে দেখে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন।

আরও পড়ুন: টঙ্গীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ মিছিল

লাকসাম ফায়ার সার্ভিসের একটি দল খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার প্রচেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৬ ১৬:২৩

ততক্ষণে দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস সদস্যদের প্রাণপণ চেষ্টার ফলে পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। স্থানীয়রা জানান, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় সম্ভাব্য বড় ধরনের বিপর্যয় থেকে জংশন বাজার রক্ষা পেয়েছে।

এদিকে, ক্ষতিগ্রস্ত দোকানটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের গাড়ি ও সরঞ্জাম ব্যবহারের ফলে সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।

আরও পড়ুন: গোমস্তাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

 

প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হয়।

অগ্নিকাণ্ডের ফলে সর্বস্ব হারিয়ে চরম বিপাকে পড়েছেন দোকানটির স্বত্বাধিকারী মো. মমিনুল ইসলাম। তিনি জানান, দীর্ঘদিনের সঞ্চয়, ঋণ এবং ব্যবসার মূলধন দিয়ে দোকানে বিপুল পরিমাণ মালামাল তুলেছিলেন। আগুনে পুড়ে সবকিছু ছাই হয়ে গেছে। নতুন করে ব্যবসা শুরু করা তার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে পড়বে।

 

আরও পড়ুন: কমলনগরে জেলেদের চাল বিতরণে জনপ্রতি ১০০ টাকা চাঁদা আদায়ের অভিযোগ

তার দাবি, আগুনে নগদ টাকা, মালামাল, আসবাবপত্রসহ দোকানের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রবিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মজির আহমেদ এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন মশু।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, মমিনুলের দোকানটি পুড়ে যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এই অবস্থায় তার ব্যবসা পুনরায় চালু করতে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সহযোগিতা প্রয়োজন।

মজির আহমেদ ক্ষতিগ্রস্ত ওই ব্যবসায়ীকে সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, ‘আল্লাহর ইচ্ছায় সব হয়েছে। আমরা সবাই মিলে সহযোগিতা করলে ক্ষতিগ্রস্ত ওই ব্যবসায়ী আবারও ঘুরে দাঁড়াতে পারবেন ইনশাআল্লাহ।’

আরও পড়ুন: দীঘিনালায় সাত পাহাড়ি পরিবারকে স্বাবলম্বী করতে সেনাবাহিনীর উদ্যোগ

বিএনপি নেতা মোশারফ হোসেন মশু বলেন, ‘আগামী ৪ সেপ্টেম্বর জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালাম লাকসামে আসবেন। তার সঙ্গে আলোচনাক্রমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সহযোগিতার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

ব্যাপারে সোমবার (৩১ আগস্ট) দুপুরে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন পরিদর্শক মো. মঞ্জুরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তদন্তের পর জানা যাবে বলে তিনি জানান।

 

আরও পড়ুন: মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধ, মাদারীপুরে ৭ বাড়িতে আগুন, ৪০ ঘরে ভাঙচুর-লুটপাট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোররাতে ডিবির বড় অভিযান:নওগাঁয় সাড়ে ৪২ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

বুলবুল আহম্মেদ বুলু নওগাঁ জেলা প্রতিনিধি

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


ভোররাতে ডিবির বড় অভিযান:নওগাঁয় সাড়ে ৪২ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

 

 

নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ৪২ কেজি গাঁজাসহ মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ (৩১ আগস্ট, ২০২৬) ভোররাতে নওগাঁ সদর উপজেলার ফতেহপুর মুন্সিপাড়া এলাকায় এই সফল অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত মাহমুদুল হাসান ওই এলাকার মৃত রুহুল আমীনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল গভীর রাতে মাদকবিরোধী অভিযানে নামে। রাত ৩:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে টিমটি জানতে পারে, ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের এক ব্যক্তি তার নিজ বসতবাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ রেখেছে।
সংবাদের সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশের অভিযানিক টিম স্থানীয় লোকজনকে সাথে নিয়ে আসামি মাহমুদুল হাসানের বাড়িতে অভিযান চালায়। পরবর্তীতে ঘর তল্লাশি করার সময় আসামির শয়নকক্ষে থাকা একটি বড় টিনের বাক্স থেকে ১১টি পোটলায় মোট ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে ১০টি পোটলায় ৪ কেজি করে ৪০ কেজি এবং অপর একটি পোটলায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা রাখা ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাহমুদুল হাসান অপর এক সহযোগীর যোগসাজশে এলাকায় গাঁজার পাইকারি ডিলার হিসেবে ব্যবসা চালিয়ে আসছিল। দীর্ঘ দুই মাসের টানা চেষ্টা ও গোয়েন্দা নজরদারির পর জেলা পুলিশ এই শীর্ষ ডিলারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস

ঢাকা, ৩১ আগস্ট ২০২৬ : পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস ইংল্যান্ডের লর্ডস ভেন্যুতে এক টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারের নতুন রেকর্ড গড়েছেন। তিনি সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিসের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস রচনা করেছেন।

গত রাতে লর্ডসে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে আব্বাস দুই ইনিংসে মোট ১৩০ রানে ৯ উইকেট শিকার করেন। প্রথম ইনিংসে তিনি ৭৩ রানে ৪ উইকেট নেন এবং দ্বিতীয় ইনিংসে ৫৭ রানে ৫ উইকেট শিকার করেন। এখন লর্ডসে পাকিস্তানের পেসার হিসেবে এক টেস্টে সর্বোচ্চ উইকেটের মালিক আব্বাস।

এখন পর্যন্ত আব্বাস ওয়াকারের সাথে যৌথভাবে এক টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডে ছিলেন। ওয়াকার ১৯৯৬ সালে লর্ডসে ১৫৪ রানে ৮ উইকেট নিয়েছিলেন। এরপর ২০১৮ সালে আব্বাস লর্ডসে ৬৪ রানে ৮ উইকেট শিকার করেন।

তবে লর্ডসে পাকিস্তানের বোলারদের মধ্যে এক টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি স্পিনার ইয়াসির শাহর দখলে রয়েছে। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে তিনি ১৪১ রান দিয়ে ১০ উইকেট শিকার করেছিলেন। ইয়াসির প্রথম ইনিংসে ৭২ রানে ৬ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৬৯ রানে ৪ উইকেট নেন।

পাকিস্তানের বোলারদের মধ্যে লর্ডসে সবচেয়ে বেশি উইকেট শিকারের ক্ষেত্রে ওয়াকার ও আব্বাস যৌথভাবে শীর্ষে রয়েছেন। ওয়াকার ৩ টেস্টে ১৭ উইকেট শিকার করেছেন এবং আব্বাস ২ টেস্টে ১৭ উইকেট নিয়েছেন। তৃতীয় স্থানে আছেন বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমির, যিনি ৩ টেস্টে ১৪ উইকেট শিকার করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস (জিপিএ-৫) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে একটি প্রীতি ও সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধুপুর নির্বাচনী কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মধুপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নাহিদ হাসান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি ডা. তাসনিম হাসান।

ডা. তাসনিম হাসান প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি আদর্শভিত্তিক ছাত্রসংগঠন, যা শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সংগঠনটি ইভটিজিং, মাদকাসক্তি এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে এবং সুন্দর ও সুশৃঙ্খল জীবন গঠনে সহায়তা করছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা কর্মপরিষদ সদস্য ও পেশাজীবী বিষয়ক সম্পাদক, এবং মধুপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মন্তাজ আলী।

তিনি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আজ তোমাদের যে সংবর্ধনা দেওয়া হচ্ছে, এটি তোমাদের জীবনের প্রথম ধাপ। সামনে তোমাদের আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

এ সময় বক্তব্য দেন দারুন নাজাত মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লোকমান হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধুপুর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা রেদোয়ান উল্লাহ খান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মধুপুর উপজেলা শাখার সেক্রেটারি জাহিদুল ইসলাম।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মধুপুর শাখার সাথী মো. আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। এই সময় শিক্ষার্থী, অভিভাবক এবং সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য বক্তারা অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জন নিহত

ময়মনসিংহ, ৩১ আগস্ট, ২০২৬ : জেলার ত্রিশাল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

আজ সোমবার সকালে ত্রিশাল উপজেলার বালিপাড়া সড়কের পৃথক পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এর মধ্যে উপজেলার বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ী মোড় এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হন। অপরদিকে একই সড়কের শিমুলতলী এলাকায় পিকআপের ধাক্কায় আরও এক পথচারী নারী নিহত হন। 

নিহতরা হলেন, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার হারার কান্দি গ্রামের সুরুজ আলীর ছেলে ইকবাল হোসেন (৩৬), একই উপজেলার ভুইয়াপাড়া গ্রামের মঞ্জিল ভুইয়ার স্ত্রী হোসনে আরা (৬০) এবং উপজেলার বীররামপুর গ্রামের আলামিনের স্ত্রী মারিয়া খাতুন (২৫)।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৭ টাার দিকে মারিয়া খাতুন (২৫) নামে এক নারী তার সন্তানকে মাদ্রাসায় নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে বালিপাড়া সড়কের শিমুলতলি এলাকায় যেতেই পিছন থেকে একটি পিকআপ নারীকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার বীররামপুর গ্রামের আলামিনের স্ত্রী।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বাসসকে বলেন, অটোরিকশাটি ত্রিশালের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে একটি ট্রাক নান্দাইলের দিকে যাওয়ার পথে ঠাকুরবাড়ির মোড়ে বাহন দুটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এছাড়াও অপর একটি দুর্ঘটনায় আরো এক নারী নিহত হন।

ত্রিশাল থানার এসআই পলাশ বাসসকে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা-ময়নাতদন্তে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%