ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সব অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: এমপি বাবর


সব অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: এমপি বাবর

নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) লুৎফুজ্জামান বাবর জানিয়েছেন যে, বিদ্যমান সকল অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার দুপুরে মদন পৌরসভার হলরুমে মদন ও মোহনগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় এমপি বাবর উল্লেখ করেন, ‘আমরা যত অনিয়ম আছে তা খুঁজে বের করার কাজ করছি। যদি অনিয়ম পাওয়া যায়, তাহলে তার জন্য আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। ভবিষ্যতে যাতে আর কোনো অনিয়ম না ঘটে, সেজন্য আমরা মিটিং করছি। এই মিটিংগুলো নিয়মিত হবে, অর্থাৎ চলমান থাকবে। আমাদের পৌরবাসী বা উপজেলাবাসী যারা আছেন, তাদের জন্য জনসেবা ও নাগরিক সেবা সঠিকভাবে প্রদানের জন্য যা যা প্রয়োজন, তাই করব।’

আরও পড়ুন: লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের প্রতিবাদে চরফ্যাশনে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

সংসদ সদস্য আরও বলেন, ‘আমরা তালিকা তৈরি করছি, কোথায় কোথায় অব্যবস্থাপনা রয়েছে সে বিষয়ে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকরা সময়মতো আসেন না। আজ আমি ইউএনও সাহেবকে জানিয়ে দিয়েছি, যদি কোনো শিক্ষক সময়মতো না আসে, তাহলে আমরা একদিন, দুইদিন, তিনদিন সতর্কতা দেব, এরপর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। সবাইকে জবাবদিহিতার আওতায় আসতে হবে।’

এর আগে, এমপি বাবর নিজের মায়ের নামে প্রতিষ্ঠিত হাওর অঞ্চলের নারীদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জুবায়দা রহমান ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ করেন। তিনি প্রতিষ্ঠানটির শিক্ষার প্রসারে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে আশ্বাস প্রদান করেন।

এছাড়া, পৌরসভা পরিদর্শনকালে বিভিন্ন স্থানে ফেলে রাখা শত শত ডাস্টবিন দেখে তিনি ক্ষুব্ধ হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

আরও পড়ুন: নোয়াখালী সদর উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


খুলনায় শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

খুলনায় শিশু ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

 

খুলনার আদালত শিশু ধর্ষণের মামলায় সবুজ খাঁ (২৮) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। একই সঙ্গে, তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জরিমানার অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

 

বুধবার (২ সেপ্টেম্বর) খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আকরাম হোসেন এই রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী ইকবাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত সবুজ খাঁ খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পালপাড়া কোপার বিল হাসানখান সড়কের কেরামত আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ জুলাই বিকেল পৌনে ৪টার দিকে দৌলতপুরের মধ্যডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে মুরগি দেখানোর কথা বলে নিজের ঘরে নিয়ে যান সবুজ।

 

সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় এবং পরে ঘটনার কথা কাউকে জানালে ক্ষতি করার ভয় দেখানো হয়।

পরদিন শিশুটির মা বাদী হয়ে দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় সবুজ খাঁকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা দিবস কুমার মৃধা ২০২৫ সালের ১৩ আগস্ট সবুজকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

 

এরপর চলতি বছরের ১ এপ্রিল তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

মামলার বিচারকালে সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এই দণ্ড প্রদান করেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের পূর্ণ শক্তির দল ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের পূর্ণ শক্তির দল ঘোষণা

জাপানের আইচি প্রিফেকচার এবং নাগোয়া শহরে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের পূর্ণ শক্তির স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ২ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রকাশিত এই স্কোয়াডের নেতৃত্বে রয়েছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস।

এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টটি আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত আইচি প্রিফেকচারের করোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ছাড়াও এই ইভেন্টে অংশগ্রহণ করবে স্বাগতিক জাপান, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, মালয়েশিয়া, হংকং ও ওমান।

বাংলাদেশ, টেস্ট খেলুড়ে দল হিসেবে, সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। সেখানে টাইগারদের প্রতিদ্বন্দ্বী হবে 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন দল। 'বি' গ্রুপে রয়েছে হংকং, মালয়েশিয়া ও ওমান।

লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ পূর্ণ শক্তির স্কোয়াড পাঠাচ্ছে। ২৯ সেপ্টেম্বর প্রথম মাঠে নামবে লিটন-বাহিনী। জয়ী হলে সেমিফাইনাল খেলবে ১ অক্টোবর। পদক নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর।

আফগানিস্তান মূল দলের অনেক খেলোয়াড়কে বিশ্রাম দিলেও ভারত ও পাকিস্তানও বাংলাদেশর মতো প্রথম সারির দল পাঠাচ্ছে। বাংলাদেশের স্কোয়াডে আরও রয়েছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। তবে স্কোয়াডে জায়গা হয়নি সম্প্রতি ব্যাট হাতে ঝড় তুলে নতুন করে আলোচনায় আসা সাব্বির রহমানের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই ডিপফেক মোকাবিলায় প্রযুক্তিগত কাঠামো প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে : তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


এআই ডিপফেক মোকাবিলায় প্রযুক্তিগত কাঠামো প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে : তথ্য প্রতিমন্ত্রী

সংসদ ভবনে, ২ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে, তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পক্ষ থেকে প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী জানিয়েছেন যে, এআই-চালিত ডিপফেক, ভয়েস ক্লোনিং এবং অপতথ্যের অপব্যবহার প্রতিরোধের জন্য একটি জাতীয় পর্যায়ের সমন্বিত প্রযুক্তিগত ও নীতিগত কাঠামো প্রণয়নের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

আজ সংসদে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য আরিফা সুলতানার (মহিলা আসন-৩০) তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।

তিনি উল্লেখ করেন যে, বর্তমানে এআই-চালিত ডিপফেক, ভয়েস ক্লোনিং এবং অপতথ্য মোকাবিলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সমন্বয়ে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় পর্যায়ে একটি সমন্বিত প্রযুক্তিগত ও নীতিগত কাঠামো প্রণয়নের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, এআই-চালিত অপতথ্য ও ডিপফেক শনাক্তকরণ, তথ্য যাচাই, দ্রুত প্রতিক্রিয়া এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাফ্যাক্টের মাধ্যমে এআই-সৃষ্ট ও অন্যান্য অপতথ্য যাচাই কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর শনাক্তকরণ ব্যবস্থা, দ্রুত তথ্য যাচাই ও প্রতিক্রিয়া, গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি, প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সমন্বয় এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এআই-চালিত অপতথ্য ও ডিপফেকের অপব্যবহার প্রতিরোধ করাই সরকারের লক্ষ্য।

অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুরের মুক্তিযুদ্ধকেন্দ্রিক ইতিহাস, গণহত্যা এবং ঐতিহ্যবাহী চলনবিল-সংক্রান্ত প্রাচীন নথিপত্র ডিজিটালাইজ করে ‘জাতীয় গণমাধ্যম তথ্য ভাণ্ডার’-এ সংরক্ষণের জন্য বাংলাদেশ ফিল্ম আর্কাইভে পৃথক কোনো বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়নি।

তবে, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের জুলাই ২০২১ থেকে জুন ২০২৫ মেয়াদে বাস্তবায়িত ‘দেশি ও বিদেশি উৎস থেকে মুক্তিযুদ্ধের অডিও-ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের আওতায় পাবনা সদর উপজেলার ছয়জন এবং ফরিদপুর সদর, গুলশান ও আলফাডাঙ্গা উপজেলার তিনজন বীর মুক্তিযোদ্ধাসহ মোট নয়জন বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকারভিত্তিক এক ঘণ্টা ব্যাপ্তির নয়টি তথ্যচিত্র প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, এসব তথ্যচিত্রে সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতা, ভূমিকা ও স্মৃতিচারণ ধারণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘নতুন পে-স্কেল ব্যয়বহুল সিদ্ধান্ত নয়, ক্রয়ক্ষমতা রক্ষার উদ্যোগ’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫৭ পি.এম


‘নতুন পে-স্কেল ব্যয়বহুল সিদ্ধান্ত নয়, ক্রয়ক্ষমতা রক্ষার উদ্যোগ’

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়ন একটি ব্যয়বহুল সিদ্ধান্ত নয়। এটি মূল্যস্ফীতির প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের ক্রয়ক্ষমতা রক্ষার জন্য একটি অত্যাবশ্যক উদ্যোগ।

তিনি বুধবার রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর আরো বলেন, নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়ন কোনো ব্যয়বহুল সিদ্ধান্ত নয়, বরং এটি সরকারি কর্মচারীদের ক্রয়ক্ষমতা রক্ষার একটি প্রয়োজনীয় পদক্ষেপ। ২০১৫ সালের পর থেকে জীবনযাত্রার ব্যয় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

তিনি জানান, এই অতিরিক্ত ব্যয়ের অর্থায়নের জন্য সরকার মধ্যমেয়াদি বাজেট কাঠামো (এমটিবিএফ) অনুযায়ী রাজস্ব আহরণ বৃদ্ধির কৌশল গ্রহণ করেছে। ইতোমধ্যে চট্টগ্রাম কাস্টম হাউসসহ রাজস্ব প্রশাসনের বিভিন্ন ইউনিটে রাজস্ব আদায়ের রেকর্ড পরিমাণ ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা উল্লেখ করেন, করের আওতা সম্প্রসারণ, কর ফাঁকি রোধ, ডিজিটাল রাজস্ব ব্যবস্থাপনা ও ঝুঁকিভিত্তিক অডিটের মাধ্যমে প্রয়োজনীয় অর্থের সংস্থান করা সম্ভব। রাজস্ব সংস্কার ও পে-স্কেল বাস্তবায়ন একসঙ্গে এগিয়ে গেলে অর্থনীতির ভেতরের চাহিদা ও সামগ্রিক স্থিতিশীলতা আরও শক্তিশালী হবে।

সেমিনারে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হকসহ অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%