০৪:০০ পি.এম
বরিশাল সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে ডাকাতির বিপুল পরিমাণ সরঞ্জামসহ এক দুর্ধর্ষ অপরাধীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি হত্যামামলাসহ অন্তত ৩৩টি মামলার এজাহারভুক্ত আসামি।
আজ বুধবার (২২ জুলাই) দুপুরের সময় ২২ নম্বর ওয়ার্ডের বৌদ্ধপাড়া ও তেমাথা পশ্চিম বগুড়া জামে মসজিদের বিপরীত পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল ওই এলাকাতে অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সাথে এলাকাটিতে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ানো ওই চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হন ডিবি সদস্যরা।
আরও পড়ুন: নোয়াখালীতে দোকানে ঢুকে জামায়াত কর্মীকে গুলি করলো মুখোশধারীরা
এদিকে, দীর্ঘদিন ধরে নানা অপকর্ম চালিয়ে আসা চিহ্নিত এই দুর্ধর্ষ আসামিকে গ্রেপ্তার করায় স্বস্তি ফিরে এসেছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সময়োপযোগী ও সফল অভিযানকে সাধুবাদ জানিয়েছেন ২২ নম্বর ওয়ার্ডের সাধারণ এলাকাবাসী।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন