০৩:৩২ পি.এম
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনের ময়লার স্তূপ থেকে উদ্ধার করা হয়েছে একদিন বয়সি একটি মেয়ে নবজাতকের মরদেহ।
শনিবার (৯ আগস্ট) বেলা সোয়া ১২টার দিকে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এরপর এটি সঠিক বিশ্লেষণের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়।
আরও পড়ুন: ১৮ ডিসেম্বরের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিতের আহ্বান
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রায়হান উদ্দিন বলেছেন, ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পাশে গাদা ময়লার মধ্যে এক স্টাফ ময়লা ফেলতে গিয়ে নবজাতকটির মরদেহ খুঁজে পায়। তিনি জানান, পরে বিষয়টি থানায় জানানো হয়। নবজাতকটি একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে ছিল।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে কেউ মৃত অবস্থায় নবজাতকটিকে সেখানে ফেলে রেখে গেছে। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন