প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিদ্যা সিনহা মিম সামাজিক যোগাযোগমাধ্যমে গাঢ় নীল সিল্কের ব্যাকলেস গাউন পরে একরাশ ঢেউখেলানো চুলে উষ্ণতা ছড়াচ্ছেন। রোববার (৯ আগস্ট) দুপুরে তিনি নিজের ফেসবুক পেজে নতুন ছবি পোস্ট করেছেন। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘ওন দ্য লুক, ওন দ্য মোমেন্ট’। এটি বোঝাতে চেয়েছেন, লুক ও মুহূর্তটাকে নিজের করে নিচ্ছেন। ছবিগুলোতে মিমকে নতুন রূপে দেখা গেছে। স্টুডিওর আলো-আঁধারির আবহে তিনি রীতিমতো দ্যুতি ছড়াচ্ছেন। তার ব্যাকলেস ডিজাইনের পোশাকের চিকন স্ট্র্যাপ নজর কেড়েছে; যা তাকে দিয়েছে একেবারে হলিউড ধাঁচের লুক। মিমের মেকআপেও রয়েছে আভিজাত্যের ছোঁয়া। স্মোকি আই, পিঙ্কিশ-ন্যুড লিপস্টিক এবং একপাশে এলিয়ে দেওয়া হালকা কোঁকড়ানো চুল তাকে করেছে আরও আকর্ষণীয়। কখনো লাগেজে বসে ক্যামেরার দিকে সরাসরি তীক্ষ্ণ চাহনি, আবার কখনো ব্যাকলেস পোশাকে পেছনের ভঙ্গি, কিংবা ক্লোজ-আপে রহস্যময় রূপ—প্রতিটি ফ্রেমে তিনি গ্ল্যামার ফুটিয়ে তুলেছেন। মিমের এই বোল্ড লুকে মুগ্ধ সবাই তা বলার বাকি রাখে না। মুহূর্তের মধ্যে ছবিতে প্রতিক্রিয়ার বন্যা বয়ে গেছে। ভক্তদের প্রতিক্রিয়া দেখলে বোঝা যায়, প্রিয় তারকার এমন গ্ল্যামারাস রূপ তারা বেশ উপভোগ করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন