০৭:৩৭ পি.এম
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে ১০ শতাংশ রাজস্ব বৃদ্ধি করা হবে।
তিনি বুধবার (২১ অক্টোবর) রাজবাড়ী পৌরসভার মিলনায়তনে রাজবাড়ী জেলার সাংবাদিকদের সঙ্গে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, দেশের ব্যাংকিং খাতের যে পরিস্থিতি ক্ষমতাচ্যুত সরকার রেখে গেছে, তা পুনরুদ্ধারের জন্য কাজ চলছে। এছাড়াও, দেশ থেকে লুট করে নেওয়া ৪০ বিলিয়ন ডলার পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে, বন্ধ কলকারখানাগুলো পুনরায় চালু করতে ৬০ হাজার কোটি টাকার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছেছে ১ লাখ ৭৫ হাজার টন গম
তিনি আরও জানান, দরিদ্র জনগণের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। পাশাপাশি, শিক্ষা ও চিকিৎসা সহ সামাজিক খাতে ধারাবাহিকভাবে সরকারি ব্যয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা উল্লেখ করেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক মনে করে, সরকার সুনির্দিষ্ট সংস্কার কর্মসূচি নির্ধারণ করেছে। এসব সংস্কার বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন