০২:৩৩ এম
নিয়মিত বিভিন্ন ধরনের স্টাইল করতে হয় বিনোদন জগতের তারকাদের। বেশিরভাগ অভিনেত্রী ঘরোয়া পদ্ধতির মাধ্যমে চুলের যত্ন নেন। তাঁরা বাড়ি তৈরি তেল ও হেয়ার মাস্কের ওপরই নির্ভরশীল। এটি ছাড়াও বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার হয়। নিয়মিত হিট প্রয়োগ করা হয়। এর ফলে অভিনেত্রীদের চুল ঘন ও উজ্জ্বল থাকে। কোনও রকম ফ্রিজিনেস থাকে না।
বহু মানুষের ধারণা, অভিনেত্রীরা নানা ধরনের ট্রিটমেন্ট করান চুলে, কিন্তু আজও অনেক অভিনেত্রী ঘরোয়া উপায়ে চুলের যত্ন নিতে পছন্দ করেন। আপনিও তাঁদের টোটকা অনুসরণ করতে পারেন।
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন অ্যালোভেরা মাস্ক ব্যবহার করেন। দীপিকার মতো মসৃণ চুল পেতে, আপনি অ্যালোভেরা মাস্ক ব্যবহার করতে পারেন। ৩ চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ৩ চামচ অলিভ অয়েল এবং ২ চামচ হোয়ে ওয়াটার মিশিয়ে নিয়ে, এই মিশ্রণটি ভেজা চুলে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করতে হয়। তারপর সামান্য গরম পানিতে ধুয়ে ফেলতে হবে।
আরও পড়ুন: পছন্দের মানুষকে আকৃষ্ট করতে এআইয়ের সাহায্য নিচ্ছেন ভারতীয়রা
অভিনেত্রী আলিয়া ভাট ডিটক্স হেয়ার মাস্ক ব্যবহার করেন। আলিয়া নিম ও তুলসিপাতা দিয়ে তৈরি মাস্ক ব্যবহার করে। এটি চুলকে ঘন ও মজবুত করে তোলে। ১ কাপ নিমপাতার সঙ্গে ১ কাপ তুলসিপাতা, ২টি লবঙ্গ এবং পর্যাপ্ত গোলাপজল মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটিকে মিক্সারে বেটে মসৃণ পেস্ট বানাতে হবে। এটি স্ক্যাল্প এবং চুলে লাগিয়ে ২০-৩০ মিনিট অপেক্ষা করতে হবে এবং পরে চুল ধুয়ে ফেলতে হবে।
আপনি ক্যাটরিনা কাইফের মতো ভেষজ হেয়ার অয়েল ব্যবহার করতে পারেন। তাঁর ঘন ও লম্বা চুলের রহস্য হচ্ছে তেল। ১ কাপ নারিকেল তেলের সঙ্গে ১ কাপ পেঁয়াজ, কারিপাতা, ২ চামচ কাঁচা আমলকী, ২ চামচ মেথি একসঙ্গে ফুটিয়ে নিতে হবে। পরে মিশ্রণটি ঠান্ডা হলে ছেঁকে নিতে হবে। এই তেল স্ক্যাল্প ও চুলে ভালো করে মালিশ করতে হবে এবং কয়েক ঘণ্টা রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। আগের দিন রাতে যার তেল মেখে ঘুমাতে পারেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন