ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ট্রেড ইউনিয়ন নিবন্ধন প্রক্রিয়া আরও শ্রমিকবান্ধব করার আহ্বান


ট্রেড ইউনিয়ন নিবন্ধন প্রক্রিয়া আরও শ্রমিকবান্ধব করার আহ্বান

শ্রমিকবান্ধব করার আহ্বান জানিয়ে ট্রেড ইউনিয়ন নিবন্ধন প্রক্রিয়া সংশোধনের দাবি উঠেছে।

 

শ্রম অধিকার বিশেষজ্ঞরা ট্রেড ইউনিয়ন নিবন্ধনের প্রক্রিয়াকে স্বচ্ছ, সহজবোধ্য এবং আইনে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, আবেদন গ্রহণে বিলম্ব এবং আইনে স্পষ্টভাবে উল্লেখ না থাকা অতিরিক্ত প্রশাসনিক শর্ত শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার চর্চায় বাধা সৃষ্টি করছে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

 

রবিবার (৩০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সলিডারিটি সেন্টার আয়োজিত ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর সাম্প্রতিক সংশোধনের পর ট্রেড ইউনিয়ন নিবন্ধন’ শীর্ষক অংশীজনদের অভিজ্ঞতা বিনিময় সভায় বক্তারা এসব বিষয় তুলে ধরেন।

সভায় সলিডারিটি সেন্টারের কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর এ কে এম নাসিম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ট্রেড ইউনিয়ন নিবন্ধনের কয়েকটি আবেদন পর্যালোচনা করার পর দেখা গেছে, আবেদন জমা দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে গ্রহণ করতে অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় লাগছে।

প্রবন্ধে উল্লেখ করা হয়, ট্রেড ইউনিয়ন নিবন্ধনের প্রতিটি আবেদনের সঙ্গে প্রতিষ্ঠানে মোট কতজন শ্রমিক কাজ করছেন, সে বিষয়ে নিয়োগকর্তার প্রত্যয়নপত্র চাওয়া হচ্ছে।

আরও পড়ুন: রাজধানীতে মদ-বিয়ার ও ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৩

 

যদিও শ্রম আইনের ১৭৮(৫) ধারায় ব্যবস্থাপনার কাছ থেকে এ তথ্য নেওয়ার ব্যবস্থা রয়েছে, তবুও প্রতিটি আবেদনের সঙ্গে নিয়োগকর্তার প্রত্যয়নপত্র জমা দেওয়া বাধ্যতামূলক নয়।

শ্রম আইন ও শ্রম বিধিমালা অনুযায়ী নিয়োগকর্তাদের শ্রমিকদের নিবন্ধন সংরক্ষণ করতে হয়। নিবন্ধন দেখে প্রয়োজন হলে শ্রম অধিদপ্তর প্রতিষ্ঠানে মোট শ্রমিকের সংখ্যা যাচাই করতে পারে। তাই আবেদন গ্রহণের আগে নিয়োগকর্তার প্রত্যয়নপত্র বাধ্যতামূলক করা উচিত নয়, প্রবন্ধে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।

 

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

সভায় ট্রেড ইউনিয়ন নিবন্ধনের সময়সীমা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। শ্রম আইনের ১৮২ ধারা অনুযায়ী, কোনো আবেদন ত্রুটিপূর্ণ হলে তা গ্রহণের ১২ দিনের মধ্যে লিখিতভাবে আপত্তি জানাতে হবে। একই ধারায় নিবন্ধন প্রক্রিয়া ৫৫ দিনের মধ্যে শেষ করার কথা বলা হয়েছে। তবে আবেদন আনুষ্ঠানিকভাবে গ্রহণে বিলম্ব হলে আইনে নির্ধারিত সময়সীমা কার্যত পিছিয়ে যায়।

লিবাস নিটওয়্যার লিমিটেড শ্রমিক ইউনিয়নের উদাহরণ তুলে ধরা হয়। ইউনিয়নটি গত বছরের ২৫ নভেম্বর আবেদন জমা দেয়। কিন্তু শ্রমিকের সংখ্যা সংক্রান্ত নিয়োগকর্তার প্রত্যয়নপত্র না থাকায় আবেদনটি ফেরত দেওয়া হয়। পরে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি আবেদনটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। অর্থাৎ প্রথমবার আবেদন জমা দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে গ্রহণ করতে প্রায় ৯৫ দিন সময় লেগেছে।

আরেকটি উদাহরণ হিসেবে গার্মেন্ট ওয়ার্কার্স সলিডারিটি ফেডারেশন–অধিভুক্ত টেক্সাস ড্রেসেস শ্রমিক সংহতি ইউনিয়নের কথা উল্লেখ করা হয়। ইউনিয়নটি ১৩ জানুয়ারি আবেদন জমা দেয়। ২১ এপ্রিল আবেদনটি প্রত্যাখ্যাত হয়। প্রবন্ধে বলা হয়, বিতর্কিত গ্রহণের তারিখ থেকে সিদ্ধান্ত নিতে ৫৯ দিন সময় লাগে, যা আইনে নির্ধারিত ৫৫ দিনের সময়সীমার চেয়ে বেশি।

অনলাইন নিবন্ধন ব্যবস্থার বিষয়েও সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। আবেদন জমা দেওয়ার সঙ্গে সঙ্গে তারিখ ও সময় উল্লেখ করে প্রাপ্তিস্বীকারপত্র দেওয়ার সুপারিশ করা হয়। একই সঙ্গে প্রথমবার আবেদন জমা দেওয়ার তারিখকেই আবেদন গ্রহণের তারিখ হিসেবে গণ্য করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

একে এম নাসিম বলেন, সংশোধিত শ্রম আইনের উদ্দেশ্য ছিল ট্রেড ইউনিয়ন নিবন্ধন প্রক্রিয়া সহজ করা। কিন্তু বিভিন্ন পর্যায়ে ইউনিয়নগুলো এখনো নতুন নতুন প্রশাসনিক ও বাস্তব বাধার মুখোমুখি হচ্ছে। শ্রমিকদের সংগঠনের স্বাধীনতার অধিকার যাতে বাধাগ্রস্ত না হয়ে আরো সহজ হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে সমস্যাগুলো চিহ্নিত ও সমাধান করা প্রয়োজন।

সভায় বক্তারা ট্রেড ইউনিয়ন নিবন্ধনের জন্য একটি স্পষ্ট ও অভিন্ন প্রক্রিয়া চালুর আহ্বান জানান। তারা আইন অনুযায়ী বাধ্যতামূলক নথি এবং শুধু তথ্য যাচাইয়ের জন্য চাওয়া নথির মধ্যে পরিষ্কার পার্থক্য করার সুপারিশ করেন। একই সঙ্গে আইনে নির্ধারিত সময়ের মধ্যে সব আপত্তি ও সিদ্ধান্ত জানানো নিশ্চিত করার দাবি জানান।

বাংলাদেশ ইন্ডিপেনডেন্ট গার্মেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশাদুল আলম রাজু বলেন, ইউনিয়ন নিবন্ধন সহজ করতে অনলাইনে আবেদন জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। কিন্তু বাস্তবে আবেদনগুলো মাসের পর মাস সার্ভারে পড়ে থাকে। এটি নতুন এক ভোগান্তিতে পরিণত হয়েছে।

সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নাহিদুল হাসান নয়ন বলেন, অনলাইন ট্রেড ইউনিয়ন নিবন্ধন প্রক্রিয়া উন্নত করতে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কারিগরি সহায়তা দিয়ে আসছে। এই সহায়তার ফলস্বরূপ একটি কার্যকর, স্বচ্ছ ও দক্ষ ব্যবস্থা গড়ে উঠবে—এটাই প্রত্যাশা। আরেকটি ত্রুটিপূর্ণ ব্যবস্থা চালু হোক, তা তারা চান না।

আরও পড়ুন: হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন শফিকুল আলম

সম্মিলিত গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, ট্রেড ইউনিয়ন নিবন্ধনের সমস্যা শিল্প সম্পর্কের অবনতির সঙ্গেও জড়িত। এতে শুধু শ্রমিকেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, সুশাসনও ব্যাহত হচ্ছে। একই সঙ্গে কর্তৃপক্ষের স্বচ্ছতা ও সদিচ্ছা নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ বিপ্লবী গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি সালাহউদ্দিন স্বপন, বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি বাবুল আক্তার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল এবং বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আক্তার।

 

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন সময়সীমা ১ নভেম্বর পর্যন্ত বাড়াল ইসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ভাই’কে বিদায় জানালেন ইয়ামাল, দীর্ঘমেয়াদি চুক্তিতে সোসিয়েদাদে বার্সার তারকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


‘ভাই’কে বিদায় জানালেন ইয়ামাল, দীর্ঘমেয়াদি চুক্তিতে সোসিয়েদাদে বার্সার তারকা

রিয়াল সোসিয়েদা, বার্সেলোনার তারকা ইয়ামালকে বিদায় জানিয়ে, তরুণ প্রতিভাবান ডিফেন্ডার হেক্টর ফোর্টকে দলে ভিড়িয়েছে। স্প্যানিশ জায়ান্টরা আনুষ্ঠানিকভাবে দলবদলের বিষয়টি নিশ্চিত করেছে।

 

২০ বছর বয়সী এই তারকা, যিনি বার্সেলোনার লা মাসিয়া একাডেমি থেকে উঠে এসেছেন, প্রায় ৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে একটি দীর্ঘমেয়াদি চুক্তি সম্পন্ন করেছেন সোসিয়েদাদের সাথে। এর ফলে কাতালান জায়ান্টদের সাথে তার এক দশকের সম্পর্কের সমাপ্তি ঘটলো। তার এই বিদায় লামিন ইয়ামালের জন্য একটি বড় মানসিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। জানা গেছে, লামিন ফোর্টকে বিদায়ি লা মাসিয়া এই তারকা হিসেবে ‘ভাই’ মনে করতেন।

 

 

র রিপোর্ট অনুযায়ী, সোসিয়েদাদ ফোর্টকে পেতে শেষ মুহূর্তে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের সাথে প্রতিযোগিতায় যোগ দেয়। বরুশিয়ার প্রস্তাবকে অগ্রাহ্য করে বাস্ক অঞ্চলের ক্লাবটি ফোর্টকে নিজেদের দলে ভেড়াতে সক্ষম হয়।

নতুন ক্লাবের সাথে তিনি ২০৩১ সাল পর্যন্ত ৫ বছরের চুক্তি স্বাক্ষর করেছেন। এই দলবদলের চুক্তিতে বার্সেলোনা একটি বাই-ব্যাক (পুনরায় কেনার) অপশন এবং ভবিষ্যতে অন্য কোথাও বিক্রি হলে তার একটি নির্দিষ্ট লভ্যাংশ পাওয়ার শর্ত যুক্ত রেখেছে।

 

ক্রীড়া সাংবাদিক দিয়ারিও ভাস্কোর তথ্য অনুযায়ী, এস্পানিওলের বিপক্ষে লা লিগায় তার নতুন দলের ২-১ গোলের সাম্প্রতিক জয়ের ম্যাচে ফোর্টকে ইতিমধ্যেই গ্যালারিতে দেখা গেছে। বার্সেলোনার বিস্ময় বালক ইয়ামালের জন্য এই দলবদলটি একটি সংবেদনশীল সময়ে এসেছে। স্পেনের বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, ফোর্ট, মার্ক কাসাদো এবং আলেহান্দ্রো বালদের মতো ড্রেসিংরুমের সবচেয়ে কাছের সঙ্গীদের বিদায়ে গভীরভাবে মর্মাহত এই স্প্যানিশ তারকা।

সাংবাদিক জোটা জর্ডি তাদের সম্পর্কের গভীরতা প্রকাশ করে বলেন, ‘তারা তার কাছে ভাইয়ের মতো, এবং আমাকে বলা হয়েছে এই বিষয়টি লামিনকে কষ্ট দিচ্ছে।’

এলচের বিপক্ষে বার্সেলোনার ৫-০ গোলে জয়ের ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে তুলে নেওয়ার সময় লামিনকে হতাশাগ্রস্ত দেখালে জল্পনাকে আরো উস্কে দিয়েছিল।

 

তবে প্রধান কোচ হান্সি ফ্লিক গুঞ্জন দ্রুত উড়িয়ে দেন। জার্মান এই কোচ জানান, তার তারকা ফরোয়ার্ড কেবল একটি ছোটখাটো ফিটনেস সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

 

সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে চলমান সহযোগিতার বিভিন্ন খাতে অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো শক্তিশালী করার জন্য নিয়মিত যোগাযোগ ও উচ্চ পর্যায়ের সফর অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

 

রবিবার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে চলমান সহযোগিতার ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান গতি বজায় রাখতে এবং দুই দেশের সম্পর্ককে আরো উচ্চতায় নিতে নিয়মিত যোগাযোগ ও উচ্চ পর্যায়ের সফর অপরিহার্য।

তিনি উচ্চ পর্যায়ের যোগাযোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন, যাতে বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্কের ইতিবাচক ধারা বজায় রাখা সম্ভব হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

বিদেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, শিক্ষার্থীদের ভিসা পেতে আগের তুলনায় সমস্যা কমেছে। দেশের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং চীন থেকে দক্ষ শিক্ষক আনতে ভিসা প্রক্রিয়া আরও সহজতর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার পররাষ্ট্রমন্ত্রী ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এসব কথা জানান। 

সম্প্রতি চীন সফরে শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা উন্নয়নে বিশেষ সম্ভাবনার পরিকল্পনা করা হয়েছে জানিয়ে ড. এহছানুল হক মিলন আরও বলেন, ‌‌‌‌‌এ উদ্যোগের অংশ হিসেবে শিক্ষকদের ভাষাগত দক্ষতা বাড়াতেও চীনের সঙ্গে শিক্ষক বিনিময় কর্মসূচি চালু করবে সরকার।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী এক থেকে দেড় মাসের মধ্যে চীনের সঙ্গে শিক্ষাখাতে এক্সচেঞ্জ প্রোগ্রামের কার্যক্রম দৃশ্যমান হবে। এর মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি দুই দেশের মধ্যে শিক্ষা সহযোগিতা আরও বাড়বে।

সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে মুসলিম-জসিম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে মুসলিম-জসিম

জাবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে মুসলিম ইবনে রবি এবং মো. জসিম উদ্দিনের নেতৃত্বে।

 

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) সাংবাদিক সমিতির (জাবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুসলিম ইবনে রবি এবং সাধারণ সম্পাদক পদে ক্যাম্পাস টাইমসের প্রতিনিধি মো. জসিম উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

রবিবার (৩০ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নকশীকাঁথা ভবনে সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে দুপুর ২টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহসভাপতি আল শাহরিয়া রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাঈম ইসলাম, অর্থ সম্পাদক মো. ইকরাম মাহমুদ প্রধান এবং দপ্তর সম্পাদক মিরাজ হোসেন রয়েছেন। কার্যকরী সদস্য হিসেবে মো. মিরাজুল ইসলাম, মো. বেলাল হোসাইন ও আহাদুজ্জামান অনন্ত নির্বাচিত হয়েছেন।

 

সাংবাদিক সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনে সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন ইইই বিভাগের চেয়ারম্যান মো. সিজার রহমান এবং ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান আতিকুর রহমান।

নির্বাচনের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতারা ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%