০৫:২৪ পি.এম
জাবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে মুসলিম ইবনে রবি এবং মো. জসিম উদ্দিনের নেতৃত্বে।
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) সাংবাদিক সমিতির (জাবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুসলিম ইবনে রবি এবং সাধারণ সম্পাদক পদে ক্যাম্পাস টাইমসের প্রতিনিধি মো. জসিম উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: নেসেটে ১৯ আসন পেয়েও সংশয়: নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে পারবে তো আরব দলগুলো?
রবিবার (৩০ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নকশীকাঁথা ভবনে সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে দুপুর ২টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহসভাপতি আল শাহরিয়া রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাঈম ইসলাম, অর্থ সম্পাদক মো. ইকরাম মাহমুদ প্রধান এবং দপ্তর সম্পাদক মিরাজ হোসেন রয়েছেন। কার্যকরী সদস্য হিসেবে মো. মিরাজুল ইসলাম, মো. বেলাল হোসাইন ও আহাদুজ্জামান অনন্ত নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী চার দিনের জাপান সফর শেষে আজ দেশে ফিরছেন
সাংবাদিক সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনে সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন ইইই বিভাগের চেয়ারম্যান মো. সিজার রহমান এবং ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান আতিকুর রহমান।
নির্বাচনের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতারা ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন