ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

নগরবাসীকে বাড়ি-ঘরেও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে : কেসিসি প্রশাসক


নগরবাসীকে বাড়ি-ঘরেও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে : কেসিসি প্রশাসক

খুলনা, ৩১ আগস্ট, ২০২৬ : খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলামু মঞ্জু বলেছেন, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে তিন মাস পূর্ব থেকে কাজ শুরু করা হয়েছে। 

শহর পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি নগরবাসীকে নিরাপদ রাখতে সচেতনতা বৃদ্ধির জন্যও সর্বশক্তি নিয়োজিত করেছি। কিন্তু ডেঙ্গু সংক্রমণ হ্রাসে আশানুরূপ ফল আসছে না। নগরবাসীকে নিরাপদ রাখতে হলে শুধু সড়ক ও ড্রেন নয়, প্রত্যেকের বাড়ি-ঘরে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। ঝোপঝাড় ও বদ্ধ পানি অপসারণ করতে হবে।

আজ সোমবার সকালে নগরীর সোনাডাঙ্গা পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

আরও পড়ুন: ২১ বছর ধরে সড়ক নেই, বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে স্কুলে যায় শিশুরা

অনুষ্ঠানে প্রশাসক বন্ধুমহলে ও পরিবারের মধ্যে ডেঙ্গু বিষয়ে সচেতনতা গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের ভূমিকা রাখার অনুরোধ জানান এবং সপ্তাহে অন্তত একদিন শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাস পরিষ্কার করতে উদ্যোগী হওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান। শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচেতনতা গড়ে উঠলে ডেঙ্গু জ¦রের সংক্রমণ হ্রাস পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে ডেঙ্গু বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রশাসক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

স্কুলের প্রধান শিক্ষক মো. লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ ও জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান।  

অন্যান্যের মধ্যে কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, কঞ্জারভেন্সি অফিসার মো. অহিদুজ্জামান খান, সমাজসেবক আসাদুজ্জামান মুরাদ, শেখ জামিরুল ইসলাম জামিল, কেসিসি’র সাবেক কাউন্সিলর রাবেয়া ফাহিদ হাসনাহেনাসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মধুপুরে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-১৪-এর প্রেস ব্রিফিং

উল্লেখ্য, খুলনা মহানগরীতে ডেঙ্গু জ¦রের প্রাদুর্ভাব আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ হ্রাসে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্কুল কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে। পিডব্লিউডি স্কুল ছাড়াও সোনাডাঙ্গা থানা এলাকার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়েটের ৩০ বছরের পানির সংকট কাটাতে ওয়াসার পাইপলাইন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১১:১০ পি.এম


চুয়েটের ৩০ বছরের পানির সংকট কাটাতে ওয়াসার পাইপলাইন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর দীর্ঘস্থায়ী পানির সংকট সমাধানের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম ওয়াসা। কর্ণফুলী পানি শোধনাগার থেকে চুয়েট পর্যন্ত আট ইঞ্চি ব্যাসের বিতরণ পাইপলাইন স্থাপন করা হবে, যার মাধ্যমে সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করা হবে।

মঙ্গলবার চুয়েট ক্যাম্পাসে এ পানি সরবরাহ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম।

চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়া উপজেলার পোমরায় অবস্থিত কর্ণফুলী পানি শোধনাগার-১ ও ২ থেকে প্রতিদিন মহানগরীতে প্রায় ২৯ কোটি লিটার পানি সরবরাহ করা হয়। এবার ওই শোধনাগার থেকে চুয়েট পর্যন্ত পাইপলাইন স্থাপন করে পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা যায়, ১৯৬৮ সালে রাউজানে প্রতিষ্ঠিত চুয়েটে বর্তমানে পাঁচটি অনুষদ ও ১৮টি বিভাগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ে প্রায় ৬ হাজার ৮০০ শিক্ষার্থী, ৩৬১ জন শিক্ষকসহ মোট ১ হাজার ৫৩ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। ছয়টি ছাত্র ও তিনটি ছাত্রী হল এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকায় প্রায় ৬ হাজার ৫০০ মানুষ বসবাস করেন।

দীর্ঘদিন ধরে চুয়েট ভূগর্ভস্থ পানি উত্তোলন করে পানির চাহিদা মেটাচ্ছে। তবে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে শুষ্ক মৌসুমে পানি সরবরাহে সংকট তীব্র আকার ধারণ করে। এ পরিস্থিতিতে গত ১৫ জুন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কাছে চুয়েটে পানি সরবরাহের জন্য আবেদন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আবেদনের পর ওয়াসা বিষয়টি পর্যালোচনা করে গত ৬ জুলাই চুয়েটের সংশ্লিষ্ট দপ্তরকে বর্তমানে ব্যবহৃত পানির পরিমাণের ভিত্তিতে পাইপলাইন নকশা, পাম্পের সক্ষমতাসহ পূর্ণাঙ্গ নকশা ও সম্ভাব্য ব্যয় প্রাক্কলন প্রস্তুতের জন্য চিঠি দেয়। এরই ধারাবাহিকতায় কর্ণফুলী পানি শোধনাগার থেকে চুয়েট পর্যন্ত আট ইঞ্চি বিতরণ পাইপলাইন স্থাপনের কাজ হাতে নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, "চুয়েট দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ ৩০ বছর ধরে প্রতিষ্ঠানটি পানির সংকটে ভুগছে। দায়িত্ব নেওয়ার পর চুয়েটে চট্টগ্রাম ওয়াসার সুপেয় পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুততম সময়ে পানি সরবরাহের কাজ সম্পন্ন করার আশা প্রকাশ করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনায় ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১১:১২ পি.এম


নেত্রকোনায় ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ নিহত ২

নেত্রকোনার কেন্দুয়ায় ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেন্দুয়া-নেত্রকোনা

নিহতদের মধ্যে একজন হলেন গড়াডোবা ইউনিয়নের বান্দনাল গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এবং অটোরিকশাচালক ওয়াজেদ মিয়া (৩৮)। অপরজন হলেন আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামের বাবু মিয়ার স্ত্রী লিজা আক্তার (৪০)।

স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, সোমবার সন্ধ্যার দিকে রামপুর বাজার থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি কেন্দুয়ার দিকে যাচ্ছিল। চান্দপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এই সংঘর্ষের ফলে অটোরিকশাটি সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ওয়াজেদ মিয়া ও যাত্রী লিজা আক্তার মারা যান।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে এবং সেটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আতশবাজি কারখানায় বিস্ফোরণ, আট শিশুসহ নিহত ১১ 

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১১:১৪ পি.এম


আতশবাজি কারখানায় বিস্ফোরণ, আট শিশুসহ নিহত ১১ 

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জনই শিশু। সোমবার (৩১ আগস্ট) এই বিস্ফোরণের ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর প্রদেশের কৌশাম্বি জেলায় শক্তিশালী ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার আশপাশের কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে। বিস্ফোরণে নিহতের বেশিরভাগই এসব বাড়ির বাসিন্দা ছিলেন।

ভারতের দৈনিক দ্য হিন্দুস্তান টাইমস বলেছে, বিস্ফোরণে কমপক্ষে ৮ শিশু নিহত হয়েছে। নিহত শিশুদের বয়স চার থেকে ১৩ বছরের মধ্যে।

উত্তর প্রদেশ পুলিশের কর্মকর্তা সত্যনারায়ণ প্রজাপত প্রাণহানির বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বিস্ফোরণে আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি। নিরাপত্তা বিধি লঙ্ঘন এবং দুর্বল নজরদারি ব্যবস্থার কারণে ভারতে শিল্পকারখানায় এই ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।

এর আগে, চলতি বছরের মার্চে পশ্চিম ভারতের একটি আতশবাজি কারখানায় আগুনে অন্তত ১৭ জন নিহত হন।

পরের মাসে দেশটির দক্ষিণাঞ্চলে আতশবাজির অপর এক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও আটজনের প্রাণহানি ঘটে।

সূত্র: এএফপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার জার্সিতে যেসব শিরোপা জিতেছেন মেসি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১১:১৫ পি.এম


আর্জেন্টিনার জার্সিতে যেসব শিরোপা জিতেছেন মেসি

লিওনেল মেসি শুধু বিশ্বফুটবলের অন্যতম সেরা অলংকার নন, আর্জেন্টিনার ফুটবল ইতিহাসেও তিনি এক রূপকথার নাম। নীল-সাদা জার্সিতে অভিষেকের পর আন্তর্জাতিক শিরোপার জন্য দীর্ঘ এক দশকেরও বেশি সময় যে আক্ষেপ লালন করেছিলেন, ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে সেই অপেক্ষার অবসান ঘটে পরম পূর্ণতায়। আর্জেন্টিনার বয়সভিত্তিক দল থেকে শুরু করে মূল জাতীয় দলের হয়ে একে একে ছয়টি বড় আন্তর্জাতিক ট্রফি নিজের ঝুলিতে পুরেছেন তিনি।

জাতীয় দলের হয়ে মেসির শিরোপা যাত্রার সূচনা ২০০৫ সালে। ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় হন তিনি। এরপর ২০০৮ বেইজিং অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে জেতেন সোনার পদক, যা তার প্রাথমিক ক্যারিয়ারকে আন্তর্জাতিক মঞ্চে বড় আলো এনে দেয়।

তবে মূল জাতীয় দলের ট্রফি ক্যাবিনেট ভরতে মেসিকে অপেক্ষা করতে হয়েছিল ২০২১ সাল পর্যন্ত। মারাকানা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতার মাধ্যমে কাটে আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপাখরা। সেই জয়ের ধারাবাহিকতায় ২০২২ সালে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা জেতে ‘ফিনালিসিমা’।

মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সর্বোচ্চ চূড়াটি আসে ২০২২ কাতার বিশ্বকাপে। লুসাইল স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বসেরার মুকুট এনে দেন তিনি। এই ঐতিহাসিক জয়ে পূর্ণতা পায় মেসির অমর ফুটবল ক্যারিয়ার। এরপর ২০২৪ সালে কোপা আমেরিকার টানা দ্বিতীয় শিরোপা জিতে জাতীয় দলের হয়ে নিজের শেষ আন্তর্জাতিক অধ্যায়কে অবিস্মরণীয় করে রাখেন এই কিংবদন্তি।

আর্জেন্টিনার হয়ে মোট ২০৭টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন লিওনেল মেসি। আর গোল করেছেন ১২৫টি। তিনি আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%