ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আর্জেন্টিনার জার্সিতে যেসব শিরোপা জিতেছেন মেসি


আর্জেন্টিনার জার্সিতে যেসব শিরোপা জিতেছেন মেসি

লিওনেল মেসি শুধু বিশ্বফুটবলের অন্যতম সেরা অলংকার নন, আর্জেন্টিনার ফুটবল ইতিহাসেও তিনি এক রূপকথার নাম। নীল-সাদা জার্সিতে অভিষেকের পর আন্তর্জাতিক শিরোপার জন্য দীর্ঘ এক দশকেরও বেশি সময় যে আক্ষেপ লালন করেছিলেন, ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে সেই অপেক্ষার অবসান ঘটে পরম পূর্ণতায়। আর্জেন্টিনার বয়সভিত্তিক দল থেকে শুরু করে মূল জাতীয় দলের হয়ে একে একে ছয়টি বড় আন্তর্জাতিক ট্রফি নিজের ঝুলিতে পুরেছেন তিনি।

জাতীয় দলের হয়ে মেসির শিরোপা যাত্রার সূচনা ২০০৫ সালে। ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় হন তিনি। এরপর ২০০৮ বেইজিং অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে জেতেন সোনার পদক, যা তার প্রাথমিক ক্যারিয়ারকে আন্তর্জাতিক মঞ্চে বড় আলো এনে দেয়।

তবে মূল জাতীয় দলের ট্রফি ক্যাবিনেট ভরতে মেসিকে অপেক্ষা করতে হয়েছিল ২০২১ সাল পর্যন্ত। মারাকানা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতার মাধ্যমে কাটে আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপাখরা। সেই জয়ের ধারাবাহিকতায় ২০২২ সালে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা জেতে ‘ফিনালিসিমা’।

আরও পড়ুন: চোরাচালানের অভিযোগে দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড চায় সিআইডি

মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সর্বোচ্চ চূড়াটি আসে ২০২২ কাতার বিশ্বকাপে। লুসাইল স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বসেরার মুকুট এনে দেন তিনি। এই ঐতিহাসিক জয়ে পূর্ণতা পায় মেসির অমর ফুটবল ক্যারিয়ার। এরপর ২০২৪ সালে কোপা আমেরিকার টানা দ্বিতীয় শিরোপা জিতে জাতীয় দলের হয়ে নিজের শেষ আন্তর্জাতিক অধ্যায়কে অবিস্মরণীয় করে রাখেন এই কিংবদন্তি।

আর্জেন্টিনার হয়ে মোট ২০৭টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন লিওনেল মেসি। আর গোল করেছেন ১২৫টি। তিনি আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

 

জামালপুর সদর উপজেলার লাহাড়িকান্দায় বাসের চাপায় অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু ঘটার পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে, এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা চারজনে পৌঁছেছে।

 

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের লাহাড়িকান্দা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন—বাসের সহকারী চালক রুবেল রানা (৪৩), অটোরিকশার যাত্রী সাদ্দাম (৩০), জালাল উদ্দিন (৪০) এবং মকবুল হোসেন (৩২)। তারা সকলেই জামালপুর সদর উপজেলার অধিবাসী।

পুলিশের তথ্য অনুযায়ী, জামালপুর থেকে ঢাকাগামী বাজিত পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়।

 

এ ঘটনায় ঘটনাস্থলে অটোরিকশার তিনজন যাত্রী মারা যান। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু ঘটে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, ‘দুর্ঘটনায় নিহত চারজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ময়নাতদন্তের পর নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনারগাঁয়ে চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১১:২০ পি.এম


সোনারগাঁয়ে চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ, ৩১ আগস্ট, ২০২৬ : পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে জেলার সোনারগাঁ উপজেলার চৈতী কম্পোজিট লিমিটেডকে ৭৫ লাখ ৪ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং।

আজ সোমবার পরিবেশ অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জুন পরিবেশ অধিদপ্তরের ঢাকা নমুনা সংগ্রহকারী দল শীলমন্দী এলাকায় অবস্থিত ওই কারখানাটি সরেজমিনে পরিদর্শন করে। ওই সময় কারখানার প্রতিনিধির উপস্থিতিতে তরল বর্জ্য শোধনাগারের (ইটিপি) নির্গমনস্থল থেকে বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়। পরে পরিবেশ অধিদপ্তরের ঢাকা গবেষণাগারে তা পরীক্ষা করা হলে দূষণের চিত্র ধরা পড়ে।

পরীক্ষার ফলাফলে দেখা যায়, কারখানার তরল বর্জ্যে পরিবেশের জন্য ক্ষতিকর উপাদানের মাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। এতে জৈব অক্সিজেন চাহিদা (বিওডি) ৭৬ মিলিগ্রাম/লিটার, রাসায়নিক অক্সিজেন চাহিদা (সিওডি) ৪২৯ মিলিগ্রাম/লিটার, মোট স্থগিত কঠিন পদার্থ (টিএসএস) ১৩৯ মিলিগ্রাম/লিটার, পিএইচ ৯ দশমিক ১৬ এবং রঙের মাত্রা ৫৩৩ পিটি-কো পাওয়া যায়Ñযা ‘পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩’ অনুযায়ী নির্ধারিত সীমার বাইরে।

বর্জ্যের এসব মানমাত্রা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর প্রমাণিত হওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৭ ধারা অনুযায়ী চৈতী কম্পোজিট লিমিটেডের বিরুদ্ধে এই ক্ষতিপূরণ ধার্য করা হয়।

পরিবেশ দূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের মনিটরিং ও আইনানুগ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বানারীপাড়ায় ‘গোপন বৈঠকের’ অভিযোগ, জলিল মেম্বারসহ সহযোগীদের বিরুদ্ধে বিএনপির ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


বানারীপাড়ায় ‘গোপন বৈঠকের’ অভিযোগ, জলিল মেম্বারসহ সহযোগীদের বিরুদ্ধে বিএনপির ক্ষোভ

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া এলাকায় সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের নেতৃত্বে আওয়ামী লীগের একটি চক্রের গোপন বৈঠক ও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্র ও বিএনপি নেতাকর্মীদের অভিযোগ অনুযায়ী, সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের নেতৃত্বে সলিয়াবাকপুর ইউনিয়নের সবুর, শিমুলতলার সোহাগ ও তুহিনসহ কয়েকজনকে নিয়ে একটি চক্র গঠন করা হয়েছে, যা এলাকায় রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে। সম্প্রতি চৌয়ারীপাড়া এলাকায় তাদের কথিত গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলেও স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেছেন।

তাদের দাবি, বিগত সময়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আব্দুল জলিল বিএনপি সমর্থকদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও এলাকা থেকে বিতাড়িত করার চেষ্টা করেছিলেন। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পরও তার কথিত তৎপরতা বন্ধ হয়নি বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আরও অভিযোগ করেন যে, অতীতে বোর্ডস্কুল মসজিদে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে তৎকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাতে বাধা দেওয়ার ঘটনাতেও এই চক্রের সম্পৃক্ততা ছিল।

তাদের অভিযোগ, বর্তমানে আবারও এলাকায় গোপন বৈঠকের মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। এতে যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

এদিকে, স্থানীয় বিএনপি নেতারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কথিত গোপন বৈঠক ও রাজনৈতিক অস্থিতিশীলতার অভিযোগগুলো তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা প্রয়োজন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

তবে এসব অভিযোগের বিষয়ে সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল ও তার সহযোগীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাবির নিরাপত্তা কার্যালয়ের পাশ থেকে গাঁজা গাছ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১১:২৮ পি.এম


জাবির নিরাপত্তা কার্যালয়ের পাশ থেকে গাঁজা গাছ উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নিরাপত্তা শাখার প্রধান কার্যালয়ের পাশে একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। গাছটি সেখানে দীর্ঘদিন ধরে বেড়ে উঠলেও বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসেনি।

 

বিশ্ববিদ্যালয়ের এক মালি গাছটিকে ফুলের গাছ মনে করে রেখে দিয়েছিলেন বলে জানা গেছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে একটি তথ্যের ভিত্তিতে নিরাপত্তা শাখার প্রধান কার্যালয়ের পাশে গিয়ে গাছটির অস্তিত্ব নিশ্চিত করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্পাদক হুসনী মোবারক।

পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে বিকেল ৩টার দিকে সহকারী প্রক্টর ড. মো. আল-আমিন খানের উপস্থিতিতে গাছটি উপড়ে ফেলা হয়। পরে সেটি পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ গাঁজা সেবনের পর সেখানে বীজ ফেলে যাওয়ায় গাছটি জন্ম নিতে পারে। তবে গাছটি কতদিন ধরে সেখানে ছিল, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্পাদক হুসনী মোবারক বলেন, ‘নিরাপত্তা শাখার প্রধান কার্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে একটি গাঁজার গাছ বেড়ে ওঠা সংশ্লিষ্টদের অবহেলা ও সচেতনতার ঘাটতির বিষয়টি সামনে এনেছে। ঘটনাটির সুষ্ঠু তদন্তের পাশাপাশি নিরাপত্তাকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন।’

 

নিরাপত্তা কার্যালয়ের আশপাশের পরিবেশ নিয়েও মন্তব্য করেন তিনি। হুসনী মোবারক বলেন, ‘পেছনে মাছ চাষ, পাশে সবজি বাগান—সব মিলিয়ে এলাকাটি যেন একটি খামারবাড়ি।’

নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী বলেন, ‘আমাদের দায়িত্ব মূলত ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা। গাছটি কিভাবে সেখানে জন্মেছে বা এতদিন কিভাবে ছিল, সে বিষয়ে এস্টেট অফিসই ভালো বলতে পারবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. আবুল কাশেম বলেন, ‘আমাদের যে মালি ছিলেন, তিনি গাছটিকে গাঁজার গাছ হিসেবে চিনতে পারেননি।

 

ফুলের গাছ মনে করেই তিনি এটি কাটেননি।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%