ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

রাজধানীতে পৃথক অভিযানে এক মাদক কারবারিসহ ১৮ জনকে গ্রেফতার


রাজধানীতে পৃথক অভিযানে এক মাদক কারবারিসহ ১৮ জনকে গ্রেফতার

রাজধানীতে পৃথক অভিযানে এক মাদক কারবারিসহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

তুরাগের দিয়াবাড়ী এলাকা থেকে এক কেজি গাঁজাসহ মো. তালুকদার (৫২) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। একই দিনে হাজারীবাগ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ১৭ জনকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) দিয়াবাড়ী গোলচত্বরের পূর্ব পাশে হাজী আল রোড এলাকায় অভিযান চালিয়ে তালুকদারকে গ্রেফতার করে তুরাগ থানা পুলিশ। পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তালুকদার কৌশলে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়। তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: দেশের স্বার্থে কোনো ছাড় নয়: মৎস্য প্রতিমন্ত্রী টুকু

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তালুকদার দীর্ঘদিন ধরে তুরাগ থানাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন এলাকায় গাঁজা কেনাবেচার সঙ্গে জড়িত।

এদিকে একই দিনে রাজধানীর হাজারীবাগ থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. আবির (১৯), মো. জনাব আলী জাকির (২৮), মো. রশিদুল ইসলাম (২৮), মো. রাসেল (৩০), মো. রুবেল (২৭), নুরুন্নবী (৩০), মো. রিয়াদ হোসেন (২৫), মো. সায়মন (৩৪), মো. জুয়েল (৩৪), মো. জাহিদ হোসেন (২৮), মো. রানা (৩৭), মো. ইয়াসিন (২৫), মো. সোহেল (২৮), আব্দুর রহিম (৪২), সোহান মোল্লা (২০), মো. হারুন (২০) ও মো. আবুল হাশেম (৪৮)।

হাজারীবাগ থানা পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মো. আক্তার হোসেন।

আরও পড়ুন: ভারতীয় পর্যটকেরা বলছেন, ভারতের চেয়ে বাংলাদেশে পূজার পরিবেশ ভালো: রিজভী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘এদেশে সব বিষয়ে একজন মন্ত্রী আছেন, তিনি সব মন্ত্রণালয় নিয়ে কথা বলেন’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১২:৫৮ এম


‘এদেশে সব বিষয়ে একজন মন্ত্রী আছেন, তিনি সব মন্ত্রণালয় নিয়ে কথা বলেন’

> সারা দেশ

> চট্টগ্রাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করেছেন যে, এদেশে সব বিষয়ক একজন মন্ত্রী রয়েছেন। তিনি সকল মন্ত্রণালয় নিয়ে আলোচনা করেন। বিরোধী দলকে ছোট করে তিনি বক্তব্য প্রদান করেন। কিন্তু তার নিজের মন্ত্রণালয়ের অধীনে আইনশৃঙ্খলার অবনতির দিকে তার নজর নেই।

 

 

শুক্রবার কুমিল্লায় জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার জানান, আগামী সেপ্টেম্বরে জুলাই সনদ বাস্তবায়নের জন্য নির্ধারিত ১৮০ দিন পূর্ণ হবে। তিনি আশা প্রকাশ করেন যে, সরকার ওই সময়ের মধ্যে সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। অন্যথায়, জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও অভিযোগ করেন যে, সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করছে। সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে দলীয়করণের প্রক্রিয়া চলছে। তার মতে, এ ধরনের প্রশাসক নিয়োগ অসাংবিধানিক।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “আজকে যদি দেশে কোনো দলীয় সরকার না থাকত, তাহলে প্রশাসক নিয়োগের বৈধতা ছিল। কিন্তু এখন দলীয় নির্বাচিত সরকার রয়েছে, তারা এটা পারে না। সরকার স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ দিলে জনগণের ভোগান্তি কমবে।”

তিনি মন্তব্য করেন, “সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা তাদের সে পথ থেকে ফেরানোর চেষ্টা করছি। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামী, বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিল। সেখানে উল্লেখ ছিল, নির্বাচিত সরকার ১৮০ দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু ক্ষমতায় এসে সরকার জুলাই সনদ বাস্তবায়ন থেকে দূরে সরে যাচ্ছে। তারা এখন জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে।”

রাজনৈতিকআপডেট ও খবর পর্যালোচনা করা

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, “আমরা দৃশ্যমান কোনো উন্নয়ন দেখতে পাচ্ছি না। সবদিকে শুধু সরকারদলীয় লোকদের মারামারি দেখতে পাচ্ছি। দেশে উন্নয়নের বৈষম্য চলছে। বিরোধী দলের সংসদ সদস্যদের আসনে সুষম বরাদ্দ দেওয়া হচ্ছে না।”

ক্ষোভ প্রকাশ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচিত সংসদ সদস্য তার নির্বাচনী এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন—এটাই স্বাভাবিক। কিন্তু বিরোধীদলীয় সংসদ সদস্যদের এলাকায় সংরক্ষিত নারী সংসদ সদস্যদের উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়া হচ্ছে, যা বেমানান। এর মাধ্যমে বিরোধীদলীয় সংসদ সদস্যদের আরও খাটো করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিরোধী দলের ১৩ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য রয়েছেন। তাহলে সরকারদলীয় সংসদ সদস্যদের এলাকায় আমাদের নারী সংসদ সদস্যদেরও তদারকির দায়িত্ব দেওয়া হোক।”

পরে বিকেল ৩টায় কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের জেলা ও মহানগরী কর্মপরিষদ সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, অঞ্চল টিমের সদস্য আব্দুস সাত্তার ও অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুমের সভাপতিত্বে শিক্ষা শিবির পরিচালনা করেন অঞ্চল সহকারী পরিচালক ও কুমিল্লা মহানগরী জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ।

এর আগে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের ইউনিট প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য ভিপি সাহাব উদ্দিন, পৌরসভা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুর রহিম, মজলিসে শূরা সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মোশারফ হোসেন ওপেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক মাসে রেকর্ড ১৫.৪ ট্রিলিয়ন ইয়েন ব্যয় জাপানের, নেপথ্যে যে কারণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০১:১১ এম


এক মাসে রেকর্ড ১৫.৪ ট্রিলিয়ন ইয়েন ব্যয় জাপানের, নেপথ্যে যে কারণ

> বিশ্ব

> এশিয়া

জাপান গত এক মাসে রেকর্ড ১৫.৪ ট্রিলিয়ন ইয়েন ব্যয় করেছে, যা প্রায় ৯৬ বিলিয়ন ডলার। এই ব্যয়ের কারণ ইয়েনের দ্রুত দরপতন ঠেকানো। শুক্রবার সরকারি তথ্যের ভিত্তিতে এ তথ্য প্রকাশিত হয়েছে। আনাদোলু এজেন্সির মাধ্যমে জানা যায়।

জাপানের অর্থ মন্ত্রণালয় জানায়, ৩০ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপের পরিমাণ ছিল ১৫.৩৯৯৩ ট্রিলিয়ন ইয়েন। কিয়োদো নিউজের তথ্য অনুযায়ী, এই ব্যয় চলতি বছরের এপ্রিল ও মে মাসে তিন দফা বাজারে হস্তক্ষেপের সময় ব্যয় করা আগের মাসিক রেকর্ড ৭৩.৪ বিলিয়ন ডলারকেও ছাড়িয়ে গেছে।

এছাড়া, সর্বশেষ হস্তক্ষেপে জাপানি কর্তৃপক্ষ ৬৮.৯ বিলিয়ন থেকে ৭৫.২ বিলিয়ন ডলার ব্যয় করেছে বলে বাজারের পূর্বাভাস ছিল, যা নতুন পরিসংখ্যান দ্বারা অতিক্রম করা হয়েছে। ২৩ জুলাই ডলারের দাম বেড়ে ১৬৩.৯৯ ইয়েনে পৌঁছায়, যা প্রায় চার দশকের মধ্যে জাপানি মুদ্রার বিপরীতে ডলারের সর্বোচ্চ দর ছিল। এরপর ৩০ জুলাই জাপানি কর্তৃপক্ষ বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপ শুরু করে।

৩১ জুলাই নিউইয়র্কের লেনদেন চলাকালে জাপান ও যুক্তরাষ্ট্র সমন্বিতভাবে মুদ্রাবাজারে হস্তক্ষেপ করে। এটি ছিল ১৫ বছরের মধ্যে দুই দেশের প্রথম যৌথ হস্তক্ষেপ।

ডিজিটালম্যাপ দেখুন

সমন্বিত পদক্ষেপের ফলস্বরূপ, ডলারের দর সাময়িকভাবে ১৫৫ ইয়েনের নিচে নেমে আসে। তবে পরবর্তীতে ডলার আবার শক্তিশালী হয়ে বর্তমানে প্রায় ১৫৯ ইয়েনে লেনদেন হচ্ছে।

জাপানের আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে ইয়েনের ওপর টানা বিক্রির চাপ অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সরকার বিস্তারিত অর্থায়ন পরিকল্পনা ছাড়াই সম্প্রসারণমূলক ব্যয়নীতি অনুসরণ করায় দেশটির আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।

এছাড়া, ইরান যুদ্ধকে ঘিরে অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে ডলারের চাহিদা বেড়ে যাওয়াও ইয়েনের ওপর চাপ সৃষ্টি করেছে।

ইয়েনের দরপতনের ফলে জাপানে আমদানি করা জ্বালানি, খাদ্য ও কাঁচামালের দাম বৃদ্ধি পাচ্ছে। এর ফলে দেশটির পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর মূল্যস্ফীতির চাপ আরও বাড়ছে।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে চলন্ত মোটরসাইকেলের উপর বসে থাকা গৃহবধুর হাতের ভ্যানেটি ব্যাগ ছিনতাই

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০১:২৭ এম


রাজবাড়ীতে চলন্ত মোটরসাইকেলের উপর বসে থাকা গৃহবধুর হাতের ভ্যানেটি ব্যাগ ছিনতাই
 

 

 

 

রাজবাড়ীতে চলন্ত মোটরসাইকেলের উপর বসে থাকা গৃহবধুর হাতের ভ্যানেটি ব্যাগ টান দিয়ে সড়কের উপর ফেলে ১৮ লক্ষাধিক টাকার স্বর্ণ ও রুপার গহনা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ধুঞ্চি গ্রামের মৃত মোহাম্মদ ফকর উদ্দিনের ছেলে ব্যবসায়ী মোহাম্মদ জাহিদ উল্লাহ।
 
ব্যবসায়ী মোহাম্মদ জাহিদ উল্লাহ বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আমার স্ত্রী মোছাঃ শারমিন আক্তার (৩০) কে মোটরসাইকেলের পিছনে বসিয়ে শশুরবাড়ী রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড় যাচ্ছিলাম। পথিমধ্যে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে স্প্রিড বেকার অতিক্রম করার সময় মোটরসাইকেল যোগে ২জন ছিনতাইকারী আসে। কোন কিছু বুঝে উঠার আগেই আমার পিছনে বসা স্ত্রীর হাতে থাকা ভ্যানেটি বাগ টান দিয়ে নিয়ে যায়। এসময় স্ত্রী সড়কের উপর পড়ে মারাত্বক আহত হয়। এসময় ভ্যানেটি ব্যাগে থাকা স্যামসাং গ্যালাক্সী ফোন, ২টি স্বর্ণের ব্রেসলেট, ৩ জোড়া কানের দুল, ৩টি আংটি, ২টি লকেটসহ চেইন, ১টি টিকলী, ১ জোড়া হাতের রুলি, রুপার ১ জোড়া নুপুর, ১ জোড়া রুপার বালা, নগদ ২৫শত টাকা, একটি হাত ঘড়ি, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। ব্যাগে থাকা ৮ভরি র্স্বণালংকার, ৪ ভরি রুপার অলংকারসহ ১৮ লক্ষাধিক টাকার মালামাল ছিল।
 
তিনি আরও বলেন, আমার চিৎকার চেচামেচিতে আশপাশের লোকজন এগিয়ে আসতে তাদের সহায়তায় স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। পরে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
 
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, অভিযোগটি পেয়েছি। তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০১:৪০ এম


৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৬ : ৪০তম ফোবানা কনভেনশন ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আজ রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আজ রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

আগামী ৪-৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটিতে ‘ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে’ উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ এ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার (বিএসি) ব্যবস্থাপনায় আয়োজিত এ সম্মেলনে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি নেতা ও ব্যবসায়ী অংশ নেবেন।

সম্মেলনের প্রথম দিন ৪ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৫টায় ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে উদ্বোধনী অনুষ্ঠান হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল, হোস্ট কমিটি ও নির্বাহী কমিটির নেতৃবৃন্দও বক্তব্য দেবেন। 

৫ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের মেয়রের সঙ্গে বিশেষ বিজনেস লাঞ্চে অংশ নেবেন মন্ত্রী। 

সম্মেলন শেষে আগামী ৮ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে মন্ত্রীর। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%