ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

মোটরসাইকেলের গোপন চেম্বার থেকে উদ্ধার হলো ভারতীয় গাঁ-জা


মোটরসাইকেলের গোপন চেম্বার থেকে উদ্ধার হলো ভারতীয় গাঁ-জা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটরসাইকেলের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ৮ কেজি ভারতীয় গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১২ জুন) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১১ জুন কসবা উপজেলার মঈনপুর বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা সাড়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: নাব্যতা সংকটে হবিগঞ্জের সুতাং নদী মরা খালে পরিণত

এ ঘটনায় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার পূর্ব বাইনারী গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. আল আমীন (৩৫)-কে আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৪৯ হাজার ৭৫০ টাকা। উদ্ধারকৃত গাঁজা ও ব্যবহৃত মোটরসাইকেলসহ আটক ব্যক্তিকে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় আরও একজন পলাতক আসামি রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক এস এম শরিফুল ইসলাম বলেন, মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এই গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে। সীমান্তে মাদক, চোরাচালান, পুশ-ইন এবং নারী-শিশু পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।

আরও পড়ুন: বরিশালে দুই যুবককে মারধরের অভিযোগ বিএনপি নেতা ফারুকের বিরুদ্ধে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০; তিনজনকে বরিশালে রেফার

আন্তর্জাতিক ডেস্ক

শাওন বল মাদারীপুর প্রতিনিধি

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১২:২৮ পি.এম


ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০; তিনজনকে বরিশালে রেফার

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর এলাকায় ইয়েস পরিবহন এবং একটি মাদারীপুরগামী লোকাল বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস গোপালপুরে পৌঁছালে বিপরীত দিকে আসা ইয়েস পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের ফলে দুই বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। গুরুতর আহতদের মধ্যে একজনের অবস্থার বিষয়ে জানা গেছে যে তা আশঙ্কাজনক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ভঙ্গুর অবস্থায় সবচেয়ে ভাল বাজেট হয়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


দেশের ভঙ্গুর অবস্থায় সবচেয়ে ভাল বাজেট হয়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

দেশের ভঙ্গুর অবস্থায় সবচেয়ে ভালো বাজেট হয়েছে এবং জনবান্ধব হওয়ার চেষ্টা করেছে সরকার, এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

শুক্রবার সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় দুঃস্থ মানুষদের মাঝে হুইলচেয়ার ও চেক বিতরণ অনুষ্ঠান শেষে উপজেলা চত্বরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন। এ সময় উপজেলা প্রশাসন কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, এবারের পুরো বাজেটটি জনবান্ধব বাজেট দেওয়ার চেষ্টা করেছে সরকার। তিনি উল্লেখ করেন, এই বাজেটের সফলতা নির্ভর করবে বাজেটটি কতটুকু সম্পাদন করতে পারলাম তার উপর। আপনারা জানেন, খুবই বাজে একটি অর্থনৈতিক পরিস্থিতিতে বাজেটটি দিতে হয়েছে।

প্রত্যেকটি মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ানোর চেষ্টা হচ্ছে বলে জানান তিনি। তবে তিনি স্পষ্ট করে বলেন, সেগুলো কোন বড় প্রজেক্টের জন্য নয়, বরং মানুষজনের জীবন মান উন্নয়নের জন্য।

এছাড়াও, তিনি জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ক্যান্সার রোগীদের জন্য পূর্বে যেখানে ৫০ হাজার টাকা দেওয়া হতো, সেখানে এখন এক লাখ টাকা দেওয়া হবে। কর্মসংস্থানের ক্ষেত্র তৈরির জন্যও চেষ্টা করা হচ্ছে।

বাজেট নিয়ে বিরোধী দলের বিরুদ্ধ অবস্থান প্রসঙ্গে প্রতিমন্ত্রী মন্তব্য করেন, বাজেট নিয়ে তাদের (জামায়াতের) অবজার্ভেশন থাকতে পারে। বিষয়গুলো তারা আমাদেরকে বলতে পারেন। তবে বাজেট জনকল্যাণমুখী হয়েছে কিনা সেটা কাজে গেলে আমরা বুঝতে পারব। তিনি বলেন, বাজেটের প্রত্যেকটি টাকা মানুষের উন্নয়নের জন্য পৌঁছাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১২:৩৯ পি.এম


রাজধানীতে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, আটক ২

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন গণভবনের সামনের সড়কে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন ছিনতাইকারী একটি ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে পালানোর চেষ্টা করে।

এ সময় অটোরিকশার চালক চিৎকার করলে আশপাশে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বিষয়টি টের পান। ডিউটিরত অবস্থায় থাকা উপপরিদর্শক (এসআই) সামছুজ্জোহা সরকার (৩৪) এবং কনস্টেবল হৃদয় বড়ুয়া (২২) মোটরসাইকেলে করে ছিনতাইকারীদের ধাওয়া করেন।

ধাওয়া করার সময় ছিনতাইকারীরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে তাদের আহত করে। পরে পুলিশের টিম দুই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তিদের থানায় নেওয়া হয়েছে।

আহত দুই পুলিশ সদস্যকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত আড়াইটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন।

ডিউটি অফিসার এসআই ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনপ্রশাসন মন্ত্রণালয়ে বরাদ্দের প্রস্তাব ৪৫৭ কোটি টাকা বাড়ানো হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১২:৪৫ পি.এম


জনপ্রশাসন মন্ত্রণালয়ে বরাদ্দের প্রস্তাব ৪৫৭ কোটি টাকা বাড়ানো হয়েছে

আগামী ২০২৬-২৭ অর্থবছরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। গত বছরের তুলনায় ৪৫৭ কোটি টাকা বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৬৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সবচেয়ে বড় অঙ্কের বাজেট হিসেবে চিহ্নিত হচ্ছে।

নতুন অর্থবছরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বরাদ্দ নির্ধারিত হয়েছে ৫ হাজার ৬৭ কোটি টাকা। এর পূর্বে, ২০২৫-২৬ অর্থবছরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য প্রথম বরাদ্দ ছিল ৫ হাজার ১৯ কোটি টাকা, পরে সংশোধিত বাজেটে এর পরিমাণ দাঁড়ায় ৪ হাজার ৬১০ কোটি টাকা।

অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী ২০২৬-২৭ অর্থবছরে মোট ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির ১০.২ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৯১ হাজার কোটি টাকা সংগ্রহ করার জন্য প্রস্তাব করা হয়েছে।

সরকার ক্রমাগত বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ বাড়ানোর পরিকল্পনা করছে। জানিয়ে তিনি বলেন, বাজেটের লাখ্যে ২০২৬-২৭ অর্থবছরে মোট উন্নয়ন ব্যয় চলতি অর্থবছরের বরাদ্দ (সংশোধিত) ২৭.২৭ শতাংশ থেকে বেড়ে ৩৩.৭০ শতাংশে উন্নীত করার এবং পরিচালন ব্যয় চলতি অর্থবছরের ৭২.৭৩ শতাংশ থেকে কমিয়ে আগামী অর্থবছরে ৬৬.৩০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।

বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ প্রদানের ক্ষেত্রে মানবসম্পদ উন্নয়ন এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে অপরিহার্য শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি খাত ও তৃণমূলের মানুষের অর্থনৈতিক ক্ষমতায়নকে অগ্রাধিকার দেয়া হয়েছে। পাশাপাশি বিনিয়োগ ও টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামো উন্নয়নেও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে সামাজিক অবকাঠামো খাতে মোট ২ লাখ ৭৯ হাজার ১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেয়া হয়েছে, যা মোট বরাদ্দের ২৯.৭৪ শতাংশ। ভৌত অবকাঠামো খাতে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৯৮৮ কোটি টাকা, যা মোট বরাদ্দের ১৮.৬৬ শতাংশ। সাধারণ সেবা খাতে প্রস্তাব করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ১১৭ কোটি টাকা, যা মোট বরাদ্দের ২৬.১৩ শতাংশ। সামাজিক খাতের বর্ধিত ও সর্বোচ্চ ব্যয় প্রস্তাব সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রাধিকার দেয়ার প্রতিফলন।

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৬ শতাংশ। প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে এবং ১ লাখ ১৬ হাজার কোটি টাকা বৈদেশিক উৎস হতে নির্বাহ করার জন্য প্রস্তাব রাখা হয়েছে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংকিং ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা নির্বাহ করা হবে। চলতি ২০২৩-২৬ অর্থবছরে যা ছিল ১ লাখ ১৮ হাজার কোটি টাকা। অর্থাৎ ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ গ্রহণের পরিমাণ আগামী অর্থবছরে ৬ হাজার কোটি টাকা কমানোর প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী জানিয়েছেন, ফ্যাসিবাদী সরকারের সময়ে ব্যাপক ভাবে ঋণ গ্রহণের ফলে দেশের ঋণ পরিশোধ ও সুদ পরিশোধ বাবদ ব্যয় অত্যধিক পরিমাণে বেড়েছে। ফলে বাজেট ঘাটতিও বৃদ্ধি পেয়েছে। ২০০৫-০৬ অর্থবছরে বাজেট ঘাটতি ছিল জিডিপির ২.৯ শতাংশ। কিন্তু ২০২৩-২৪ অর্থবছরে বাজেট ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে জিডিপির ৪.০৫ শতাংশে।

এ অবস্থা থেকে উত্তরণে সরকার ঋণ ব্যবস্থাপনা সংস্কার, উচ্চ রিটার্ন সমৃদ্ধ খাতে সরকারি বিনিয়োগ এবং প্রকল্প বাস্তবায়ন কাঠামো আধুনিকায়ন করছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এর মাধ্যমে বিনিয়োগের গুণগত মান নিশ্চিত হবে, অর্থ প্রবাহ বাড়বে এবং এর মাল্টিপ্লায়ার প্রভাবের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%