০৬:৫৩ এম
নেত্রকোণা শহরের সমাজসেবা অধিদপ্তরের ছয়তলা ভবনের একটি লিফটে আটকা পড়া সাত শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
এটি ঘটে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল প্রায় পৌনে ১১টার দিকে, যখন যান্ত্রিক ত্রুটির কারণে ভবনের চতুর্থ তলায় লিফটটি আটকে পড়ে।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন— মেহেদী হাসান (১৯), রিফাত (১৬), শুভ (১৬), মৌন (১৭), শ্রাবণ (১৮), পায়েল (১৭) ও সিয়াম (১৭)। তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সমাজসেবা অধিদপ্তরের একটি প্রশিক্ষণে অংশ নিতে ভবনটিতে গিয়েছিলেন।
আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
নেত্রকোণা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান, খবর পেয়ে তার নেতৃত্বে আট সদস্যের একটি দল সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা হাইড্রোলিক স্প্রেডার ব্যবহার করে লিফটের দরজা খুলে ভেতরে আটকে থাকা সাত শিক্ষার্থীকে নিরাপদে বের করে আনেন। সকাল ১১টা ২০ মিনিটে উদ্ধার অভিযান সম্পন্ন হয়।
তিনি আরও জানান, লিফটের যান্ত্রিক ত্রুটির কারণেই এ ঘটনা ঘটেছিল। তবে আটকে পড়া শিক্ষার্থীদের মধ্যে কেউ আহত হননি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন