ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গাজায় ইসরাইলের নতুন হামলা, মসজিদ গুঁড়িয়ে দেওয়া হল


গাজায় ইসরাইলের নতুন হামলা, মসজিদ গুঁড়িয়ে দেওয়া হল

গাজা উপত্যকা জুড়ে নতুন করে আবার হামলা শুরু করেছে দখলদার ইসরাইল। এসব হামলায় অন্তত একজন প্রাণ হারিয়েছেন এবং আরও ২২ জন আহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) দেইর আল-বালাহ থেকে এ খবর জানিয়েছেন সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিনিধি তারেক আবু আজজুম। গাজা সিটির একটি এলাকা থেকে বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার পর সেখানে হামলা চালিয়ে একটি মসজিদ পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া এ হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া কয়েক ডজন তাঁবুও ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, নুসেইরাত শরণার্থীশিবিরে চালানো পৃথক এক হামলায় একজনের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন: ফেনী জেনারেল হাসপাতালের সাব-স্টেশন থেকে যন্ত্রাংশ চুরি, বিদ্যুৎ ১৪ ঘণ্টা বন্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি দ্বারা ইরাকের ড্রোন হামলা প্রতিহত, সঠিক সময়ে প্রতিশোধের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৭:২৩ এম


সৌদি দ্বারা ইরাকের ড্রোন হামলা প্রতিহত, সঠিক সময়ে প্রতিশোধের সতর্কতা

সৌদি আরবের পূর্বাঞ্চলে তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ছোড়া বেশ কয়েকটি ড্রোন আটকে দিয়ে সেগুলো ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

বুধবার (২৯ জুলাই) সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকি জানান, এই ‘সন্ত্রাসী হামলা’ আবারও ইরাকের মাটি থেকে চালানো হয়েছে এবং ‘ইরান-সংশ্লিষ্ট’ গোষ্ঠীগুলো এই হামলা চালিয়েছে।

নিজেদের দেশ ও সম্পদের সুরক্ষায় ‘সৌদি আরবের আত্মরক্ষার বৈধ অধিকারের’ বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন আল-মালকি।

তিনি আরও বলেন, সৌদি আরব ‘উপযুক্ত সময়ে ও স্থানে এই হামলার জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে’।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিম তীরে ৭ মাসে ১৩৩০ হামলা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৭:৪৪ এম


পশ্চিম তীরে ৭ মাসে ১৩৩০ হামলা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের: জাতিসংঘ

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েছে বলে জানায় জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা (ওসিএইচএ)।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত সপ্তাহ থেকে চলমান সহিংসতায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে একটি শিশু রয়েছে। আহত হয়েছেন আরও অনেক মানুষ।

ওসিএইচএর এক প্রতিবেদনে বলা হয়েছে, সহিংসতার কারণে অন্তত ১০টি ফিলিস্তিনি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। একই সঙ্গে, ফিলিস্তিনিদের বাড়িঘর, মসজিদ, গাছপালা ও কৃষি অবকাঠামোতে অগ্নিসংযোগ এবং ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, পশ্চিম তীরে ইসরায়েলের কঠোর চলাচল নিষেধাজ্ঞার ফলে বাসিন্দাদের স্বাস্থ্যসেবা গ্রহণ এবং জীবিকা নির্বাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ওসিএইচএর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দ্বারা অন্তত ১ হাজার ৩৩০টি সহিংস ঘটনার নথিভুক্ত করা হয়েছে।

এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অধিকৃত অঞ্চলে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান পুনর্ব্যক্ত করেছে।

তথ্য সূত্র- আলজাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা কী নিয়ে?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৭:৪৫ এম


হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা কী নিয়ে?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে হোয়াইট হাউসের ওভাল অফিসে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে, কোনো নির্দিষ্ট আলোচ্যসূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি এবং সাংবাদিকদেরও প্রবেশাধিকার ছিল না।

তবে, হোয়াইট হাউসে নেতানিয়াহুর পৌঁছানোর আগে জাতিসংঘের ইসরাইলি দূত দ্যানি দ্যানন সাংবাদিকদের জানিয়েছেন যে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ ইরান যুদ্ধ এই আলোচনার শীর্ষ এজেন্ডা হিসেবে রয়েছে।

এছাড়া, ইরান যুদ্ধ বন্ধ করা বা এর তীব্রতা কমিয়ে আনার বিষয়ে দুই নেতা কি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন—এমন প্রশ্নের জবাবে দ্যানন জানান, আজকের বৈঠকে এটি এক নম্বর আলোচ্য বিষয় হবে এবং ইসরাইল যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত রয়েছে।

এছাড়া, হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানান, বৈঠকে লেবানন ও গাজায় ইসরাইলের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন-ইসরাইলি হামলায় ৩৫০ জন ইরানি সরকারি কর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪৭ এম


মার্কিন-ইসরাইলি হামলায় ৩৫০ জন ইরানি সরকারি কর্মী নিহত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার ফলে গত পাঁচ মাসের যুদ্ধে ইরানের ৩৫০ জনেরও বেশি সরকারি কর্মকর্তা ও কর্মী নিহত হয়েছেন।

দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন যে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাতকালে তিনি স্মরণ করতে বাধ্য হয়েছেন যে যুদ্ধের এই দিনগুলোতে দেশের সেবা করতে গিয়ে ৩৫০ জনেরও বেশি সরকারি কর্মচারী শহীদ হয়েছেন।

হরমোজগান প্রদেশে জনগণের টেলিযোগাযোগ সচল রাখতে বিটিএস টাওয়ারের ওপর কাজ করার সময় জীবন উৎসর্গকারী প্রকৌশলী থেকে শুরু করে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখতে গিয়ে প্রাণ হারানো লাইনম্যান এবং নিবেদিতপ্রাণ চিকিৎসক ও নার্সদের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন তিনি।

মোহাজেরানি আরও বলেন যে এই প্রিয়জনদের ত্যাগের কথা স্মরণ করা তাদের প্রতি এক ধরনের সম্মান প্রদর্শন, যাতে তারা বুঝতে পারেন যে জাতি এই আত্মত্যাগের কাছে ঋণী এবং তাদের এই অতুলনীয় প্রচেষ্টার জন্য দেশ অত্যন্ত কৃতজ্ঞ।

সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%