প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েছে বলে জানায় জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা (ওসিএইচএ)।
সংস্থাটির তথ্য অনুযায়ী, গত সপ্তাহ থেকে চলমান সহিংসতায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে একটি শিশু রয়েছে। আহত হয়েছেন আরও অনেক মানুষ।
ওসিএইচএর এক প্রতিবেদনে বলা হয়েছে, সহিংসতার কারণে অন্তত ১০টি ফিলিস্তিনি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। একই সঙ্গে, ফিলিস্তিনিদের বাড়িঘর, মসজিদ, গাছপালা ও কৃষি অবকাঠামোতে অগ্নিসংযোগ এবং ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, পশ্চিম তীরে ইসরায়েলের কঠোর চলাচল নিষেধাজ্ঞার ফলে বাসিন্দাদের স্বাস্থ্যসেবা গ্রহণ এবং জীবিকা নির্বাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ওসিএইচএর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দ্বারা অন্তত ১ হাজার ৩৩০টি সহিংস ঘটনার নথিভুক্ত করা হয়েছে।
এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অধিকৃত অঞ্চলে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান পুনর্ব্যক্ত করেছে।
তথ্য সূত্র- আলজাজিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন