০৭:৪৪ পি.এম
পোশাক খাতের চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে করণীয় নির্ধারণের জন্য জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠক রবিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী, শ্রমমন্ত্রী এবং শ্রম উপদেষ্টাসহ বেশ কয়েকজন সংসদ সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে।
এর আগে রবিবার, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সাভার, গাজীপুর এবং রাজধানীর মিরপুরের বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ প্রদর্শন করেন। শ্রমিক আন্দোলনের কারণে এসব এলাকায় তিন শতাধিক পোশাক কারখানা বন্ধ ছিল বলে জানিয়েছে শিল্প পুলিশ। শিল্প পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সাভার ও আশুলিয়ায় ১৭৭টি পোশাক কারখানা বন্ধ ছিল। অন্যদিকে, গাজীপুরে শতাধিক কারখানা বন্ধ ছিল।
আরও পড়ুন: মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শেষে এলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন