ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বেশিক্ষণ থাকলেই চোখে জ্বালা, জেনে নিন এর সম্ভাব্য কারণ


বেশিক্ষণ থাকলেই চোখে জ্বালা, জেনে নিন এর সম্ভাব্য কারণ

গ্রীষ্মকালে তীব্র রোদ, ধুলাবালি, দূষণ ও শুষ্ক গরম হাওয়ার কারণে চোখের নানা সমস্যা দেখা দিতে পারে। যেমন: চোখে জ্বালা, চুলকানি, শুষ্কতা, লালভাব এবং অতিরিক্ত জল পড়া অথবা অস্বস্তি। যেভাবে গরমে শরীরে পানিশূন্যতার ঝুঁকি বাড়ে, ঠিক তেমনভাবে চোখের স্বাভাবিক আর্দ্রতার ভারসাম্যও নষ্ট হতে পারে।

এ বিষয়ে চক্ষু বিশেষজ্ঞরা বলছেন, যে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে চোখের প্রাকৃতিক পানি দ্রুত বাষ্পীভূত হয়ে যায়। ফলে চোখের পৃষ্ঠে আর্দ্রতা কমে যায় এবং জ্বালা কিংবা অস্বস্তি অনুভূত হয়। দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকলেও এ সমস্যা আরও বেড়ে যেতে পারে। পোশাকি ভাষায় যাকে বলা হয় ড্রাই আইজ।

চলুন জেনে নেওয়া যাক, এসি ঘরে কেন চোখ জ্বালা করে—

আরও পড়ুন: শীতের ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের ৮ দর্শনীয় স্থান

চোখ জ্বালার কারণ

গরমকালে চোখের শুষ্কতা বা ড্রাই আইজ চোখের জ্বালার অন্যতম প্রধান কারণ। অতিরিক্ত গরম ও শুষ্ক হাওয়ার কারণে চোখের পানি দ্রুত শুকিয়ে যায়। শহরাঞ্চলে গ্রীষ্মকালে ধুলো, দূষণ ও বিভিন্ন অ্যালার্জির মাত্রা বেড়ে যায়, যা চোখে জ্বালা, চুলকানি ও লাল ভাবের কারণ হতে পারে। বিশেষ করে যদি আপনার চোখ একটু বেশি সংবেদনশীল হয়, তাহলে তো কথাই নেই।

চোখের যত্ন

আপনার চোখের আর্দ্রতা বজায় রাখতে পর্যাপ্ত পানি পান করুন। আপনার শরীরকে হাইড্রেটেড রাখলে চোখের আর্দ্রতাও বজায় থাকে। দীর্ঘদিন ড্রাই আইজের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লুব্রিকেটিং আই ড্রপ কিংবা আর্টিফিশিয়াল টিয়ার ব্যবহার করা যেতে পারে।

আরও পড়ুন: মেঘমুক্ত আকাশে পঞ্চগড় থেকে দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘা, উচ্ছ্বসিত প্রকৃতিপ্রেমীরা

অতিরিক্ত স্ক্রিন টাইম

গরমে বাইরে কম বের হওয়ার ফলে অনেকেই দীর্ঘ সময় মোবাইল, ট্যাব কিংবা ল্যাপটপ ব্যবহার করে থাকেন। স্ক্রিনের দিকে একটানা তাকিয়ে থাকলে চোখের পলক ফেলার হার কমে যায়। এর ফলে চোখ দ্রুত শুকিয়ে যায় এবং ক্লান্তি, জ্বালা ও অস্বস্তি বাড়ে।

সুইমিংপুলেও হতে পারে সমস্যা

গরমে অনেকেই সাঁতার কাটতে পছন্দ করেন। তবে সুইমিং গগলস ছাড়া ক্লোরিনযুক্ত পুলে সাঁতার কাটলে চোখে জ্বালা ও লালভাব দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়।

আরও পড়ুন: বুধবার ১২ রাশির অর্থভাগ্যে সতর্কতা, জেনে নিন রাশিফল

চিকিৎসকের পরামর্শ নেওয়া

সাময়িক জ্বালা কিংবা অস্বস্তি অনেক সময় নিজে থেকেই সেরে যায়। তবে দীর্ঘদিন ধরে চোখ লাল থাকে, ব্যথা হয়, ফোলা দেখা দেয় এবং ঝাপসা দেখতে শুরু করেন অথবা আলোতে অতিরিক্ত অস্বস্তি অনুভব করেন, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এসব চোখের সংক্রমণ বা অন্য কোনো সমস্যার লক্ষণ হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় বিনামূল্যে ৩০ রোগীর চোখের ছানি অপারেশন

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৪:০৩ এম


নকলায় বিনামূল্যে ৩০ রোগীর চোখের ছানি অপারেশন

শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন এলাকায় ৩০ জন দরিদ্র রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। উপজেলার মাটি এলাকায় অবস্থিত ইকো ভিলেজ ভিশন সেন্টারের ব্যবস্থাপনায় ময়মনসিংহের ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে তাদের চোখের অপারেশন করা হয়েছে।

মাটি’র এরিয়া কো-অর্ডিনেটর মাহবুব রহমানের তত্ত্বাবধানে ৩০ জন রোগীর মধ্যে ১৫ জন পুরুষ এবং ১৫ জন মহিলা রোগী ছিলেন। তাদের যাতায়াতসহ সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হয়েছে। তিনি জানান, মাটির উদ্যোগে বছরে কয়েকবার, যথা ৩০ জন রোগী হলেই, তারা ময়মনসিংহের ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে রোগীদের বিনামূল্যে চোখের অপারেশন সম্পন্ন করেন। তাদের এই মহৎ কাজে স্থানীয়সহ সুবিধাভোগী চক্ষু রোগীরা অত্যন্ত খুশি প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় হেলথকেয়ার সেন্টারের উদ্যোগে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৪:০৮ এম


নকলায় হেলথকেয়ার সেন্টারের উদ্যোগে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

শেরপুরের নকলা উপজেলার গনপদ্দী এলাকায় অবস্থিত আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে, এর পাশাপাশি বৃক্ষরোপন কর্মসূচিও পালন করা হয়েছে।

মঙ্গলবার, হেলথকেয়ার সেন্টার প্রাঙ্গণে, ব্যবস্থাপক শরিফুল ইসলামের নেতৃত্বে গাছ রোপন ও তার তত্বাবধানে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে একটি করে গাছের চারা বিতরণ করা হয়। এসময় আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারে কর্মরত চিকিৎসক, নার্স ও সুবিধাভোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শরিফুল ইসলাম জানান, জাতীয় সংসদের চলতি ৫ বছরে প্রধান মন্ত্রীর নির্দেশে দেশব্যাপি ২৫ কোটি গাছের চারা রোপন করা হবে। তারা এই ৫ বছরে অন্তত ২৫শ’ গাছের চারা রোপন ও বিতরণ করবেন। তিনি বলেন, ‘সুস্থভাবে মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়ানো প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে এবং পরিবেশবান্ধব ব্যবস্থাপনার উপর সুনজর বাড়াতে হবে। বিশেষ করে পতিত জমিতে, বাড়ির আশেপাশে, হাট-বাজারে, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠা প্রাঙ্গনসহ সুবিধাজনক স্থানে বৃক্ষরোপনের প্রতি জোর দিতে হবে। আজকে রোপন করা প্রতিটি গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি প্রাণিকুলের আশ্রয়স্থল সৃষ্টিতে, মাটির উর্বরতা বৃদ্ধি করতে ও পরিবেশ দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি জানান, তারা দীর্ঘদিন ধরে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। পরিবেশের ভারসাম্য রক্ষায়, সকল স্বেচ্ছাসেবী সংগঠন বা সংস্থাসহ দাতা সংস্থা ও ব্যক্তি পর্যায়ে নিজ নিজ জায়গা থেকে পৃথিবীর ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচির সামনের সাড়িতে আসার আহবান জানান শরিফুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলা পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন নিয়ে পরামর্শ সভা

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৪:১৪ এম


নকলা পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন নিয়ে পরামর্শ সভা

শেরপুরের নকলায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রোগ্রাম (আইইউজিআইপি)-এর আওতায় ১৫ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষ পরামর্শ সভার আয়োজন করা হয়। নকলা পৌরসভার বাস্তবায়নে অনুষ্ঠিত এ সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জাহাঙ্গীর আলম।

সভায় পৌর নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হাসান, পৌরসভার সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির নেতা আব্দুল হকসহ বিভিন্ন স্তরের রাজনৈতিক ব্যক্তিবর্গ, আইইউজিআইপি’র কর্মকর্তাগণ, সুশীল সমাজের প্রতিনিধি, পৌরসভায় কর্মরত কর্মকর্তারা ও কর্মচারীরা এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় পৌর এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা, বর্তমান অবকাঠামোর অবস্থা, নাগরিক সেবা ব্যবস্থার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ টেকসই নগর ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে অংশগ্রহণ বন্ধের হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৪:১৫ এম


বিশ্বকাপে অংশগ্রহণ বন্ধের হুমকি ইরানের

বিশ্বকাপে ম্যাচ চলাকালীন যখন স্টেডিয়ামে অননুমোদিত পতাকা আনা হবে, অথবা জাতীয় দলের বিরুদ্ধে স্লোগান দেওয়া হলে, তখন ইরান বিশ্বকাপ ম্যাচ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। এই তথ্য ইরানের গণমাধ্যমে প্রকাশিত হয়, ইতোমধ্যে দেশটির ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামালি এর বরাত দিয়ে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, দোনিয়ামালি বলেছেন, আমরা ফিফাকে জানিয়েছি যে, বিশ্বকাপে ইরান যে স্টেডিয়ামে খেলবে, সেখানে যদি কোনো অনানুষ্ঠানিক পতাকা আনা হয় বা জাতীয় দলের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়, তাহলে দলের ম্যানেজার অবশ্যই ম্যাচটি বন্ধ করার জন্য দায়ী থাকবেন।

তিনি আরও বলেন, আমাদের আশ্বাস দেওয়া হয়েছে যে মিশরের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না।

এর আগে, ইরান ও মিশরের ফুটবল অ্যাসোসিয়েশনগুলো ফিফাকে অনুরোধ জানিয়েছিল, যাতে সিয়াটল ম্যাচের সময় এলজিবিটিকিউ+ প্রাইড-সম্পর্কিত কোনো কার্যক্রম অনুষ্ঠিত না হয়। সিয়াটলের প্রাইড উইকেন্ডের সঙ্গে সংযুক্তি রূপে স্থানীয় আয়োজকরা ম্যাচটিকে একটি ‘প্রাইড ম্যাচ’ হিসেবে ঘোষণা করেছিলেন।

এপ্রিল মাসে ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসের বাইরে বিক্ষোভকারীরা ফিফার কাছে ইরানি ফুটবল দলকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিলেন। কারণ, তারা দাবি করেছেন যে, দলটি ইরানি জনগণের পরিবর্তে ইসলামিক বিপ্লবী রক্ষীবাহিনীর প্রতিনিধিত্ব করছে।

ইরানির ফুটবল দলটি এখন সাংগঠনিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। মঙ্গলবার ইরানের ফুটবল ফেডারেশন জানিয়েছে যে, বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে তাদের টিকিট বরাদ্দ বাতিল করা হয়েছে। ফলে যেসব সমর্থক পূর্বে থেকেই ভ্রমণের পরিকল্পনা করেন, তারা তাদের দলের ম্যাচগুলোতে যোগ দিতে পারবে না।

ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, বর্তমানে মেক্সিকোর টিহুয়ানায় প্রশিক্ষণরত ইরানের দলটি গ্রুপ পর্বের প্রতিটি বিশ্বকাপ ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে।

বিশ্বকাপে গ্রুপ ‘জি’-তে নিজেদের প্রথম ম্যাচে ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ইরান। এরপর ২১ জুন তারা বেলজিয়ামের বিপক্ষে এবং ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%