১০:৪১ পি.এম
জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন মন্তব্য করেছেন যে, সমাজের খারাপ মানুষদের ভালো কাজের মাধ্যমে বদলে দিতে হবে।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া বেরং কমপ্লেক্সে বসুন্ধরা শুভসংঘের জেলা সম্মেলনে তিনি এই কথা বলেন। তিনি উল্লেখ করেন, "আমাদের দেশের বেশিরভাগ মানুষ ভালো। তবে তার মধ্যে অল্প কিছু মানুষ খারাপ এতোটাই খারাপ যে তারা সকল মানুষকে প্রভাবিত করার চেষ্টা করে নষ্ট করতে চায়। আমরা ভালো কাজের মাধ্যমে তাদের বদলে দিতে চাই।" তিনি আরও বলেন, "আর এই বদলে দেয়ার কাজটিই করছে বসুন্ধরা শুভসংঘ। আমরা সকলে মিলে ভালো কাজ করলে ওই লোকটি বাধ্য হবে ভালো কাজ করতে।" এ জন্য তিনি স্লোগান দেন, "শুভ কাজে সবার পাশে।" তিনি বলেন, "আমরা একজন খারাপ মানুষের পাশেও দাঁড়াবো তাদের বদলে দেয়ার জন্য।"
এভাবে পঞ্চগড় জেলা সম্মেলনে ভালো কাজের গল্প ও নির্দেশনা প্রদান করেন নন্দিত কথা সাহিত্যিক এবং বসুন্ধরা শুভসংঘের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক মিলন। তিনি তরুণ স্বেচ্ছাসেবীদের মুঠোফোনের আসক্তি কমিয়ে বই পড়া এবং সুস্থ ধারার সংস্কৃতি চর্চা করার আহ্বান জানান। সম্মেলনে পঞ্চগড়ের পাঁচ উপজেলা, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা শুভসংঘের সদস্যরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের টি শার্ট ও বই উপহার দেয়া হয়।
আরও পড়ুন: চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, তেঁতুলিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সীমান্ত কুমার বসাক, পঞ্চগড় বসুন্ধরা শুভসংঘের সভাপতি সুমন ইসলাম, তেঁতুলিয়া শুভসংঘের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক ফেরদৌস আলম লিটনসহ স্থানীয় তরুণ স্বেচ্ছাসেবীরা।
পঞ্চগড় শুভসংঘের সদস্য উম্মে নাহারই জান্নাত বলেন, "শুভসংঘ ভালো কাজের দারুণ একটি জায়গা। শিক্ষাবৃত্তি, নারীদের কর্মসংস্থানে সেলাই মেশিন বিতরণসহ অসহায় মানুষের পাশে দাঁড়ানো আর সমাজ ও পরিবেশের উন্নয়নে ভালো ভালো কাজ করায় আমরাও অন্যদের ভালো কাজে উদ্বুদ্ধ করছি।"
বসুন্ধরা শুভসংঘ তেঁতুলিয়ার সভাপতি হুমায়ুন কবির বলেন, "প্রথম বারের মতো ইমদাদুল হক মিলন স্যার তেঁতুলিয়ায় এসেছেন। আমরা দারুণ সব ভালো পরামর্শ পেয়েছি। শুভ কাজে আমরা সব সময় সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করবো।"
বসুন্ধরা শুভসংঘ পঞ্চগড়ের সভাপতি সুমন ইসলাম বলেন, "এই সম্মেলনে সকল সদস্যদের সাথে মতবিনিময়সহ সুন্দর সময় কাটিয়েছি। ভালো দিক নির্দেশনা পেয়েছি। তার আলোকেই আমরা ভালো কাজের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করবো। বসুন্ধরা শুভসংঘকে আমাদের ভালো কাজের অংশ হওয়ার সুযোগ করে দেয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আরও পড়ুন: মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান জানালেন জুবাইদা রহমান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন