ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

৬ ছক্কায় ব্রেভিসের ফিফটি, দক্ষিণ আফ্রিকার জয়


৬ ছক্কায় ব্রেভিসের ফিফটি, দক্ষিণ আফ্রিকার জয়

ডুয়ান ইয়ানসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর ডেওয়াল্ড ব্রেভিসের বিধ্বংসী অপরাজিত অর্ধশতকে জিম্বাবুয়েকে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকা। শনিবার রাতে নামিবিয়ার ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রোটিয়ারা এই দাপুটে জয় অর্জন করে।

 

টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তবে সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রানের বেশি তুলতে সক্ষম হয়নি জিম্বাবুয়ে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

জিম্বাবুয়ে শুভ সূচনা পেয়েছিল ব্রায়ান বেনেট ও বেন কারানের ব্যাটে। প্রথম উইকেটে ৪৫ রানের জুটি গড়ার পর ১২ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন কারান।

 

এক প্রান্ত আগলে রাখা বেনেট ৩৫ বলে ৪টি চার ও একটি ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন। শেষ দিকে তাদিওয়ানাশে মারুমানির ১৫ বলে ৩০ রানের ক্যামিও ইনিংসে দলটি লড়াকু পুঁজি পায়।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ডুয়ান ইয়ানসেন, যিনি ৪৫ রান খরচায় ৩টি উইকেট তুলে নেন। এছাড়া প্রেনেলান সুব্রায়েন ২টি এবং এথান বোশ, কুয়েনা মাফাকা ও অধিনায়ক বিয়র্ন ফোরটুইন ১টি করে উইকেট শিকার করেন।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

 

১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং প্রদর্শন করে। ফলে তারা মাত্র ১৪ ওভারে (৩৮ বল হাতে রেখে) ৩ উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত জয়ে পৌঁছে যায়।

সহজ এই রান তাড়ায় মূল ভূমিকা রাখেন ‘বেবি এবি’ খ্যাত ব্রেভিস। এটি চলতি সিরিজে তার টানা দ্বিতীয় অর্ধশতক। চার নম্বরে নেমে পুরো ইনিংসের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন তিনি।

 

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

মাত্র ৩২ বলে ৭টি চার ও ৬টি সুবিশাল ছক্কায় ৭৫ রানের এক ঝড়ো অপরাজিত ইনিংস খেলেন ব্রেভিস। ওপেনার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ২২ ও টনি ডি জর্জি ১৫ রান করে তাকে সঙ্গ দেন। রুবিন হারমান অপরাজিত ছিলেন ১১ রানে।

এই দাপুটে জয়ের পর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক নামিবিয়াকে টপকে রানরেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে উঠে এল প্রোটিয়ারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৫ এম


হরমুজ প্রণালি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি দাবি

ইরান তাদের জাতীয় স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান বজায় রাখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে। কূটনৈতিক প্রচেষ্টা ও সামরিক প্রস্তুতির ক্ষেত্রে সমান গুরুত্ব দিয়ে তেহরান এগিয়ে যাবে।

অন্যদিকে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে যে, তারা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে যে বক্তব্য দেওয়া হচ্ছে, সেটিকে তেলের বাজারকে প্রভাবিত করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য হিসেবে উল্লেখ করেছে তারা।

তবে, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস আলজাজিরাকে জানায় যে, হরমুজ প্রণালি সংক্রান্ত মার্কিন নৌ অবরোধ এখনও সম্পূর্ণ কার্যকর রয়েছে। ওয়াশিংটনের দাবি, প্রণালীটি উন্মুক্ত রয়েছে এবং সেখানে মাইন অপসারণ করা হয়েছে।

এছাড়া, হোয়াইট হাউস জানিয়েছে যে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনার প্রক্রিয়া চলছে না।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালির ওপর ইরান ও যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী অবস্থান আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধ চায় না ইরান, তবে আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৮ এম


যুদ্ধ চায় না ইরান, তবে আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে: পেজেশকিয়ান

ইরান যুদ্ধের প্রতি আগ্রহী নয়, তবে যদি কোনো দেশ বা শক্তি আগ্রাসন শুরু করে, তাহলে তার বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

শনিবার একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান কখনো যুদ্ধ শুরু করে না এবং আমরা যুদ্ধকেও স্বাগত জানাই না। তবে যেকোনো আগ্রাসীর বিরুদ্ধে আমরা দৃঢ়তার সঙ্গে দাঁড়াব।”

তিনি আরও উল্লেখ করেন, “যে জাতি সর্বশক্তি ও দৃঢ় সংকল্প নিয়ে দাঁড়িয়ে থাকে, তাকে কোনো শক্তিই আত্মসমর্পণে বাধ্য করতে পারে না।”

কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকা সত্ত্বেও ইরান হুমকির কাছে নত হবে না বলেও জানান পেজেশকিয়ান। তিনি দেশের অবস্থানকে শক্তিশালী করতে জনগণের সমর্থন, সরকারি কর্মকর্তাদের ভূমিকা এবং সশস্ত্র বাহিনীর অবদানকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

এ সময় তিনি বলেন, দেশের সমস্যা মোকাবিলায় জাতীয় ঐক্যই সবচেয়ে বড় শক্তি।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল,  মিডল ইস্ট আই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৬ এম


শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে জো রুট যেন প্রতিদিন নতুন নতুন উচ্চতায় পৌঁছাচ্ছেন। চলতি দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে লর্ডসে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে বড় ইনিংস খেলতে না পারলেও, ইংলিশ এই ক্রিকেটার একটি ঐতিহাসিক বিশ্বরেকর্ড নিজের নামে করে নিয়েছেন।

 

২৪ রান করে আউট হওয়া রুট সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংকে অতিক্রম করে টেস্টে ঘরের মাঠে সর্বোচ্চ রানের মালিক হয়ে উঠেছেন।

লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ২৪ রান যোগ করার পর, ঘরের মাঠে টেস্টে রুটের মোট রান এখন ৭ হাজার ৫৯৪। এই রানেই তিনি পন্টিংয়ের রেকর্ড ভেঙে দিয়েছেন। পন্টিং, যিনি আগে অস্ট্রেলিয়ার মাটিতে ৭ হাজার ৫৭৮ রান নিয়ে শীর্ষে ছিলেন, এখন দ্বিতীয় স্থানে নেমে গেছেন।

 

তালিকার তিন নম্বরে থাকা ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের দেশের মাটিতে সংগ্রহ ৭ হাজার ২১৬ রান।

ঘরের মাঠের সিংহাসন দখলের পর, রুট এখন টেস্ট ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙার পথে এগিয়ে যাচ্ছেন। শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ১৫ হাজার ৯২১ রানের রেকর্ড থেকে রুট এখন মাত্র ১ হাজার ৭১৩ রান দূরে। বর্তমানে ১৬৮টি টেস্টে রুটের মোট রান ১৪ হাজার ২০৮।

 

রুট কি পারবেন শচীনকে ছাড়িয়ে যেতে?—এমন প্রশ্নের জবাবে সম্প্রতি তার বাবা ম্যাট রুট মন্তব্য করেছেন। টকস্পোর্টস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘রুট যদি নিজের ফিটনেস ও খেলায় মনোযোগী থাকেন, তবে শচীনের রেকর্ড স্পর্শ করা অসম্ভব কিছু নয়।’

এদিকে, হেডিংলিতে প্রথম টেস্টে এক ইনিংস ও ১০৩ রানের বিশাল জয়ের পর, লর্ডসে পাকিস্তানের বিরুদ্ধে ইংলিশরা শক্ত অবস্থানে রয়েছে। প্রথম টেস্টে অধিনায়ক হিসেবে নিজের দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ফিরে আসার পর, এই ম্যাচটিতেও দলকে জয়ের পথে নিয়ে যাচ্ছেন অধিনায়ক জো রুট।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাইব্রেকারে ডাচদের স্বপ্নভঙ্গ, ১৪ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৬ এম


টাইব্রেকারে ডাচদের স্বপ্নভঙ্গ, ১৪ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

একটু হলেই নেদারল্যান্ডসের মাথায় উঠত টানা চতুর্থবারের জন্য বিশ্বকাপের মুকুট। কিন্তু শেষ মুহূর্তে আর্জেন্টিনা সবকিছু পাল্টে দেয়। ফাইনালে নির্ধারিত সময়ে ম্যাচ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ডাচদের পরাজিত করে নারী হকি বিশ্বকাপের শিরোপা নিজেদের দখলে নেয় আর্জেন্টিনা।

শনিবার অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই উত্তেজনা ছিল তীব্র। ম্যাচের প্রথম গোলটি আসে নেদারল্যান্ডসের পক্ষ থেকে। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ইবি ইয়ানস নিজের অষ্টম গোল করে দলকে এগিয়ে দেন। তবে ডাচরা তাদের লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ম্যাচের ৫৪তম মিনিটে মারিয়া গ্রানাতো আর্জেন্টিনার হয়ে গোল করে সমতা ফিরিয়ে আনেন। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচের ভাগ্য টাইব্রেকারে নির্ধারিত হয়।

শুটআউটে আর্জেন্টিনা দারুণ নিয়ন্ত্রণ প্রদর্শন করে। শেষ পর্যন্ত ৩-১ গোলে নেদারল্যান্ডসকে পরাজিত করে তারা বিশ্বকাপের ট্রফি নিজেদের করে নেয়। এটি আর্জেন্টিনার নারী হকি বিশ্বকাপের তৃতীয় শিরোপা। দীর্ঘ ১৪ বছর পর তারা আবারও বিশ্বচ্যাম্পিয়ন হলো। সর্বশেষ ২০১০ সালে এই শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।

এই জয়ের মাধ্যমে চার বছর আগের ফাইনালের প্রতিশোধও নিল আর্জেন্টিনা। আগের আসরের শিরোপা লড়াইয়ে তারা নেদারল্যান্ডসের কাছে ৩-১ গোলে পরাজিত হয়ে রানার্সআপ হয়েছিল। এবার সেই দলের বিরুদ্ধে টাইব্রেকারে জয়লাভ করে প্রতিশোধ নিল আর্জেন্টিনা।

অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে পরাজিত করে ব্রোঞ্জ পদক জিতেছে বেলজিয়াম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%