ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

খ্যাতিমান সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ পালিত


খ্যাতিমান সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ পালিত

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : দেশের প্রথিতযশা সাংবাদিক, কলামিস্ট, সংবাদ বিশ্লেষক ও একুশে পদকপ্রাপ্ত গিয়াস কামাল চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ।

২০১৩ সালের ২৬ অক্টোবর ৭৪ বছর বয়সে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত দক্ষতা এবং সাংবাদিক সমাজের নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবদান রাখেন গিয়াস কামাল চৌধুরী। তার মৃত্যুবার্ষিকীতে সাংবাদিকতা ও গণমাধ্যমে তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী টোকিওতে বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন

গিয়াস কামাল চৌধুরী দীর্ঘদিন আন্তর্জাতিক গণমাধ্যম ভয়েস অব আমেরিকার (ভিওএ) ঢাকা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। তার সংবাদ পরিবেশনা ও বিশ্লেষণ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তাকে পরিচিত করে তোলে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ঘটনাবলি সম্পর্কে নির্ভরযোগ্য সংবাদ তুলে ধরেও তিনি বিশেষ পরিচিতি অর্জন করেন।

১৯৩৯ সালের ২১ জুলাই তিনি জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ফেনী সদর উপজেলার শর্শদী গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। ১৯৬৪ সালে ইত্তেফাক গ্রুপ থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক ‘ঢাকা টাইমস’-এর মাধ্যমে তার সাংবাদিকতা জীবনের সূচনা হয়।

পরবর্তী সময়ে তিনি ইংরেজি দৈনিক ‘মর্নিং নিউজ’-এ কাজ করেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সংবাদ সংস্থায় যোগ দেন এবং সংস্থাটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দৈনিক ‘খবরপত্র’-এর সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি।

গিয়াস কামাল চৌধুরী শুধু একজন দক্ষ সংবাদকর্মীই ছিলেন না, সাংবাদিকদের অধিকার ও পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতির দায়িত্ব পালন করেন। সাংবাদিক সমাজের সংগঠিত কার্যক্রম, পেশাগত মর্যাদা রক্ষা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে তার ভূমিকা তাকে সাংবাদিকদের মধ্যে বিশেষ সম্মান এনে দেয়।

আরও পড়ুন: কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান

দীর্ঘ কর্মজীবনে তিনি সংবাদ সংগ্রহ, বিশ্লেষণ ও সম্পাদকীয় কার্যক্রমের পাশাপাশি সাংবাদিকতার মানোন্নয়নে অবদান রাখেন। ভয়েস অব আমেরিকার ঢাকা সংবাদদাতা হিসেবে তার পরিচিতি দেশের রাজধানী থেকে প্রত্যন্ত অঞ্চলের শ্রোতাদের কাছেও পৌঁছে যায়। বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ঘটনাবলি আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রেও তিনি ভূমিকা পালন করেন।

স্বাধীনতার পর বাংলাদেশ সংবাদ সংস্থায় যোগ দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরে দৈনিক ‘খবরপত্র’-এর সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি।

১৯৩৯ সালের ২১ জুলাই জন্মগ্রহণ করেন গিয়াস কামাল চৌধুরী। তার পৈতৃক নিবাস ফেনী সদর উপজেলার শর্শদী গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। ১৯৬৪ সালে ইত্তেফাক গ্রুপ থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক ‘ঢাকা টাইমস’-এর মাধ্যমে তার সাংবাদিকতা জীবনের সূচনা হয়।

সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯২ সালে তিনি দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন। এ সম্মাননা তাঁর দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা ও অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে বিবেচিত।

আরও পড়ুন: স্পেনে বিনিয়োগ বাড়াতে উদ্যোক্তাদের আহ্বান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গিয়াস কামাল চৌধুরীর জীবন ও কর্ম বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায়। সংবাদ পরিবেশনা, সংবাদ বিশ্লেষণ এবং সাংবাদিক সংগঠনের নেতৃত্ব, প্রতিটি ক্ষেত্রেই তিনি নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। তার কর্মজীবন নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য পেশাগত দায়িত্ববোধ, অধ্যবসায় ও নিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০১৩ সালের আজকের এই দিনে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য সহকর্মী, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

আজ তার ১৩তম মৃত্যুবার্ষিকীতে এই খ্যাতিমান সাংবাদিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। সাংবাদিকতায় তার অবদান ও পেশাগত নেতৃত্ব দেশের গণমাধ্যমের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চায় তার জীবন ও কর্ম ভবিষ্যতেও প্রাসঙ্গিক হয়ে থাকবে।

আরও পড়ুন: জ্বালানি, প্রযুক্তি ও অবকাঠামো খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরামবাগ হাই স্কুলে এক্স স্টুডেন্ট ফোরামের মাধ্যমে পাঠ্যবই উপহার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


আরামবাগ হাই স্কুলে এক্স স্টুডেন্ট ফোরামের মাধ্যমে পাঠ্যবই উপহার

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজের এক্স স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ২০২৬ সালের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই উপহার দেওয়ার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মসূচিটি সোমবার (২৬ অক্টোবর) বেলা ১২টায় আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, তাদের উৎসাহিত করা এবং নতুন প্রজন্মের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এই উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি। অনুষ্ঠানের মাধ্যমে ২০ জন শিক্ষার্থীর হাতে পাঠ্যবই উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, দৈনিক কালবেলার ক্রীড়া সম্পাদক এবং ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের সাধারণ সম্পাদক মো. হাসান উল্লাহ খান রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খান মো. কামরুজ্জামান, সাবেক সহকারী প্রধান শিক্ষক তাহমিনা ফেরদৌসী শুভ্রা এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফকরুল ইসলাম।

আলোচক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা নাসির খান। এছাড়া এক্স স্টুডেন্ট ফোরামের সদস্য মনিরুল ইসলাম নাসির, মো. রবিউল্লাহ রবি, জাহিদুল ইসলাম জুয়েল, মো. আলমগীর হোসেন ভান্ডারী, আলউদ্দিন সুমন, মো. সানি এবং শাহেদ আলম রাসেলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ এক্স স্টুডেন্ট ফোরামের আহ্বায়ক হাবিবুল্লাহ মাহবুব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভাটি পরিচালনা করেন সংগঠনের সদস্যসচিব হোসাইন এম. আসার।

প্রধান অতিথির বক্তব্যে মো. হাসান উল্লাহ খান রানা বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের পাশে দাঁড়ানো জরুরি। প্রাক্তন শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে পড়াশোনায় উৎসাহিত করবে। শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।”

সভাপতির বক্তব্যে হাবিবুল্লাহ মাহবুব বলেন, “আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে আমাদের আবেগ, স্মৃতি ও আত্মিক সম্পর্ক রয়েছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পাঠ্যবই উপহার কর্মসূচির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং তাদের শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করতে চাই। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ এক্স স্টুডেন্ট ফোরাম বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”

বক্তারা শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিক মূল্যবোধ বিকাশে প্রাক্তন শিক্ষার্থীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তাঁরা বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং সামাজিক দায়বদ্ধতার ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা শিক্ষা বোর্ডের সচিব কামাল হায়দার ওএসডি, হাসিনার গুণগানে সরব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


ঢাকা শিক্ষা বোর্ডের সচিব কামাল হায়দার ওএসডি, হাসিনার গুণগানে সরব

ঢাকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের সচিব হিসেবে অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সোমবার (২৬ অক্টোবর) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। একই প্রজ্ঞাপনে তাকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে সংযুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তিনি আগামীকাল ২৭ অক্টোবরের মধ্যে তার বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। যদি তিনি অবমুক্ত না হন, তবে একই তারিখের বিকেল থেকে তাৎক্ষণিকভাবে তাকে অবমুক্ত গণ্য করা হবে।

গত ১৮ মে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তাকে সচিব পদে নিয়োগ দিয়েছিল। এর আগে, তিনি শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেছেন।

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের মতে, ১৮ ব্যাচের সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তা আওয়ামী আমলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি তিতুমীর কলেজেও পদায়ন পান। অন্তর্বর্তী আমলে, তিনি ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তিনি সচিব হিসেবে পদায়িত হন।

সূত্রের খবর, আওয়ামী আমলে দায়িত্ব পালনকালে তিনি শেখ মুজিব ও শেখ হাসিনার গুণগান করে ফেসবুকে সক্রিয় ছিলেন। দীপু মনি ও মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ বিভিন্ন মন্ত্রীর সঙ্গে তার সখ্য ছিল। সম্প্রতি, তার সঙ্গে আওয়ামী নেতাদের বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষা প্রশাসনে সমালোচনা সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কঙ্গো থেকে ফেরা নাগরিকদের জন্য ২১ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক: উগান্ডা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


কঙ্গো থেকে ফেরা নাগরিকদের জন্য ২১ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক: উগান্ডা

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো) থেকে দেশে ফিরে আসা উগান্ডার নাগরিকদের জন্য ২১ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। এই সিদ্ধান্ত ইবোলা ভাইরাসের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে নেওয়া হয়েছে।

রোববার উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে তথ্য প্রকাশ করেছে।

ডিআর কঙ্গোতে মে মাসে ইবোলার ১৭তম প্রাদুর্ভাব ঘোষণা করার পর থেকে সেখানে ৪ হাজার ৬০০ জনের বেশি মানুষের মৃত্যু ঘটেছে। গত ৫০ বছরে আফ্রিকায় এই ভাইরাসের কারণে ১৫ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

বার্তা সংস্থা এএফপি আদ্দিস আবাবা থেকে এই খবর জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আগস্ট মাসে আনুষ্ঠানিকভাবে উগান্ডাকে ইবোলামুক্ত ঘোষণা করেছিল। দেশটিতে ২০ জন আক্রান্ত হয়েছিলেন, যাদের মধ্যে দুজনের মৃত্যু ঘটে। আক্রান্তদের অধিকাংশই ডিআর কঙ্গো সফর করে ফিরেছিলেন।

ইবোলা ভাইরাস শরীরের বিভিন্ন তরলের মাধ্যমে ছড়ায় এবং আক্রান্ত হলে তীব্র রক্তক্ষরণজনিত জ্বর দেখা দেয়। বর্তমান প্রাদুর্ভাবের জন্য দায়ী ভাইরাসটির নাম ‘বুন্দিবুগিও’ স্ট্রেইন। এই ভাইরাসের জন্য কোনো টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা এখনো আবিষ্কৃত হয়নি।

উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘ডিআর কঙ্গো সফরের ইতিহাস রয়েছে, এমন দেশে ফেরা উগান্ডার নাগরিকদের নিজ খরচে ২১ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।’

মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, এনতেব্বে আন্তর্জাতিক বিমানবন্দর এবং স্থলসীমান্তের সব প্রবেশপথে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত সড়ক তল্লাশিচৌকিগুলোতেও স্বাস্থ্য পরীক্ষা চালানো হচ্ছে।

অক্টোবর মাসে কেনিয়া ও নাইজেরিয়ায় প্রথমবারের মতো ইবোলা সংক্রমণ শনাক্ত হয়েছে। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় এ ভাইরাসে দুজনের মৃত্যু ঘটেছে।

নাইজেরিয়ায় প্রথম সংক্রমণ মঙ্গলবার শনাক্ত হয়। আক্রান্ত ওই নারী উগান্ডা থেকে বিমানে রাজধানী আবুজায় এসেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে ১ হাজার ৬শ’ ৩ পিস ভারতীয় মাদক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে ১ হাজার ৬শ’ ৩ পিস ভারতীয় মাদক উদ্ধার

দিনাজপুর, ২৬ অক্টোবর, ২০২৬ : জেলার ফুলবাড়ী সীমান্তে বিজিবির একটি অভিযানে ১ হাজার ৬শ’ ৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য ১ লাখ ২৮ হাজার ২৪০ টাকা বলে জানা গেছে।

আজ সোমবার দুপুরে দিনাজপুর ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফ-উজ জামান কর্তৃক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

এতে উল্লেখ করা হয়েছে, আজ সোমবার বেলা ১১ টায় কিছু মাদক কারবারি জেলার সদর উপজেলার বড়গ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশ সীমানায় প্রবেশ করে। এ সময় ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির সদস্যরা তাদের ধাওয়া করে। মাদক কারবারিরা বিজিবি সদস্যদের ধাওয়া খেয়ে তাদের মাদকদ্রব্যের পোটলা ফেলে ভারত সীমানায় পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা ১ হাজার ৬শ’ ৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বাসসকে জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সাথে অব্যাহত থাকবে।

তিনি উল্লেখ করেন, সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%