ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী একটি নিম গাছের চারা জাতীয় সংসদ প্রাঙ্গণে রোপণ করেন। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন সম্পন্ন হওয়ার পর এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী। চিকিৎসক সমাবেশ শুরুর আগে তাঁরা শান্তির দুটি পায়রা আকাশে উড়িয়ে দেন। এ সময় অন্যান্যের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন প্রতিরক্ষা চুক্তি ন্যাটোর অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক নয়: তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১১:০২ এম


নতুন প্রতিরক্ষা চুক্তি ন্যাটোর অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক নয়: তুরস্ক

তুরস্ক জানিয়েছে, পাকিস্তান এবং সৌদি আরবের সঙ্গে তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি ন্যাটো জোটের প্রতি দেশটির বিদ্যমান অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক নয়। এই তথ্য সংবাদ পত্রিকার মাধ্যমে নিশ্চিত করেছেন।

তুরস্ক সরকারের ‘অপতথ্যবিরোধী সংস্থা’ ঐ বিষয়ে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে জানান দিয়েছে। সেই পোস্টে সংস্থাটি উল্লেখ করেছে, ‘চুক্তিটি ন্যাটোর কেন্দ্রীয় অঙ্গীকারসহ তুরস্কের বিদ্যমান আন্তর্জাতিক জোটগুলোর প্রতি দায়িত্বের সঙ্গে কোনোভাবেই সাংঘর্ষিক নয়।’

তুরস্ক সরকারের অপতথ্যবিরোধী সংস্থা তাদের টাইমলাইনে আরও বলেছে, নতুন এই চুক্তি মূলত আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহায়তা করার লক্ষ্যে একটি অতিরিক্ত সহযোগিতা কাঠামো।

বিবৃতিতে তারা উল্লেখ করেছে, ‘আঞ্চলিক অংশীদারত্ব গড়ে তোলা তুরস্কের ন্যাটো সদস্যপদের বিকল্প নয়।’ নতুন চুক্তি নিয়ে যে সমালোচনাগুলি উঠেছে এবং বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিউত্তর প্রদান করার জন্য এই বিবৃতি দেওয়া হয়েছে।

তারা বলেছে, চুক্তি বিষয়ে ছড়ানো সমালোচনাগুলিকে ‘ভিত্তিহীন দাবি ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট’ হিসেবে চিহ্নিত করেছে।

মধ্যপ্রাচ্যে যখন নতুন করে সহিংসতা ঘটছে, বিশেষত হুথি বিদ্রোহীদের হামলা ও যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রেক্ষাপটে, ঠিক সেই অবস্থা বিবেচনা করে শুক্রবার রিয়াদে তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১১:০৬ এম


জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা

রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

শনিবার সকালে নেতারা জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। জাদুঘরের বিভিন্ন অংশে তারা জুলাই গণঅভ্যুত্থানের সময়ের স্মারক, ছবি, দলিল ও ঐতিহাসিক নিদর্শন পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে নেতারা উল্লেখ করেন যে, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও, নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরার ব্যাপারেও তারা গুরুত্ব দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ও আমার চেয়েও বড় হবে: ছেলেকে নিয়ে রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১১:১১ এম


ও আমার চেয়েও বড় হবে: ছেলেকে নিয়ে রোনালদো

দীর্ঘ দিন ধরে বাবার দেখানো পথ অনুসরণ করছে। বাবার দেখাদেখি ফুটবল খেলা শুরু করেছে। বাবা যে ক্লাবে যায়, সে-ও সেই ক্লাবেই যাচ্ছে। ক্রিশ্চিয়ানো রোনালদো মনে করেন, ছেলে তার কীর্তিগুলোকে ছাপিয়ে যাবে। তবে কিছু বিষয়ে সাবধান করে দিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, তিনি আল নাসেরের অনূর্ধ্ব-১৬ দলের অনুশীলন দেখছেন। বাকি দলের সঙ্গে অনুশীলন করছে রোনালদোর ছেলে।

পাশে বসে থাকা একজন কর্তাকে রোনালদো বলেন, “ও খুব ভাল ছেলে। সত্যি বলছি, ও খুব ভাল। বাকিরা (সন্তানেরা) আরও বেশি শক্তিশালী। বিশেষ করে ছোটগুলো। কিন্তু এই ছেলেটার সঙ্গে কোনও সমস্যা হয় না। ওর বয়সে আমি যেরকম ছিলাম, তার চেয়ে ও শক্তিশালী। আমি ছোটখাটো দেখতে ছিলাম। মনে হয় ও আমার চেয়েও বড় হবে। কিন্তু খিদে বজায় রাখা সবচেয়ে কঠিন।”

রোনালদো ২০২২ সালে আল নাসেরে যোগ দিয়েছিলেন। তার পরের বছরেই রোনালদোর বড় ছেলে আল নাসেরের অনূর্ধ্ব-১৩ দলে যোগ দেয়। তার আগে সে বাবা রোনালদোর সঙ্গেই ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলে অনুশীলন করতো। এ বছরের মার্চে রোনালদোর ছেলেকে দেখা গিয়েছিল অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গে অনুশীলন করতে। এরপর পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলেও অনুশীলন করেছে। অনূর্ধ্ব-১৫ দলের হয়ে সে ম্যাচও খেলেছে।

সূত্র: আনন্দবাজার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৬ এম


সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের নলকায় একটি বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।

শুক্রবার মধ্যরাতে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক রঞ্জন দেবনাথ বলেন, দিনাজপুর থেকে চট্টগ্রামের দিকে যাত্রীবাহী একটি বাস শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ওভারপাসে উঠতে গিয়ে বাসটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই বাসচালকসহ দুইজন নিহত হন এবং আহত হন আরো অন্তত ১০ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়ে নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%