১২:৫৬ পি.এম
শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং নৈতিক শিক্ষার প্রসারে টঙ্গী পাইলট স্কুলএন্ড-এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার জাবেদ আহমেদ সুমন, সভাপতি টঙ্গী পুর্ব থানা বিএনপি
হাসান উদ্দিন সরকার, সাবেক এমপি
বশির উদ্দিন, পশ্চিম থানা বিএনপি আহবায়ক
আকবর হোসেন ফারুক, আহবায়ক টঙ্গী পূর্ব থানা যুবদল
আলাউদ্দিন, অধ্যক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গাল্স কলেজ।
সাবেক অধ্যক্ষ আশরাফুল আলম।
খাদিজা আক্তার বিনা, সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর মহিলা দল।
সফি উদ্দিন সফি, সাবেক কাউন্সিলর ৪৮ নম্বর ওয়ার্ড।
আসাদুজ্জামান নুর ভিপি, পশ্চিম থানা বিএনপি সদস্য সচিব ও বিজয় সরকার সহ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতির পাশাপাশি মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার রোধ, নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং শিক্ষক-অভিভাবকের যৌথ সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এর জন্য বিদ্যালয়ের পাশাপাশি পরিবারকেও সচেতন ভূমিকা পালন করতে হবে।"
অভিভাবকদের পক্ষে কয়েকজন প্রতিনিধি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে কিছু সুনির্দিষ্ট পরামর্শ প্রদান করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের এসব পরামর্শ গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ জনাব আলাউদ্দিন।
আরও পড়ুন: দুর্গাপুরে কুমারী পূজা পরিদর্শনে কায়সার কামাল, দিলেন সম্প্রীতি ও শিক্ষার বার্তা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন