০৮:৫৩ পি.এম
কুষ্টিয়ার দৌলতপুরে বসতবাড়ির জমি নিয়ে বিরোধের কারণে বড় ভাইয়ের দা-এর কোপে আতাউল মালিথা (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
এর আগে শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা মধ্যপাড়া গ্রামে হামলার এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে গান
নিহত আতাউল মালিথা ওই গ্রামের মৃত রাহাতুল্লাহ মালিথার ছোট ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই তোফাজ্জেল মালিথা পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতবাড়ির জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এরই প্রেক্ষিতে শুক্রবার দুপুরে আতাউলের বসতবাড়ির পেছনে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বড় ভাই তোফাজ্জেল মালিথা ধারালো দা দিয়ে ছোট ভাই আতাউলের মাথায় সজোরে কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই বড় ভাই তোফাজ্জেল মালিথার কোপে ছোট ভাই আতাউল নিহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে এবং খুব দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুন: বীরগঞ্জে ৬ চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন