ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

নড়াইলে আফরা নদীতে অনুষ্ঠিত জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা


নড়াইলে আফরা নদীতে অনুষ্ঠিত জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা

নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা নদীতে ‘জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। এলাকার হাজারো নারী ও পুরুষ গ্রাম বাংলার আকর্ষণীয় নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে ভিড় জমান।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে নারীদের অংশগ্রহণে আয়োজিত এ বাইচ প্রতিযোগিতায় মোট ১৬টি নৌকার নারী মাঝি-মাল্লারা অংশ নেন।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে নদীমাতৃক বাংলাদেশের অপার সৌন্দর্য ও ঐতিহ্যকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরার পাশাপাশি গ্রামীণ পর্যটনকে উৎসাহিত করার লক্ষ্যে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের এগারোখান এলাকার গুয়াখোলা-মান্দিয়ায় এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে গান

বিকেল চারটায় প্রধান অতিথি হিসেবে ‘জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি স্বাস্থ্য বিষয়ক ড.এসএম জিয়াউদ্দিন হায়দার।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুই, সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি, সংসদ সদস্য মাহমুদা হাবিবা, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মোঃ সামীমুজ্জামান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মোঃ গনী উল আজম, নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) লিংকন বিশ্বাস, অলোকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি বনানী বিশ্বাস।

নারী নৌকা বাইচ প্রতিযোগিতায় সদর উপজেলার গুয়াখোলা গ্রামের মুক্তা অধিকারীর নৌকা প্রথম স্থান অধিকার করে, হাতিয়ারার ববিতা সরকারের নৌকা দ্বিতীয় স্থান, রীনা বিশ্বাসের নৌকা তৃতীয় স্থান এবং মালিয়াটের চম্পা গোস্বামীর নৌকা চতুর্থ স্থান অর্জন করে। সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন: বীরগঞ্জে ৬ চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যালিফোর্নিয়ায় মাঝ আকাশে সংঘর্ষে ২ স্কাইডাইভার নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


ক্যালিফোর্নিয়ায় মাঝ আকাশে সংঘর্ষে ২ স্কাইডাইভার নিহত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মাঝ আকাশে সংঘর্ষের ফলে দুই স্কাইডাইভার নিহত হয়েছেন। শুক্রবারের এই দুর্ঘটনা অবতরণের সময় ঘটে।

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লেক এলসিনোরের এলাকায় অবতরণের সময় ভূমি থেকে প্রায় ৪৫ মিটার (১৪৮ ফুট) উচ্চতায় সংঘর্ষ ঘটে দুই স্কাইডাইভারের মধ্যে। এই সংঘর্ষের ফলে তাঁদের প্যারাস্যুট দুটি একে অপরের সঙ্গে জড়িয়ে যায়।

দুর্ঘটনার পর দুজনই গুরুতর আহত অবস্থায় ছিলেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু ঘটে। তবে নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

স্কাইডাইভ এলসিনোরের এক মুখপাত্র জানিয়েছেন, এই দুর্ঘটনা প্রতিষ্ঠানটির আয়োজনে নারীদের জন্য পরিচালিত একটি প্রশিক্ষণ শিবির চলাকালীন ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বড় সুখবর দিল বিআরটিএ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


ড্রাইভিং লাইসেন্স নিয়ে বড় সুখবর দিল বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য এখন আর জটিল প্রক্রিয়ার কারণে উদ্বেগের প্রয়োজন নেই। নির্ধারিত নিয়ম মেনে মাত্র দুটি ধাপে সম্পন্ন করা যাবে আবেদন প্রক্রিয়া। প্রথমে শিক্ষানবিশ বা লার্নার লাইসেন্স নিতে হবে, এরপর প্রশিক্ষণ ও নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্ত লাইসেন্সের জন্য আবেদন করতে হবে।

কোন ধাপে কী কী কাগজপত্র প্রয়োজন, আবেদন করতে কত টাকা ফি দিতে হবে- এসব বিষয় বিস্তারিত জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র এবং ফি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছে সংস্থাটি।

বিআরটিএর তথ্য অনুযায়ী, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রথম ধাপ হলো শিক্ষানবিশ বা লার্নার লাইসেন্স সংগ্রহ করা। এজন্য প্রথমে বিআরটিএর সেবা পোর্টাল (বিএসপি)-এ একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে অনলাইনে শিক্ষানবিশ লাইসেন্সের জন্য আবেদন করতে হবে।

আবেদন করার সময় চিকিৎসা সনদ, জাতীয় পরিচয়পত্র, ইউটিলিটি বিল এবং শিক্ষাগত যোগ্যতার সনদসহ প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।

এক্ষেত্রে এক ক্যাটাগরির লাইসেন্সের জন্য ফি ৫১৮ টাকা এবং দুই ক্যাটাগরির লাইসেন্সের জন্য ৭৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রশিক্ষণ ও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শিক্ষানবিশ লাইসেন্স পাওয়ার পর আবেদনকারীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ শেষে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এসব পরীক্ষায় উত্তীর্ণ হলে চূড়ান্ত ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা যাবে।

চূড়ান্ত লাইসেন্সের আবেদন ও ফি

দ্বিতীয় ধাপে চূড়ান্ত ড্রাইভিং লাইসেন্সের জন্যও বিআরটিএর সেবা পোর্টালের (বিএসপি) মাধ্যমে আবেদন করতে হবে।

বিআরটিএর নির্ধারিত ফি অনুযায়ী, অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য ৪ হাজার ৬২৮ টাকা এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য ২ হাজার ৮৩২ টাকা জমা দিতে হবে।

যদিও পেশাদার ড্রাইভিং লাইসেন্সের আবেদনকারীদের আবেদনের সঙ্গে ডোপ টেস্টের সনদ জমা দেওয়া বাধ্যতামূলক।

আবেদন অনুমোদিত হলে আবেদনকারী ই-ড্রাইভিং লাইসেন্স পাবেন। এছাড়া অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ফি পরিশোধের ক্ষেত্রে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে বলে জানিয়েছে বিআরটিএ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস: শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক

কাঠালিয়া সংবাদদাতা ফাতিমা আক্তার মিম

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস: শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা

কাঠালিয়া ও রাজাপুর উপজেলার মাটি ও মানুষের অতি পরিচিত মুখ, সাবেক তুখড় ছাত্রনেতা এবং নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মো. হাবিবুর রহমান সেলিম রেজা ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশবাসী এবং বিশেষ করে ঝালকাঠির কাঠালিয়া ও রাজাপুর উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক বাণীতে তিনি বলেন, "শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান—একটি নাম, এক সাহসী ইতিহাস, এক অদম্য দেশপ্রেমের প্রতীক। দেশপ্রেম শুধু মুখের স্লোগান নয়, দেশপ্রেম হলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদা ও মানুষের অধিকার রক্ষায় নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার।"

মো. হাবিবুর রহমান সেলিম রেজা আরও বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব আমাদের শিখিয়েছে কীভাবে জাতীয় সংকটে ঐক্যবদ্ধ হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। শহিদ জিয়ার জীবনের সাহসী অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়—দেশ সবার আগে, দেশের স্বার্থ সবার ঊর্ধ্বে। ব্যক্তিস্বার্থের চেয়ে জাতীয় স্বার্থ বড়, ক্ষমতার চেয়ে দেশের মর্যাদা বড়, আর সবকিছুর ঊর্ধ্বে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব।

প্রবাসীর হৃদয়ে থেকেও দেশের মাটি ও মানুষের কল্যাণে সবসময় নিবেদিত এই জননেতা বলেন, "আমরা এমন একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশ মাথা নত করবে না, অন্যায়ের কাছে আপস করবে না, দেশকে ভালোবাসবে হৃদয়ের সমস্ত শক্তি দিয়ে।"

ইতিহাসের শিক্ষা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, "দেশপ্রেম কখনো মরে না, সত্যিকারের দেশপ্রেমিকের আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকে।" ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিনি ইতিহাসের মহানায়ক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দলের সকল নেতাকর্মী ও দেশবাসীকে দেশ গঠনে একযোগে কাজ করার আহ্বান জানান।
তাঁর কণ্ঠেও প্রতিধ্বনিত হয়েছে সেই চিরন্তন স্লোগান—"সবার আগে বাংলাদেশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বীরগঞ্জে ৬ চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


বীরগঞ্জে ৬ চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর আটক

দিনাজপুর, ৭ নভেম্বর, ২০২৬ : বীরগঞ্জ উপজেলায় পুলিশ একটি অভিযান পরিচালনা করে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে এবং আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে আটক করেছে।

আজ শনিবার বিকেল ৪টায় বীরগঞ্জ থানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) শাওন কুমার সরকার এসব তথ্য প্রকাশ করেন।

তিনি জানান, আটক ব্যক্তির নাম মোশারফ হোসেন, যিনি মশিউর নামেও পরিচিত (৩৮)। তিনি আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের একজন সক্রিয় সদস্য। আটক ব্যক্তির বাড়ি উপজেলার বাছারামপুর গ্রামে, এবং তার পিতা হলেন নজরুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গতকাল ৬ নভেম্বর সকাল ১০টায় বীরগঞ্জ উপজেলার জয়ন্তিয়া ঘাটপাড় এলাকার একটি চায়ের দোকানে পুরোনো মোটরসাইকেল কেনা-বেচার আড়ালে চোরাই মোটরসাইকেল বেচাকেনা হচ্ছিল।

এ সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে মোশারফ হোসেনকে আটক করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ থেকে ৩ জন পালিয়ে যায়। আটক মোশারফ হোসেনকে জিজ্ঞাসাবাদের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে চুরি ও ছিনতাই করে নিয়ে আসা ৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোশারফ স্বীকার করেন যে, কাহারোল উপজেলার শাহপাড়া গ্রামের নেফাউল হকের ছেলে গোলাপ হোসেন (৪৫) এবং আরও ২ থেকে ৩ জন তার সহযোগী মিলে আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মোটরসাইকেলগুলো চুরি ও ছিনতাই করে বিক্রির জন্য নিজেদের হেফাজতে রেখেছেন। চক্রটি কৌশলে মোটরসাইকেল চুরি ও ছিনতাই করে কম দামে বিক্রি করতো বলে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি এসব তথ্য প্রকাশ করেছেন।

এ ঘটনায় পুলিশ আজ শনিবার সকালে বীরগঞ্জ থানায় আটক মশিউরসহ তার সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। মোশারফ হোসেনকে বিকেলে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%