০২:১৫ পি.এম
ঝালকাঠি সদর উপজেলার রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন কলেজের উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু। গত ২৮ নভেম্বর শনিবার বিকেলে শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের কার্যালয়ে ব্যবস্থাপনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি ও কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা এম. এ. কুদ্দুস খান এবং কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. সুলতান হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, কলেজের সাবেক অধ্যক্ষ পীযূষ কান্তি মণ্ডল গত ৫ নভেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে অধ্যক্ষের পদটি শূন্য হয়। পরবর্তীতে ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কলেজের উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুকে অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়।
আরও পড়ুন: বরিশালে আমন কাটার ধুম, উৎপাদন ২৪ লাখ টন ছাড়াতে পারে
নবনিযুক্ত অধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ, সকলের সহযোগিতায় কলেজের শিক্ষা কার্যক্রম ও সার্বিক উন্নয়নে কাজ করে যাব।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন