ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নড়াইল প্রেসক্লাব-কলেজ গেট ও পুলিশ ফাঁড়ির সামনে পরপর ককটেল বিস্ফোরণ


নড়াইল প্রেসক্লাব-কলেজ গেট ও পুলিশ ফাঁড়ির সামনে পরপর ককটেল বিস্ফোরণ

নড়াইল শহরের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা দূবৃর্ত্তদের কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার পর থেকে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়।

এ সময় নড়াইল প্রেসক্লাবের হলরুমে একটি সাধারনসভা চলছিল। একই সঙ্গে, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের গেট এবং শহরের পুলিশ ফাঁড়ির সামনেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গু ও হামের উপসর্গে চারজনের মৃত্যু

স্থানীয়রা এবং পুলিশ সূত্রে জানা যায়, নড়াইল শহরের বানিজ্যিক এলাকা রুপগঞ্জ বাজারে হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে লোকজন এদিক-ওদিক দৌঁড়াতে শুরু করে। পরে দেখা যায়, নড়াইল প্রেসক্লাবের দেওয়াল থেকে ধোয়া উড়ছে। শব্দ শুনে তাৎক্ষণিকভাবে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল সরোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল সরোয়ার বলেন, "এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গু ও হামের উপসর্গে চারজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০২ পি.এম


ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গু ও হামের উপসর্গে চারজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত দুই নারী ও হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু ঘটেছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

ডেঙ্গু পরিস্থিতি: প্রেস বিজ্ঞপ্তির তথ্যমতে, ডেঙ্গুতে মারা যাওয়া দুজন হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মিরাজ আলীর মেয়ে ফাতেমা (৪০) এবং নান্দাইল উপজেলার তালেব আলীর মেয়ে মালেকা (৮৫)।

জানা যায়, ফাতেমা গত ২০ নভেম্বর রাত সাড়ে ৮টায় হাসপাতালে ভর্তি হন এবং আজ শনিবার সকাল পৌনে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরদিকে, মালেকা গত ২৫ নভেম্বর দুপুরে ভর্তি হওয়ার পর গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে মৃত্যুবরণ করেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। বর্তমানে হাসপাতালটিতে ৪৯ জন পুরুষ, ১৫ জন নারী ও ৮ জন শিশুসহ মোট ৭২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরে এ হাসপাতালে মোট ৫ হাজার ৬৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৪৪ জনের।

হাম পরিস্থিতি: একই সময়ে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের একজনের বয়স ৭ মাস, যার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। অপর শিশুর বয়স ১০ মাস, তার বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়।

হাসপাতাল সূত্র জানায়, ফুলবাড়িয়ার শিশুটি শুক্রবার সকাল পৌনে ১২টার দিকে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়ে ওই দিন সন্ধ্যার পর মারা যায়। কলমাকান্দার শিশুটি গত ২২ নভেম্বর সন্ধ্যার পর ভর্তি হয়ে শুক্রবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৩২ শিশু ভর্তি হয়েছে এবং ছাড়পত্র পেয়েছে ১৩ জন। বর্তমানে হাসপাতালে ১৬৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৬ হাজার ৮১২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৫৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও মারা গেছে ৯৪ শিশু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসামে মুসলিমদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার তথ্য সংগ্রহে গিয়ে আটক আসিফ মুজতবা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


আসামে মুসলিমদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার তথ্য সংগ্রহে গিয়ে আটক আসিফ মুজতবা

আসামে মুসলিমদের ওপর উচ্ছেদ ও নির্বাসনের তথ্য সংগ্রহের সময় 'মাইলস টু স্মাইল ফাউন্ডেশন'-এর প্রতিষ্ঠাতা ও সমাজকর্মী আসিফ মুজতবাকে আটক করা হয়েছে। তার দলের সদস্যরা এবং মুজতবা নিজে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে আসাম পুলিশ এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

আটক অবস্থায় 'দ্য অবজারভার পোস্ট'-এর সাথে সংক্ষিপ্ত কথোপকথনে মুজতবা জানান, তাকে লখিমপুরের একটি স্থানীয় থানায় রাখা হয়েছে। ফোনালাপে তিনি জানান, প্রায় দুই ঘণ্টা ধরে তাকে থানায় বসিয়ে রাখা হয়েছে, কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে সে সম্পর্কে কিছুই স্পষ্ট করছে না।

মুজতবা বলেন, "আমি দুই ঘণ্টা ধরে এখানে বসে আছি। কোন ধারায় আমাকে এখানে আনা হয়েছে, আমাকে গ্রেপ্তার করা হচ্ছে কি না, বা তারা আসলে কী করতে চাইছে—এসবের কিছুই তারা আমাকে বলছে না। কোনো কিছুই স্পষ্ট নয়। তারা আমাকে দুই ঘণ্টা ধরে শুধু বসিয়ে রেখেছে।"

তিনি আরও জানান, পুলিশ সুপার (এসপি) থানায় উপস্থিত ছিলেন এবং তার সাথে কথা বলেছেন। পরবর্তী পদক্ষেপ কী হবে, তা দেখার অপেক্ষায় আছেন বলে তিনি উল্লেখ করেন।

মুজতবা অভিযোগ করেন, এর আগে বিভিন্ন স্থানে পুলিশ তাকে বাধা দিয়েছিল। তার মতে, উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে দেখা করার জন্য প্রশাসন চায়নি। তিনি কেন ওই এলাকায় গিয়েছেন, কীভাবে সেখানে পৌঁছেছেন, তার উদ্দেশ্য কী এবং ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করার পেছনে তার অভিসন্ধি কী—এসব বিষয়ে পুলিশ তাকে দীর্ঘসময় জেরা করেছে। তিনি এই প্রশ্নগুলোকে অপ্রয়োজনীয় বলে অভিহিত করেছেন।

মুজতবা জানান, ত্রাণ ও তথ্য সংগ্রহের কাজে তিনি গত আট দিন ধরে আসামে অবস্থান করছেন। তবে তিনি কতগুলো জেলা বা গ্রামে গিয়েছেন তা জানাতে পারেননি, কারণ কথা বলার মাঝপথে কলটি বিচ্ছিন্ন হয়ে যায়।

আসিফ মুজতবা একজন মানবাধিকারকর্মী, শিক্ষাবিদ এবং পরিবেশ প্রকৌশলী। তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি), দিল্লিতে পড়াশোনা করেছেন। তিনি 'মাইলস টু স্মাইল ফাউন্ডেশন' নামক একটি অলাভজনক সংস্থা প্রতিষ্ঠা করেন, যা সাম্প্রদায়িক সহিংসতা, গণপিটুনি এবং উচ্ছেদের শিকার মানুষদের ত্রাণ ও পুনর্বাসনে কাজ করে। এছাড়াও তিনি 'শাগির্দ ফাউন্ডেশন'-এর পরিচালক, যা সুবিধা বঞ্চিতদের জন্য শিক্ষাকেন্দ্র পরিচালনা করে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, তিনি নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে গড়ে ওঠা শাহীনবাগ আন্দোলনের অন্যতম সহ-সংগঠক ছিলেন। ২০২০ সালের দিল্লি সহিংসতার পর ক্ষতিগ্রস্তদের ত্রাণ, পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য একটি রিলিফ স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে তার ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়।

তার সংস্থাটি বেশ কিছুদিন ধরে আসামে কাজ করছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে 'মাইলস টু স্মাইল'-এর একটি দল বড় ধরনের উচ্ছেদ অভিযানের পরবর্তী পরিস্থিতি নথিভুক্ত করতে গোয়ালপাড়া ও ধুবড়িতে গিয়েছিল। ফাউন্ডেশনের নিজস্ব অনুসন্ধানে বলা হয়, সেখানে ২৫,০০০-এরও বেশি বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যার বেশিরভাগই ছিল মুসলিম পরিবারের।

মুজতবা আসামের এই পরিস্থিতিকে 'মানবিক সংকট' উল্লেখ করে অনুদানের আহ্বান জানিয়েছেন। তার দাবি, গত চার বছরে আসামের শত শত মুসলিম গ্রাম গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যার ফলে ৫০,০০০-এরও বেশি পরিবার গৃহহীন হয়ে পড়েছে।

অন্যদিকে, আসাম সরকারের দাবি, সরকারি ও বনাঞ্চলের জমি অবৈধ দখলমুক্ত করতেই এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে এবং কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করার অভিযোগ তারা অস্বীকার করেছে।

ভারতীয় আইন অনুযায়ী, কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হয়। মুজতবার ভাষ্যমতে, তাকে গ্রেপ্তার করা হয়েছে নাকি প্রতিরোধমূলক আটক রাখা হয়েছে, অথবা কোন আইনি ধারায় তাকে আটক রাখা হয়েছে—তা এখনো জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হোন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হোন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী

মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী বলেছেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার জন্য আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. সারা জীবন দুআ করেছেন। এই প্রিয় সংগঠনটি শত শত বুযুর্গানে কেরামের বিশেষত সায়্যিদ ছাহেবগণের দুআর ছায়ায় রয়েছে। তিনি তালামীযের কর্মীদের প্রত্যক্ষ করেছেন—রোহিঙ্গা ক্যাম্পে, যখন লক্ষ মানুষ তাদের বসতবাড়ি ছেড়ে অসহায় অবস্থায় এদেশে এসেছিল, তখন তারা সেই অসহায় মানুষদের সেবায় নিরলসভাবে কাজ করেছে।

তিনি বলেন, আমরা যেখানেই অসহায়দের খেদমতের জন্য যাই, সেখানেই দেখতে পাই যে, তালামীযের কর্মীরা সবচেয়ে বেশি সহোযোগিতায় এগিয়ে আসে। তালামীয কর্মীদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, আপনারা যেন প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হিসাবে বিরাজিত থাকেন, পরস্পরকে স্নেহ-মমতার বাঁধনে বেঁধে রাখেন এবং আল্লাহ তাআলার দরবারে দুআ করেন যেন আমরা মানুষকে ভালোবাসতে পারি।

তিনি আরও বলেন, আমরা যেন কোনো ফিতনার মধ্যে পতিত না হই। কাজের মকবুলিয়াতের জন্য আল্লাহর দরবারে দুআ করি এবং ত্রুটি-বিচ্যুতির জন্য যেন ইস্তেগফার করি। যাদের মা-বাবা জীবিত আছেন, তাদের খেদমত করতে হবে। দুনিয়া থেকে চলে গেলে তাদের জন্য যেন দুআ ও দান-সদকা করা হয়। ইয়াকুবিয়া বোর্ড কুরআনের খিদমাতে নিয়োজিত, তাদের সহযোগিতা করতে হবে। ইলমে কিরাতের খেদমতে নিয়োজিত থাকতে হবে। কুরআনের খিদমতের মাধ্যমে ইহকাল-পরকালে সফলতা অর্জিত হয়। অনুরূপভাবে লতিফি হ্যান্ডসের সমাজসেবামূলক খিদমাতে সহযোগিতা করতে হবে।

গত বস্পতিবার(২৬ নভেম্বর) বাদ যুহর, আমান উল্লাহ কনভেনশন সেন্টারে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট বিভাগীয় সদস্য সম্মেলন বাস্তবায়ন কমিটি আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী উল্লেখ করেন, ৭০ এর দশকে যখন তাগুতি মতবাদের প্রচার ও বিভিন্ন বাতিল মতবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল, তখন দ্বীনের মূল ধারার উপর ছাত্রসমাজকে অবিচল রাখতে ১৯৮০ সালে আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী রহ. যে ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন, সেটি ছিল তালামীযে ইসলামিয়া প্রতিষ্ঠা। তালামীযে ইসলামিয়া তার প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবধি সমাজকে সুন্দর ও সুশৃংখলভাবে পরিচালনায় এবং ইসলামী তাহযীব-তামাদ্দুন রক্ষায় অনন্য অবদান রেখে যাচ্ছে। মুর্তিবিরোধী আন্দোলন, নাস্তিকবিরোধী আন্দোলন সহ ইসলামী শিক্ষা প্রসারে এবং মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা রক্ষায় তালামীযে ইসলামিয়ার অবদান অনস্বীকার্য। এদেশের ইসলামী আন্দোলনে তালামীযের অবদান প্রত্যক্ষ করে বাতিলপন্থীরা হিংসাবশত এই সংগঠনের উপর নানা অপবাদ দিয়ে যাচ্ছে। এসবে কান না দিয়ে এ সংগঠনের কর্মীদের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।

সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক এস এম মনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মারুফ আহমদ ও অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদের যৌথ উপস্থাপনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব মাওলানা একেএম মনোওর আলী, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ইসলামিক এন্ড কম্পারেটিভ রিলিজিয়ন বিভাগের ডীন অধ্যাপক ড. আব্দুর রহমান আনওয়ারী, সেন্ট্রাল উইমেন্স কলেজ সিলেটের অধ্যক্ষ কবি কালাম আজাদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল হায়দার, মহাখালী দারুল উলুম হোসাইনিয়া কামিল মাদরাসা ঢাকার অধ্যক্ষ ড. মাওলানা নজরুল ইসলাম আল মারুফ, ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের জয়েন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা গুফরান আহমদ চৌধুরী, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মো. আলমগীর হোসেন, মাওলানা মোহাম্মদ নজমুল হুদা খান, মাওলানা আজির উদ্দিন পাশা, মাওলানা নজীর আহমদ হেলাল, মাওলানা মুফতি বেলাল আহমদ, মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা মুহা. আতাউর রহমান, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা হাসান চৌধুরী, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, মাওলানা মাহবুবুর রহমান ফরহাদ, সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা হুমায়ূনুর রহমান লেখন।

সম্মেলনে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. কুতবুল আলম, ইছামতি দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. শিহাবুর রহমান চৌধুরী, জকিগঞ্জ ফাযিল সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান, শাহচান্দ শাহকালু ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মুক্তাদির খান।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি কবির আহমদ, সহ সাধারণ সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহেদুর রহমান, সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সিলেট জেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ, সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রাব্বি রতন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসলেহ উদ্দিন কাওছার, সাবেক কেন্দ্রীয় সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, আব্দুস সামাদ আজাদ, সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক হাফিজ তৌরিছ আলী, কেন্দ্রীয় অফিস সম্পাদক জিল্লুর রহমান, সহ অফিস সম্পাদক উবায়দুর রহমান শাহান, প্রশিক্ষণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন, সহ প্রশিক্ষণ সম্পাদক ছাদেকুর রহমান, নাসির খান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হুসাইন আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু হেনা ইয়াছিন, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক সাজু, আব্দুল্লাহ আল মামুন, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক জুবেল আহমদ, সহ স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ, কেন্দ্রীয় সদস্য- এম শামছ উদ্দিন, মো. মাহমুদুল হাসান, রেজাউল ইসলাম, মাহবুব খান, আহমদ আল মনজুর, মো. জায়দুর রহমান, সিলেট মহানগর সভাপতি আরিফ হোসাইন সামাদ, মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মহসিন আহমদ, সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমরান আহমদ সুফি, সিলেট পূর্ব জেলা সভাপতি আবু ছায়িদ মো. আশিক, শাবিপ্রবি সভাপতি জিবান আহমদ, সুনামগঞ্জ জেলা সভাপতি তারেক আহমদ রাজু, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সভাপতি কাজী আহবাব দস্তগীর, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ নাসির উদ্দিন, কিশোরগঞ্জ জেলা সভাপতি আরিফুল হোসাইন, হবিগঞ্জ জেলা সভাপতি ফয়েজ আহমদ নোমান, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সভাপতি আব্দুল আহাদ আকবর, সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক আফজাল হোসেন সাজু, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক আহকামুল ইসলাম বুলবুল, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক আমিমুল এহসান জাবির, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আজির উদ্দিন, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক খলিলুর রহমান, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সাধারণ সম্পাদক মাহদি বিন আব্দুল আজিজ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপির শুভেচ্ছা: বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


এনসিপির শুভেচ্ছা: বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলটিকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রদান করেছে।

রোববার, এনসিপির সহদপ্তর সম্পাদক ইফতেখারুল ইসলামের মাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এই অভিনন্দন জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশি বরেণ্য ইসলামী পণ্ডিত হাফেজ্জী হুজুর (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

এতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, গণভোটের রায় বাস্তবায়ন এবং আধিপত্যবাদ মোকাবিলায় হাফেজ্জী হুজুরের (রহ.) স্মৃতিবিজড়িত বাংলাদেশ খেলাফত আন্দোলন রাজপথে সক্রিয় থাকবে বলে এনসিপি প্রত্যাশা করে।

উল্লেখ্য, ১৯৮১ সালের ২৯ নভেম্বর হাফেজ্জী হুজুর (রহ.) বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রতিষ্ঠা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%