ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ


হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে জেলা এনসিপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে স্বাধীনতার স্মৃতি স্তম্ভ থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা চালিয়ে আন্দোলন দমন করা যাবে না। তারা অবিলম্বে হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও পড়ুন: খাগড়াছড়িতে আগুনে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলের সঞ্চালনায়, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, যুবশক্তির সদস্য সচিব তারিকুজ্জামান তমাল ও ছাত্রশক্তির সদস্য সচিব সাদিকুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজ, সদর উপজেলার সদস্য সচিব আব্দুল মালেক, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, সদস্য সচিব মেরিনা পারভীন, স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক তাজুল ইসলামসহ অন্যান্য অঙ্গসংগঠন ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার: খলিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার: খলিল

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ সরকার পর্যালোচনা করছে।

বৃহস্পতিবার, পররাষ্ট্র মন্ত্রনালয়ে বাংলাদেশের জন্য নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের জন্য এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও সেখানে উপস্থিত ছিলেন।

ড. খলিলুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি বর্তমানে পর্যালোচনা করছি। সিদ্ধান্ত হলে সঙ্গে সঙ্গে আপনাদের জানানো হবে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর জন্য বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফরের জন্য আরও কিছু আমন্ত্রণ রয়েছে এবং নিউইয়র্ক সফরও বিবেচনায় নিতে হবে, যেখানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন।

মন্ত্রী বলেন, ‘কয়েকটি আমন্ত্রণ রয়েছে। একই সময়ে প্রধানমন্ত্রী নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও অংশ নেবেন। তাই সবগুলো কর্মসূচি একত্রে বিবেচনা করতে হচ্ছে।’

সম্প্রতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের সময় খলিলুর রহমান উভয় পক্ষের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার জন্য আশা প্রকাশ করেছেন।

এছাড়া, ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী মন্তব্য করেন যে, নয়াদিল্লি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগতম জানানোর জন্য অত্যন্ত আগ্রহী এবং সফরটি শিগগিরই অনুষ্ঠিত হবে বলে আশা করছেন।

তিনি বলেন, ‘এটি প্রধানমন্ত্রীর নিজস্ব সিদ্ধান্তের বিষয়। তবে আমাদের পক্ষ থেকে বলতে পারি, আমরা বাংলাদেশ সরকারের প্রধানকে ভারতে স্বাগত জানানোর জন্য সাগ্রহে অপেক্ষা করছি। আমরা আশা করি, সফরটি খুব শিগগিরই হবে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সময় সম্পর্কে জানতে চাইলে দিনেশ ত্রিবেদী বলেন, এটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের ওপর নির্ভর করবে।

ব্রিকস সম্মেলনের এ আমন্ত্রণ এমন এক সময়ে এসেছে, যখন বাংলাদেশ ও ভারত উভয় পক্ষের নিকট সহযোগীতামূলক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক বৃদ্ধি করার জন্য নতুন করে কূটনৈতিক সংযুক্তি জোরদারের আগ্রহ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারেক রহমানের সফরের অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি: ত্রিবেদী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


তারেক রহমানের সফরের অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি: ত্রিবেদী

ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আশা প্রকাশ করেছেন যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই ভারত সফর করবেন। তিনি বলেছেন, নয়াদিল্লি তারেক রহমানকে স্বাগত জানাতে সাগ্রহে অপেক্ষা করছে।

ত্রিবেদী আজ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নরে জবাবে এই বক্তব্য রাখেন।

তিনি বলেছেন, ‘এটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিজস্ব সিদ্ধান্তের বিষয়। তবে আমাদের পক্ষ থেকে বলতে চাই, বাংলাদেশের সরকার প্রধানকে ভারতে স্বাগত জানাতে আমরা সাগ্রহে অপেক্ষায় রয়েছি। আশা করি, খুব শিগগিরই তিনি এ সফর করবেন।’

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সময় সম্পর্কে জানতে চাইলে তিন বলেন, এটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের ওপর নির্ভর করবে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ওই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-ফ্রান্সের জনগণের মধ্যে ও একাডেমিক সম্পর্ক জোরদার করার জন্য ফরাসি দূতের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


বাংলাদেশ-ফ্রান্সের জনগণের মধ্যে ও একাডেমিক সম্পর্ক জোরদার করার জন্য ফরাসি দূতের আহ্বান

সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আজ ফ্রিডরিখ-এবার্ট-স্টিফটুং (এফইএস) বাংলাদেশের সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট হলে "মিট দ্য অ্যাম্বাসেডর" সিরিজের দ্বিতীয় পর্বের আয়োজন করে।

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে যোগদান করেন এবং বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রাবি উপ-উপাচার্য (ভিসি) অধ্যাপক আব্দুল আলিমও বক্তব্য রাখেন।

অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রিডরিখ-এবার্ট-স্টিফটুং বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ড. ফেলিক্স গারডেস; এফইএস বাংলাদেশ-এর প্রোগ্রাম উপদেষ্টা সাধন কুমার দাস; এবং অধিবেশনটি সঞ্চালনা করেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস)-এর সভাপতি জিল¬ুর রহমান।

ফরাসি রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে কূটনীতি, নীতি নির্ধারণ এবং জনজীবনে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

ফ্রান্সের নারীবাদী পররাষ্ট্রনীতির কথা উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক বিষয়ে নারীদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করতে হবে এবং লিঙ্গ, পরিচয় বা পটভূমি নির্বিশেষে মৌলিক অধিকার রক্ষা করা উচিত।

তিনি ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর বিষয়ে জোর দিয়ে বলেন যে, "দ্বিতীয়" কোনো গ্রহ নেই। রাষ্ট্রদূত জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই গ্রহকে রক্ষা করতে আরও শক্তিশালী সম্মিলিত পদক্ষেপের আহ্বান জানিয়ে বলেন।

তিনি বলেন, সংঘাত, সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক অস্থিতিশীলতা বিশ্বজুড়ে বেশ কিছু সঙ্কট তৈরি করেছে, যা বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতাকে আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে।

রাষ্ট্রদূত আঞ্চলিক সহযোগিতা, দ্বিপাক্ষিক অংশীদারিত্ব, বহুপাক্ষিক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক আইনকে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে জোর দেন।

তিনি উদ্বেগ প্রকাশ করেন যে, যারা সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন তাদের সমর্থনে আন্তর্জাতিক সম্প্রদায় প্রায়শই ঐক্যবদ্ধ হতে হিমশিম খায়।

তিনি বলেন, বৈশ্বিক সংকটগুলোর শান্তিপূর্ণ ও সমন্বিত সমাধান খোঁজার পাশাপাশি দেশগুলোকে অবশ্যই তাদের অভিন্ন মূল্যবোধ ও নীতির পক্ষে দাঁড়াতে হবে।

তিনি ‘গে¬াবাল সাউথ’ বা ‘কালেক্টিভ ওয়েস্ট’-এর মতো তকমা দিয়ে বিশ্বকে বিভক্ত করার বিরুদ্ধেও সতর্ক করে বলেন, এই ধরনের শব্দগুলো প্রায়শই বিভিন্ন দেশ ও সমাজের বৈচিত্র্যকে প্রতিফলিত করতে ব্যর্থ হয়।

অধ্যাপক আব্দুল আলিম বলেন, শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন, সংঘাত, অভিবাসন, অর্থনৈতিক অনিশ্চয়তা, অপতথ্য এবং দ্রুত প্রযুক্তিগত রূপান্তরসহ গভীর রাজনৈতিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত ও পরিবেশগত পরিবর্তনের মধ্যে তাদের শিক্ষা গ্রহণ করছে।

তিনি শিক্ষার্থীদের কৌতূহলী থাকতে, পাঠ্যপুস্তকের বাইরে দেখতে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বৈশ্বিক ঘটনাবলী বুঝতে এবং তাদের বিশ্লেষণাত্মক, ডিজিটাল ও আন্তঃসাংস্কৃতিক দক্ষতা শক্তিশালী করতে উৎসাহিত করেন।

বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য, জলবায়ু কার্যক্রম ও প্রযুক্তিতে ক্রমবর্ধমান সহযোগিতার কথা তুলে ধরে তিনি আশা প্রকাশ করেন যে, রাষ্ট্রদূতের এই সফর দুই দেশের মধ্যে শক্তিশালী প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং গভীরতর জনসম্পর্ক তৈরিতে অবদান রাখবে।

জিল¬ুর রহমান জোর দিয়ে বলেন, কূটনীতি মূলত মানুষ এবং সংযোগেরই বিষয়। তিনি বাণিজ্য, সংস্কৃতি, শিক্ষা, জলবায়ু কার্যক্রম, উন্নয়ন, প্রযুক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দীর্ঘস্থায়ী উষ্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন।

দ্রুত পরিবর্তনশীল বিশ্বের প্রেক্ষাপটে তিনি বলেন, এই আলোচনাটি সময়োপযোগী ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনিয়মের দায়ে দেবীদ্বারে ৮ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


অনিয়মের দায়ে দেবীদ্বারে ৮ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

 

কুমিল্লার দেবীদ্বারে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং খাদ্য নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আট ব্যবসায়ীকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ অভিযানটি বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার নিউমার্কেট কাঁচাবাজার ও আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য দায়িত্বরত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন।

উপজেলা প্রশাসন জানায়, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও সঠিক মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় কাঁচাবাজারের ব্যবসায়ী কালী প্রসাদ সাহাকে তিন হাজার টাকা, মামুনকে দুই হাজার টাকা, মো. ইকবাল হোসেনকে দুই হাজার টাকা, জালালকে দুই হাজার টাকা এবং চান্দিনা রোডের মুরগি ব্যবসায়ী মামুনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় চান্দিনা রোডের বি-বাড়িয়া স্পেশাল লাইভ বেকারির ম্যানেজার আসাদুজ্জামানকে পাঁচ হাজার টাকা এবং সজিবকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ‘মা-বাবার দোয়া’ হোটেলের মালিক আবুল বাশারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভায় বাজারে সবজি ও মাছের ঊর্ধ্বমুখী দাম নিয়ে অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%