ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

২৫ মিলিয়ন ডলার পাচার: ইবিএল চেয়ারম্যানকে নিয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ


২৫ মিলিয়ন ডলার পাচার: ইবিএল চেয়ারম্যানকে নিয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ

ইস্টার্ন ব্যাংক (ইবিএল), পিএলসির চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্যে রক্ষিত ২৫ মিলিয়ন মার্কিন ডলার দুবাইয়ে পাচারের অভিযোগ এনে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারমেস এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধানসহ সরকারের সংশ্লিষ্ট ৮ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে আজ এ আইনি নোটিশ পাঠানো হয়েছিল।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ এইচ এম রেজওয়ানুল সাঈদ আজ রেজিস্টার্ড ডাকযোগে এই নোটিশটি পাঠান।

আরও পড়ুন: শুধু ৯ দেশ-ই নয়, বিশ্ব এক হলেও হারবে? কারণ- ইয়েমেনের জন্য নবী (সা.) দোয়া করেছিলেন!

নোটিশে শওকত আলী চৌধুরীকে সেন্ট কিটস অ্যান্ড নেভিস-এর নাগরিক এবং ব্যাংক খাতের বহুল আলোচিত এস আলম ও নজরুল ইসলাম মজুমদারের সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।

নোটিশে সন্দেহজনক লেনদেনটি নির্বিঘ্নে দুবাইয়ে স্থানান্তরের সুযোগ পেয়েও কেন যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হয়নি, তা সংশ্লিষ্টদের কাছে জানাতে বলা হয়েছে। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং প্রকৃত তথ্য জনসমক্ষে প্রকাশের দাবি জানানো হয়েছে। অন্যথায়, যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশের মাধ্যমে এ এইচ এম রেজওয়ানুল সাঈদ অভিযোগ করেন, চব্বিশের গণঅভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ আমলের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পাচারকৃত সম্পদের তদন্ত চলাকালে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ (ন্যাশনাল ক্রাইম এজেন্সিসহ) শওকত আলী চৌধুরীর নামে যুক্তরাজ্যে রক্ষিত ২৫ মিলিয়ন মার্কিন ডলারের সন্ধান পায়। সেই সময় তিনি অর্থটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মাশরেক ব্যাংক ও এমিরেটস এনবিডিতে স্থানান্তরের চেষ্টা করেন।

যুক্তরাজ্য কর্তৃপক্ষ সন্দেহজনক লেনদেনটি সাময়িকভাবে আটকে রেখে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) আনুষ্ঠানিকভাবে অবহিত করে এবং জানায় যে, বাংলাদেশের পক্ষ থেকে চার সপ্তাহের মধ্যে ফ্রিজিং আদেশ বা আইনি সহায়তার (এমএলএ) অনুরোধ না পেলে লেনদেনটি আর আটকে রাখা সম্ভব হবে না। নোটিশদাতার ভাষ্য অনুযায়ী, বিএফআইইউ নির্ধারিত সময়ের মধ্যে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এর ফলে ২৫ মিলিয়ন ডলার অবাধে দুবাইয়ে স্থানান্তরিত হয়ে যায় এবং পাচারকৃত অর্থ জব্দ ও প্রত্যাবাসনের একটি সুবর্ণ সুযোগ রাষ্ট্র হারায়।

আরও পড়ুন: শেখ হাসিনার দেশে ফেরার মাইকিং, পুলিশ দুইজনকে আটক করেছে

আইনি নোটিশের বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন বাসসকে বলেন, ‘আইনি নোটিশ আমার কাছে এখনও আসেনি। এ বিষয়ে আমি কিছু জানি না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় এবং সর্বশেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশ বীরের বেশে খেলেছে। আগের দুই ম্যাচ হেরে আগে থেকেই সিরিজ হার নিশ্চিত হয়ে গিয়েছিল। এই ম্যাচটি তাই ছিল কেবল নিয়ম রক্ষার। তবে, অবশেষে জয় এসেছে। বাংলাদেশ ৭ উইকেটে জিম্বাবুয়েকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে। সিরিজ শেষ হয়েছে ২-১ ব্যবধানে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠের টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের ওপেনিংয়ে নেমেছিলেন ব্রায়ান বেনেট এবং বেন কারান। এই ওপেনিং জুটি তেমন বেশিক্ষণ টেকেনি। দলের ১২ রানের মাথায় সাজঘরে ফিরেছেন কারান। ১৩ বলে ২ রান করা বেন কারানকে ফেরান শরিফুল ইসলাম। পরের ওভারে বিদায় নেন আরেক ওপেনার ব্রায়ান বেনেট। ১৯ বলে ৬ রান করে বেনেটকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ।

এরপর ক্রিজে ক্যায়া এবং ক্রেইগ আরভিন জুটি বাঁধেন। এই পরিস্থিতি সামাল দেওয়ার কিছু চেষ্টা করেন তাঁরা। আরভিন সুযোগ পেয়েছিলেন ভালো শুরুর, কিন্তু ইনিংসটি লম্বা করতে পারেননি। ২০ বলে ৫ রান করে দলের ২৭ রানে বিদায় নেন ক্রেইগ আরভিন।

কাইয়া ধীরে ধীরে রান বাড়াতে থাকেন। উইকেটের চারপাশে খেলেন দারুণ সব শট। কার্যকরী ব্যাটিংয়ে এগিয়ে যান। কাইয়ার সাথে আরেক প্রান্তে যোগ দেন ওয়েসলি মাধেভেরে। দুইজন খুব সাবলীল ব্যাটিং করে চলছিলেন। সময়ের সাথে সাথে রানও বাড়াতে থাকেন। কাইয়া কিছুটা সাবধানী ব্যাটিং করছিল, তবে মাধেভেরে খেলতে থাকেন আগ্রাসীভাবে।

কাইয়া ও মাধেভেরে দুটি ভাল শটে রান বের করার চেষ্টা করেছিলেন। সিকান্দার রাজা এসে যোগ দেন মাধেভেরে। মাধেভেরে এবং রাজা প্রয়োজনীয় রান তুলতে শুরু করেন, কিন্তু রাজা ২৫ বলে ১১ রান করে দলের ১০৭ রানে বিদায় নেন।

এরপর ক্লিভ মাদান্দে ৫ বলে ১ রান করে চলে যান। এরপর ব্র্যাড ইভান্স ক্রিজে আসেন। ফিফটি হাঁকিয়ে মাধেভেরে ছিল সেঞ্চুরির সুযোগ। কিন্তু ৭৪ বলে ৭৫ রান করার পর দলের ১৫১ রানে বিদায় নেন। মেহেদী হাসান মিরাজের ক্যাচে তাঁকে সাজঘরে ফেরান তানভীর ইসলাম।

শেষ দিকে ব্র্যাড ইভান্স বাকি দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। তিনি আবারো ধুমধাড়াক্কা খেলেছেন এবং ফিফটি হাঁকিয়েছেন। যদিও জিম্বাবুয়ে শেষ পর্যন্ত ১৯৯ রান করে অলআউট হয়ে যায়। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ এবং তানভীর ইসলাম। ১টি উইকেটের দখল পান মোহাম্মদ সাইফউদ্দিন। টাইগার বোলাররা দারুণ ছন্দে ছিলেন।

উত্তরে বাংলাদেশকে উড়িয়ে ধরা সূচনা এনে দেন ওপেনার সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম। দুজন শুরু থেকেই চালিয়ে খেলেন এবং দুই পাওয়ারপ্লের ১০ ওভারে বিনা উইকেটে ৫৯ রান তুলে। দল চলছিল দ্রুত গতিতে, দুই ওপেনার চারপাশে দারুণ সব শট দিয়ে রান তুলতে থাকেন। তারা ফিফটি হাঁকান এবং বাংলাদেশকে জয়ের খুব কাছে নিয়ে যায়।

অনেক চেষ্টা করেও জিম্বাবুয়ে তাদের ক্যাচ ফেলতে থাকে, ফলে উইকেটও নিতে পারছিল না তারা। সৌম্য সরকার এবং তানজিদ তাড়াতাড়ি ১৫১ রানের ওপেনিং জুটি গড়েন। সৌম্য ৮২ বলে ৬৯ রান করে আউট হন।

এরপর নাজমুল হোসেন শান্ত আসেন এবং শুরুতে রান বের করতে থাকেন। চান্ট ফিরে আসলেও সমস্যা হয়নি। গতিশীলতা বজায় রেখে তিনিও রান করতে থাকেন। শেষ দিকে শান্ত এবং তানজিদ একটি অসাধারণ পারফরমেন্স দিয়ে এগিয়ে নিয়ে গেছেন। তানজিদ ৯৪ রানের মাথাতে আউট হন। এরপর নুরুল হাসান সোহান এসে বাকী কাজটি শেষ করেন। বাংলাদেশ ৮৪ বল হাতে রেখে ৭ উইকেটে জয়লাভ করে।

জিম্বাবুয়ের হয়ে এরনেস্ট মাসুকু ২ উইকেট নেন। তানাকা চিভাঙ্গা নেন ১ উইকেট। সিরিজের তৃতীয় ম্যাচে জয় পেয়েও আগের দুই ম্যাচে হারায় বাংলাদেশের সিরিজ পরাজয় হয়েছিল। তবে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়িয়েছে টাইগাররা।

এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার অপেক্ষায় রয়েছে উভয় দল। ১৫, ১৭ এবং ১৯ জুলাই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলি বুলাওয়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টির ফলে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সমুদ্রের অস্বাভাবিক জোয়ারের প্রভাবে সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যা জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন নিম্নাঞ্চলে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগের মুখে পড়েছেন। অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ নৌবাহিনী এসেছে।

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, শনিবার চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিজয় নগর, আকমল আলী রোড, নিউ মুরিং মাদ্রাসা, নারিকেল তলা ও নেভি হাসপাতাল গেট এলাকায় সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে নৌবাহিনীর দল।

এ সময়ে, পানিবন্দি পরিবারগুলোর মাঝে নৌবাহিনীর সদস্যরা ২ হাজার প্যাকেট রান্না করা খাবার পৌঁছে দানে সহযোগিতা করে। মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী বন্যাকবলিত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সব সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। ক্ষতিগ্রস্ত এলাকার স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসা পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনা ও রেহেনার পরিবারের সদস্যরা বাংলাদেশী ও মুসলিম নন: রহনপুরে সারজিস আলম

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


শেখ হাসিনা ও রেহেনার পরিবারের সদস্যরা বাংলাদেশী ও মুসলিম নন: রহনপুরে সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা ও রেহেনার পরিবারের কেউ বাংলাদেশী ও মুসলিম না। শনিবার (১১ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশনে এনসিপি আয়োজিত পদযাত্রা পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে শেখ মজিবুর রহমান বাকশাল কায়েম করেন। তিনি ১৯৭২-৭৫ পর্যন্ত স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করেছেন। তার সুযোগ্য মেয়ে শেখ হাসিনাও একই কায়দায় গত ১৫ বছর দেশ পরিচালনা করেছেন। তিনি বিজিবি ও জনসাধারণের সীমান্তে পুশইনের বিরুদ্ধে অবস্থানের প্রশংসা করে বিজিবিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। এর আগে সন্ধ্যায় রাজশাহীর গোদাগাড়ী থেকে সড়ক পথে রহনপুর কলেজ মোড় থেকে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবীতে করা ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নেন। পদযাত্রা করে তিনি রহনপুর কলোনি মোড়-স্টেশন রোড হয়ে রহনপুর রেলস্টেশন এলাকায় সমাবেশে মিলিত হন। এ সময় উপজেলা এসসিপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আবু মাসুদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম সদস্য সচিব এস এম সাঈফ মুস্তাফিজ, জাতীয় নাগরিক শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক জাহিদ হাসান, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির সভাপতি মনিরা শারমিন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, এনসিপি চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব নজরুল ইসলাম এবং জাতীয় শ্রমিক শক্তির মনিরুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে পুনর্বাসন কর্মসূচির আওতায় ১৩ জনকে সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


শেরপুরে পুনর্বাসন কর্মসূচির আওতায় ১৩ জনকে সহায়তা

 জেলায় আজ ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ১৩ জনকে সহায়তা প্রদান করা হয়েছে।

আজ শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের মধ্যে মুদি দোকানী সামগ্রী, কাঁচামাল ও ছাগলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।

শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

সদর উপজেলা সমাজসেবা অফিসের সূত্রে জানা যায়, প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে ১৩ জন ভিক্ষুককে পুনর্বাসন ও স্বাবলম্বী করতে মুদি দোকানী সামগ্রী, কাঁচামাল ও ছাগলসহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%