১২:৪২ পি.এম
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে মধ্যহ্ন ভোজের আয়োজন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
সোমবার দুপুরে পুত্রজায়ায়, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাসভবনে, এ মধ্যহ্ন ভোজের আয়োজন করা হয়েছে।
মধ্যহ্ন ভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী
এরপর ভবনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে মালয়েশিয়ার শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
অনুষ্ঠানে, স্কুলের শিক্ষার্থীরা ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ' গানটি পরিবেশন করে।
দুই প্রধানমন্ত্রী এবং তাদের সহধর্মিনীরা এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ডা. জুবাইদা রহমান ভবন থেকে নেমে এলে, প্রবেশ পথের দুই পাশে মালয়েশিয়ার শিশু-কিশোররা হাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
আরও পড়ুন: বিশ্ববাসী একদিন বাংলাদেশের উদাহরণ দেবে : তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ডা. জুবাইদা রহমান শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের শুভেচ্ছা জানান।
এরপর, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থাকা গাড়ির সামনে এসে, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিনী, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিনীকে বিদায় জানান।
প্রধানমন্ত্রী, তারেক রহমান এবং ডা. জুবাইদা রহমান মোটরশোভাযাত্রা সহকারে কুয়ালালামপুরে শাংগ্রি লা হোটেলে যান। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েকটি নির্ধারিত কর্মসূচি রয়েছে।
আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণায় অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন