ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানের সংখ্যাগরিষ্ঠ এমপি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতার ইতি ঘোষণা


ইরানের সংখ্যাগরিষ্ঠ এমপি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতার ইতি ঘোষণা

ইরানের ২৯০ সদস্যের পার্লামেন্টের ১৮০ জন আইনপ্রণেতা সরকারিভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান সমঝোতা স্মারককে কার্যত সমাপ্ত বলে ঘোষণা করেছেন। এই ঘোষণা এসেছে হরমুজ প্রণালি ঘিরে তীব্র লড়াইয়ের পরিস্থিতির মধ্যে।

মঙ্গলবার (১৪ জুলাই) এক যৌথ বিবৃতিতে তারা জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘প্রতিশোধ নেওয়ার’ নীতি অনুসরণ করা আবশ্যক। একই সাথে, তারা সরকারের প্রতি আহ্বান জানান হরমুজ প্রণালির ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ নিশ্চিত করতে নতুন আইন দ্রুত পাস করার জন্য।

আইনপ্রণেতাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা প্রতিশোধের পথে অঙ্গীকারবদ্ধ। পরিকল্পনা, প্রস্তুতি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে কোনো মুহূর্ত যেন নষ্ট না হয়।’ তারা আরও জানান, পার্লামেন্টের অগ্রাধিকারমূলক কর্মসূচিতে থাকবে দেশের প্রতিরক্ষা নীতি আরো শক্তিশালী করা এবং হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ও শাসনব্যবস্থা সম্পর্কিত আইন পাস করা।

আরও পড়ুন: ডা. জুবাইদা রহমান টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন

বিবৃতিতে আরো বলা হয়েছে, যেহেতু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই সমঝোতাকে সমাপ্ত ঘোষণা করেছেন, তাই ইরানের সরকারের তিন অঙ্গের প্রধানদেরও এ বিষয়ে দৃঢ় ও ‘বিপ্লবী’ অবস্থান স্পষ্টভাবে ঘোষণা করা উচিত।

এছাড়া, ইরানের সশস্ত্র বাহিনীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এমপিরা বলেন, হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌম কর্তৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে সেনাবাহিনীর সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দিতে পার্লামেন্ট প্রস্তুত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবেন তরুণ উদ্যোক্তারা: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১১:২৯ পি.এম


জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবেন তরুণ উদ্যোক্তারা: প্রধানমন্ত্রী

 প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়াই ৫ লাখ থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত ঋণের ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার মেধাবী উদ্যোক্তাদের পাশে আছে এবং স্টার্টআপগুলোর সহায়তা করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রায় ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এ তহবিল থেকে উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তরুণ, স্টার্টআপ এবং সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে উদ্বোধন করা হয়েছে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানের ছাত্রী নুসরাত জাহানের এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, প্রথমবারের মতো স্টার্টআপ শুরু করতে ইচ্ছুক উদ্যোক্তাদের জমি, সম্পদ বা অন্যান্য জামানতের মতো প্রচলিত ব্যাংকিং পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে না।

তিনি আরও বলেন, একটি সম্পূর্ণ স্বাধীন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে কোনো মন্ত্রী বা উপদেষ্টা নেই। তারা আপনার প্রকল্পটি মূল্যায়ন করবে এবং অনুমোদন দিলে আপনি কোনো জামানত ছাড়াই অর্থায়ন পাবেন।

আরেক শিক্ষার্থীর করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা নিয়ে আসা তরুণ উদ্যোক্তারা জামানত ছাড়াই সরকার-সমর্থিত স্টার্টআপ অর্থায়ন পেতে সক্ষম হবেন। সম্ভাবনাময় স্টার্টআপগুলো শুরুতে ব্যর্থ হলেও অর্থায়নের জন্য তাদের আরেকটি সুযোগ দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আটটি বিশ্ববিদ্যালয়ের ২৩০ জনের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ঢাকার বাইরের উদ্যোক্তাদের সমর্থন করার বিষয়ে জগনাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সৈয়দা অনন্যা ফারিয়ার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার স্টার্টআপ ইকোসিস্টেমকে রাজধানীতে সীমাবদ্ধ না রেখে দেশজুড়ে প্রসারিত করতে চায়। আমরা বাংলাদেশে সব প্রান্ত থেকে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে চাই। আমাদের লক্ষ্য হলো আপনাদের কাছে পৌঁছাতে।

প্রধানমন্ত্রী আরও বলেন, একটি ইকোসিস্টেম গড়ে তুলতে সময় লাগবে, তবে আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব।

তিনি বলেন, আমাদের কিছুটা সময় লাগবে। কিন্তু যদি আমরা সবাই একসঙ্গে আন্তরিকভাবে কাজ করি, তাহলে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো বলেই বিশ্বাস করি।

প্রশ্নকারীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ডিইউ), বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জেইউ), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জেএনইউ), বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি), মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লার ব্যাংকাররা সহকর্মী হত্যার বিচার চাইলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১১:৩০ পি.এম


কুমিল্লার ব্যাংকাররা সহকর্মী হত্যার বিচার চাইলেন

উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ব্যাংকাররা।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করেছে ব্যাংকার্স ফোরাম এবং উত্তরা ব্যাংক শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ) কুমিল্লা অঞ্চল। এতে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, 'কর্মস্থলের দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে একজন ব্যাংক কর্মকর্তাকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনায় শুধু একটি পরিবার নয়, গোটা ব্যাংকিং খাতের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে।' তারা অবিলম্বে প্রকৃত খুনিদের গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে আরও বক্তারা বলেন, 'আরিফুল ইসলাম ছিলেন একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল ব্যাংক কর্মকর্তা। তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।' তারা একইসঙ্গে ভবিষ্যতে ব্যাংকারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর শাখায় কর্মরত উত্তরা ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম ৬ জুলাই অফিসের কার্যক্রম শেষ করে বাড়ির উদ্দেশে রওনা দেন। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে গোপীনাথপুর হাসপাতালের সামনে পৌঁছালে মাদকাসক্ত এবং কথিত মাদক ব্যবসায়ী আলী নামক এক ব্যক্তি তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এরপর সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করলে তিনি মারা যান।

মানববন্ধনে বক্তব্য দেন উত্তরা ব্যাংক কুমিল্লা জোনের আঞ্চলিক প্রধান এম এম আব্দুস সামাদ, কুমিল্লা শাখার ব্যবস্থাপক আবুল খায়ের, উত্তরা ব্যাংক সিবিএ কুমিল্লা অঞ্চলের সভাপতি মো. জাকির হোসেন, সিবিএ নেতা মো. সোহেল মিয়া ও মোহাম্মদ সাইফুল ইসলাম, সোনালী ব্যাংক সিবিএর সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উত্তরা ব্যাংকের মোজাফফরগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম, চান্দিনা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ইয়াসিন রহমান এবং যমুনা ব্যাংক চকবাজার শাখার ব্যবস্থাপক সোলেমান খান।

এছাড়া বাখরাবাদ শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন চৌধুরী, লাকসাম শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন, রাজগঞ্জ শাখার ব্যবস্থাপক এ কে এম জিয়াউল হক, কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব মো. নাসির উদ্দিন, শ্রমিক দল কুমিল্লা মহানগর শাখার সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, রূপালী ব্যাংক সিবিএ সভাপতি মেহেদী হাসান, ইসলামী ব্যাংকের কর্মকর্তা এম এ মাসুদ, উত্তরা ব্যাংক সিবিএ নেতা হারুনুর রশিদসহ আরও অনেকে বক্তব্য দেন।

কর্মসূচিতে জেলার প্রায় ২০টি ব্যাংকের ব্যবস্থাপক, কর্মকর্তা, কর্মচারী, সিবিএ নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালো নারীর জীবনে কেমন পুরুষ আসে? ধর্মগ্রন্থের আলোকে জানালেন পাঞ্জাবি গায়িকা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৪ পি.এম


ভালো নারীর জীবনে কেমন পুরুষ আসে? ধর্মগ্রন্থের আলোকে জানালেন পাঞ্জাবি গায়িকা

কেউ কেউ আবার মনে করেন, বিপরীত ধরনের মানুষের মধ্যে আকর্ষণ বেশি থাকে। যদি এক জন ভাল হয়, তবে আর এক জন নাকি ততটা ভাল হন না। তবে এ সবই তর্কসাপেক্ষ। যদিও পঞ্জাবি গায়িকা সুনন্দা শর্মা সম্পর্কের ক্ষেত্রে এক ভিন্‌ধর্মী বন্ধুর পরামর্শ মেনে চলেন।

বর্তমান যুগে, মনের মতো সঙ্গী খুঁজে পেতে নাজেহাল অনেকেই। কেউ কেউ আবার মনে করেন, বিপরীত ধরনের মানুষের মধ্যে আকর্ষণ বেশি থাকে। এক জন ভাল হলে, আর এক জন নাকি ততটা ভাল হন না। তবে এ সবই তর্কসাপেক্ষ। যদিও পঞ্জাবি গায়িকা সুনন্দা শর্মা সম্পর্কের ক্ষেত্রে এক ভিন্‌ধর্মী বন্ধুর পরামর্শ মেনে চলেন।

বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে সুনন্দা শর্মার। সম্প্রতি একটি পডকাস্টে তিনি সম্পর্ক, ভাঙা মন এবং আরও নানা বিষয় নিয়ে কথা বলেন। সেই প্রসঙ্গেই তাঁর কথায় উঠে আসে এক মুসলিম বন্ধুর পরামর্শ। সুনন্দা বলেন, “আমার এক বন্ধু আছে, কাশ্মীরে থাকে। ওর নাম ফয়জ়ল। ও আমাকে খুব সুন্দর একটা কথা বলেছিল, যা আমি আগে কখনও শুনিনি। ও বলেছিল, আল্লা কোরানে একটি কথা লিখেছেন। আমি জিজ্ঞেস করলাম, ‘কী?’ তখন ও বলল, ভাল নারীদের জন্য ভাল পুরুষই তৈরি করা হয়েছে। আর ভাল নারীরা সব সময় ভাল পুরুষই পান। আর যার মধ্যে খারাপ স্বভাব থাকে, সে সব সময় তেমন স্বভাবের মানুষকেই পায়।”

এর পর গায়িকা বোঝান, তিনি যখন ‘খারাপ নারী’ বলছেন, তখন তিনি কোনও নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন না। আসলে, তিনি মানুষের কিছু খারাপ স্বভাবের কথা আলোচনা করছেন। তিনি বলেন, “ধরুন, আমার মধ্যে এমন একটা খারাপ স্বভাব আছে যে, আমি মানুষকে প্রতারণা করি। অথবা আমার মধ্যে অন্য কোনও খারাপ দিক আছে। তা হলে আমি এমন এক জন মানুষকেই নিজের দিকে অজান্তেই আকর্ষণ করব। তার মধ্যেও সেই একই ধরনের খারাপ স্বভাব আছে। আমি এমন কাউকে আকর্ষণ করতে পারব না, যার মন খুব পরিষ্কার। তাই মূল কথা হল, আপনার জন্য সেই মানুষটিই রয়েছে, যে আপনার মতোই থাকবে। আর শেষ পর্যন্ত, আপনার সঙ্গে সেই মানুষটির সঙ্গেই দেখা হবে, যে আসলে আপনার মতোই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিটনের পরিবর্তে এলপিএলে খেলতে যাচ্ছেন সোহান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৯ পি.এম


লিটনের পরিবর্তে এলপিএলে খেলতে যাচ্ছেন সোহান

কারণ ইনজুরির জন্য আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে পারছেন না লিটন দাস। টুর্নামেন্ট থেকে লিটন নিজে নাম প্রত্যাহার করে নেন। লিটন না খেলায়, প্রথমবার বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে নুরুল হাসান সোহান।

এলপিএলের আসন্ন আসরের জন্য লিটনকে দলে নিয়েছিল গল গ্যালান্টস। তার বদলি হিসেবে এখন সোহানের সঙ্গে আলোচনা চালাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুতই সোহানের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে পারে গল।

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকেও লিটন দলে নেই। জিম্বাবুয়ে সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে তাকে অবশ্যই উড়িয়ে নেয়া হলেও, চোটের পরিস্থিতি বিবেচনায় মাঠে নামানো হয়নি।

যদিও চোট নিয়ে শঙ্কা থাকলেও, লিটনকে এলপিএলের পুরো মৌসুমের এনওসি প্রদান করেছিল বিসিবি। কিন্তু পরিস্থিতি বুঝতে পেরেই, তিনি নিজেই নাম প্রত্যাহার করেছেন।

বর্তমানে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে সোহান দেশটিতে অবস্থান করছেন। যদিও ওয়ানডে সিরিজে দলের পারফরম্যান্স খারাপ ছিল, তারপরও সোহান রানের দেখা পেয়েছেন। তিনি টি-টোয়েন্টি সিরিজের দলে থাকছেন টাইগার ওপেনার হিসেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%