১০:৫৪ পি.এম
নেত্রকোণা, ৪ অক্টোবর, ২০২৬ : কলমাকান্দা উপজেলার একটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত, কারণ তিনি সরকার কর্তৃক নিষিদ্ধ ফিক্সড ইঞ্জিন ‘চায়না দুয়ারি জাল’ মজুত রেখেছিলেন।
আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এবং উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে পূর্ববাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় একটি দোকান থেকে মোট ৩৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার আনুমানিক মোট দৈর্ঘ্য প্রায় ৬৯০ মিটার।
আরও পড়ুন: পিরোজপুরে বৃদ্ধকে মারধরের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আ: লীগ নেতা নোমান মৃধা গ্রে-প্তা-র
এরপর, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে উপজেলা মৎস্য অফিসার মো. আতিকুল্লাহ এবং কলমাকান্দা থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযান শেষে জব্দকৃত ক্ষতিকর জালগুলো স্থানীয় সর্বসাধারণের সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, দেশের মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় বন বিভাগের ১৩টি গাছ বিক্রি ও কাটার অভিযোগ, থানায় মামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন