ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

তানিয়া ইশতিয়াকের চাঁদপুর মহিলা ঐক্য পরিষদের নেত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময়


তানিয়া ইশতিয়াকের চাঁদপুর মহিলা ঐক্য পরিষদের নেত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময়

চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদের নেত্রীদের সাথে এক সোহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করেছেন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র সভাপতি এবং চাঁদপুর পৌরসভার আসন্ন নির্বাচনে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী তানিয়া ইশতিয়াক খান। ৩ অক্টোবর (শনিবার) রাতে পুরানবাজারের হরিসভা এলাকার শ্রী শ্রী রাধা মুরারি মোহন জিউর মন্দির প্রাঙ্গণে এই মতবিনিময় ও শুভেচ্ছা সভা অনুষ্ঠিত হয়। মন্দিরটিতে তৃতীয়বারের মতো আয়োজিত বাৎসরিক দেবী রক্ষা কালীপূজায় অংশ নিতে চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদের নেত্রীবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে তানিয়া ইশতিয়াক খান উল্লেখ করেন, "ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের নাগরিক। বাংলাদেশ অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং চাঁদপুর তার এক অনন্য রোল মডেল। ছোটবেলা থেকেই পরিবার থেকে শিক্ষা পেয়েছি মানুষকে ধর্মের বিচারে নয়, মানুষ পরিচয়ে ভালোবাসতে। সেই মানবিক আদর্শকে বুকে ধারণ করেই আমি সমাজসেবামূলক কাজ করে যাচ্ছি।"

তিনি আরও বলেন, "পুরানবাজারের মানুষ সবসময় যেকোনো সুখে-দুঃখে একে অপরের পাশে থাকে। এই ঐতিহ্য ধরে রেখেই পৌর নির্বাচনে জয়ী হয়ে প্রতিটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চাই। আমার লক্ষ্য-সব ধর্মের মানুষ যেন নিজ নিজ উৎসব নির্ভয়ে ও আনন্দে পালন করতে পারে। সমাজের পিছিয়ে পড়া মানুষ ও নারীদের কল্যাণে আমার এই যাত্রা অব্যাহত থাকবে। এই মানবিক কাজে আমি মহিলা ঐক্য পরিষদের সার্বিক সহযোগিতা ও আশীর্বাদ কামনা করছি।"

আরও পড়ুন: কাউখালীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ৪, পুলিশের জিম্মায় গাড়ি

অনুষ্ঠানে চাঁদপুর জেলা মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক শিপ্রা মজুমদার এবং সদস্য সচিব সাবিত্রী রানী ঘোষ সংগঠনের পক্ষে তানিয়া ইশতিয়াক খানকে সাধুবাদ জানিয়ে বলেন, "অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক কাজের প্রতি আমাদের সবসময় পূর্ণ সমর্থন থাকবে। সামাজিক যেকোনো ভালো উদ্যোগে মহিলা ঐক্য পরিষদকে পাশে পাওয়া যাবে।" এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মহিলা ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক রাখি মজুমদার, সদস্য তৃষ্ণা দাস, প্রেমা সরকার, দীপিকা দাসসহ সংগঠনের অন্যান্য নেত্রীবৃন্দ। এছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ এবং মন্দির কমিটির নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় হাসনাত-সারজিসের প্রতিক্রিয়া ফেসবুকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় হাসনাত-সারজিসের প্রতিক্রিয়া ফেসবুকে

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন দলের দুই নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় হামলার এই ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত জাতীয় ছাত্রশক্তির নেতা নাইম আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাজারের মতো একটা পবিত্র জায়গার ভেতরে ঢুকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। প্রশাসন এবং স্থানীয় এনসিপি ও ছাত্রশক্তির নেতৃবৃন্দ এসে আমাদের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করছে।’

হামলার পর এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে লেখেন, ‘কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারো হামলার ঘটনা ঘটেছে। বিএনপি সরকারের সময় এটি নাসিরুদ্দীন পাটোয়ারীর উপর পঞ্চমবারের মতো হামলা।’

তিনি আরও বলেন, ‘বারবার হামলা, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না,’ বলেও হুঁশিয়ারি দেন তিনি। হাসনাত লেখেন, ‘হামলা করে পাটওয়ারীদের কেউ থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, ইনশাআল্লাহ।’

হাসনাত বলেন, ‘ন্যায়, অধিকার ও আজাদীর যে লড়াই শুরু হয়েছে, কোনো বাধাই তা থামাতে পারবে না। সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রাম অব্যাহত থাকবে।’

ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠনের পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এটি পঞ্চমবারের মতো হামলা। একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন্মাদ হতে পারে?’

তিনি আরও বলেন, ‘এবার কুষ্টিয়ায় মাজারের ভেতরে প্রবেশ করে পাটওয়ারীসহ এনসিপির নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজালবিরোধী অভিযান চলাকালে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযানটি রোববার (৪ অক্টোবর) জেলা শহরের চৌধুরীঘাট, মদিনা শপিং কমপ্লেক্স ও জেএম সেনগুপ্ত রোড এলাকায় পরিচালিত হয়।

অভিযানের সূত্রে জানা যায়, বিদেশি কসমেটিকসে আমদানিকারকের বাধ্যতামূলক স্টিকার না থাকার কারণে এবং বৈধ লাইসেন্স ছাড়া ফুড সাপ্লিমেন্ট ও ক্যালসিয়াম বিক্রির অপরাধে 'রেড রোজ কসমেটিকস'কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কলায় ক্ষতিকর রাসায়নিক স্প্রে করে পাকানোর জন্য 'মেসার্স ভাই ভাই স্টোর'কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ব্যবসায়ী আলম খানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এই জরিমানার আদেশ এবং তা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেছে এবং ভবিষ্যতে বাজারজাতকরণে এ ধরনের নিয়মবহির্ভূত আচরণ না করার অঙ্গীকার করেছে। অভিযান চলাকালে এলাকার অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। তিনি জানান, ভোক্তা স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার ধামরাইয়ে এমপির বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের চ্যালেঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


ঢাকার ধামরাইয়ে এমপির বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের চ্যালেঞ্জ

ঢাকার ধামরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের ফলে ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে এবং এতে একাধিক ব্যক্তি আহত হন।

এ ঘটনার প্রেক্ষিতে, ধামরাই-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিনকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানান সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা। তিনি বলেন, "সাহস থাকলে সামনে আসুন।" এ ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা রোমা চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন।

গণমাধ্যমের সামনে ইউপি চেয়ারম্যান রোমা এমপিকে উদ্দেশ্য করে বলেন, "আপনার অনুসারীদের দিয়ে হামলা না চালিয়ে সাহস থাকলে সশরীরে সামনে আসেন। তখন দুজনের মধ্যে কার কতটুকু শক্তি, পরীক্ষা হয়ে যাবে।"

উল্লেখ্য, শুক্রবার (২ আগস্ট) বিকালে সূতিপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, নৈরাজ্যের’ প্রতিবাদে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশ শেষে এমপির গ্রুপ ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল মহড়া দেন। এ সময় ইউপি চেয়ারম্যান রোমার মেয়ের জামাই জাহিদুল ইসলাম বাবুসহ কয়েকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারধর, সংঘর্ষ ও ধাওয়া-পালটাধাওয়া ঘটে। এতে দুপক্ষের অন্তত ৮-১০ জন আহত হন।

এদিকে, সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে সংসদ সদস্য তমিজ উদ্দিন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, "রমিজুর রহমান রোমা পতিত আওয়ামী দোসর বেনজীর আহমেদের মদদপুষ্ট হয়ে ইউপি চেয়ারম্যান হয়েছেন। বর্তমানে আওয়ামী লীগের বিভিন্ন নাশকতার জোগানদাতা একমাত্র রোমা।"

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "দলের হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতো, তিনি আমার দলের কেউ নয়।"

অপরদিকে, ইউপি চেয়ারম্যান রোমা বলেন, "বিএনপি কারো বাপের সম্পদ না। আমি সংসদ সদস্য তমিজ উদ্দিনের রাজনীতি করি না। আমি তারেক জিয়ার রাজনীতি করি। তমিজ সাহেব তার লোকজনকে আমার বিরুদ্ধে উসকে দিয়েছেন।"

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বলেন, "আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া বের করেছিলেন। রোমার লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন নেতাকর্মী মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় মাস সেরা শিক্ষার্থীরা পেল শিক্ষা উপকরণ

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


নকলায় মাস সেরা শিক্ষার্থীরা পেল শিক্ষা উপকরণ

শেরপুরের নকলায় সেপ্টেম্বর মাসের সব কর্মদিবসে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা পুরষ্কার হিসেবে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। রবিবার উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির যেসব শিক্ষার্থী গত মাসে কোন কার্যদিবসে অনুপস্থিত থাকেনি তাদের মাঝে পুরষ্কার হিসেবে বই ও কলম প্রদান করা হয়। পাঁচ ক্লাসের শ্রেণি শিক্ষকগন নিজ নিজ শ্রেণির মাসসেরা পুরষ্কার বিজয়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলেদেন।

পাঠদান শুরুর আগে মাদ্রাসার সুপার মো. শহিদুল ইসলাম এ পুরষ্কার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় সহসুপার মো. ফজলুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন ও মোসাম্মৎ রোকেয়া আক্তার, শওকত আলী, নুসরাত জাহান নিপা, সহকারী মৌলভী হযরত আলী, ফুলেছা খাতুন, সবুজা খাতুন ও সোহাগি বেগম; সহকারী শিক্ষক মাহাদী মাসুদ, জেসমিন আক্তার, মুক্তা খাতুন, আবু রায়হান, তাহেরা সুলতানা, মোজাহিদুল ইসলাম, আয়শা সিদ্দিকা, ইয়াছিন আহাম্মেদ, উজ্জল মিয়া, লাবনী বেগম ও আরিফ হোসেনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সুপার শহিদুল ইসলাম জানান, মাদ্রাসার শিক্ষার্থীদের শতভাগ উপস্থিত নিশ্চিত করতে তথা শ্রেণিমুখী করতে কয়েক বছর ধরেই মাসের সব কর্মদিবসে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা পুরষ্কার প্রদান করা হচ্ছে। এতে মাদ্রাসায় শিক্ষার্থীদের উপস্থিতির হার দিন দিন বাড়ছে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%