১২:১৭ এম
টানা ভারি বর্ষণ, বন্যা, পাহাড়ধস এবং জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম সফরে তিনি।
এই সফরের সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন, চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের খোঁজ নেবেন এবং স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান মুহাম্মদ শাহজাহান। তিনি জানান, শুক্রবার সকাল ৮টার ফ্লাইটে ডা. শফিকুর রহমান চট্টগ্রামে পৌঁছাবেন। সেখান থেকে তিনি প্রথমে বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাবেন। পরে তিনি চট্টগ্রাম নগরের জলাবদ্ধতাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।
আরও পড়ুন: রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন কারাবন্দি বিএনপি নেতা রেন্টুর পরিবারের পাশে
দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেলের ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
গত কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম মহানগর উপজেলায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাশাপাশি পাহাড়ি ঢলে সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া ও চন্দনাইশসহ বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। এতে লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
এ ছাড়া মহানগর এলাকায় পাহাড়ধসের ঘটনায় প্রাণহানির পাশাপাশি বহু পরিবার ঘরবাড়ি হারিয়ে দুর্ভোগে পড়েছে।
আরও পড়ুন: দুর্গাপূজা উদযাপন সরকারের সাফল্য, বললেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন