ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা পেল রাসিক অর্জন নগরবাসীকে উৎসর্গ করলেন প্রশাসক


জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা পেল রাসিক অর্জন নগরবাসীকে উৎসর্গ করলেন প্রশাসক

শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করায় বিশেষ সম্মাননা পেয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। অর্জিত এ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করেছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

বুধবার বিকালে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত অংশীজন সম্মিলন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে সম্মাননা হিসেবে পাওয়া ক্রেস্ট ও সনদ উন্মোচন করা হয়।

মাহফুজুর রহমান রিটন বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে নাগরিক সেবা সহজ, দ্রুত ও কার্যকর করার পাশাপাশি নগর উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। জন্ম ও মৃত্যু নিবন্ধনে এ স্বীকৃতি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরও উৎসাহিত করবে। মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্টদের পরিশ্রম এবং নগরবাসীর সহযোগিতার ফলেই এ অর্জন এসেছে।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

তিনি বলেন, রাজশাহীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক, বাসযোগ্য ও নিরাপদ নগর হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, প্রবীণ নাগরিকদের জন্য পার্ক, খেলার মাঠ ও ফুটসাল মাঠ উন্নয়ন এবং যানজট কমাতে অটোরিকশা ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার কাজ চলছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। এ সময় রাসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন#

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশি প্রবাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশি প্রবাসী নিহত

সৌদি আরবের জেদ্দায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসী, মহিউল ইসলাম পলাশ ও ওবায়দুর ইসলাম, নিহত হয়েছেন।

এ দুর্ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যার পর জেদ্দা শহরের তামানিন এলাকায়।

নিহত মহিউল ইসলাম পলাশ ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের নাজিম উদ্দিন, যিনি কুদ্দুস মোল্লা নামে পরিচিত, এর ছেলে। অপরদিকে, ওবায়দুর ইসলাম একই গ্রামের হারুন ব্যাপারীর সন্তান। জীবিকার সন্ধানে তারা প্রায় তিন বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন।

পরিবারের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর ওই বহুতল ভবনে হঠাৎ করে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, যার ফলে ভেতরে থাকা পলাশ ও ওবায়দুর আটকা পড়ে যান। প্রাণ বাঁচাতে বের হওয়ার চেষ্টা করলেও তারা শেষ পর্যন্ত বের হতে পারেননি।

ঘটনার খবর পেয়ে সৌদি ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ভবনের ভেতর থেকে পলাশ ও ওবায়দুরের মৃতদেহ উদ্ধার করা হয়। বর্তমানে তাদের মৃতদেহ জেদ্দার একটি স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।

নিহত মহিউল ইসলাম পলাশের ছোট ভাই হাসান কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার বাবা এক বছর আগে মারা গেছেন। আজ আমার বড় ভাইও মারা গেলেন। এখন আমার অভিভাবক বলতে আর কেউ থাকল না, আমরা তো নিঃস্ব হয়ে গেলাম। আমার ভাইয়ের ৯ বছরের একটি মেয়ে ও মাত্র তিন মাসের একটি ছেলে রয়েছে। তাদের এখন কী হবে?"

এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইদুল ইসলাম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে যদি কোনো ধরনের সাহায্য সহযোগিতার আবেদন করা হয়, তাহলে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

অন্যদিকে, দুই প্রবাসীর মৃত্যুতে উত্তর শিমুলিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। নিহত পলাশ ও ওবায়দুরের মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের জন্য সংশ্লিষ্টদের সহযোগিতারও আবেদন জানিয়েছেন স্বজনরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের সঙ্গে এডিবির ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


বাংলাদেশের সঙ্গে এডিবির ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ সরকারের সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দুটি ঋণচুক্তি স্বাক্ষর করেছে, যার মোট পরিমাণ ২৭৫ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া, ২ দশমিক ৭২ মিলিয়ন ডলারের একটি অনুদান চুক্তিও সম্পন্ন হয়েছে।

আজ অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় এডিবির নির্বাহী পরিচালক সত্য শ্রীনিবাস লোল্লা উপস্থিত ছিলেন।

প্রথম প্রকল্পটি ‘ইনক্লুসিভ অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স প্রজেক্ট’ হিসেবে পরিচিত। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এই প্রকল্প বাস্তবায়ন করবে, যেখানে এডিবি ১০০ মিলিয়ন ডলার ঋণ প্রদান করবে।

এই প্রকল্পের মাধ্যমে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের জন্য সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন অর্থায়নের সুযোগ বৃদ্ধি করা হবে।

দ্বিতীয় প্রকল্পটি ‘সাসটেইনেবল এনার্জি ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি এমপাওয়ারমেন্ট ইন দ্য চট্টগ্রাম হিল ট্র্যাক্টস প্রজেক্ট’। এই প্রকল্পের জন্য এডিবি ১৭৫ মিলিয়ন ডলার ঋণ এবং ২ দশমিক ৭২ মিলিয়ন ডলার অনুদান দেবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এই প্রকল্প বাস্তবায়ন করবে, যা পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও অনগ্রসর জনগণের জন্য নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে। এছাড়া, বিদ্যুৎ অবকাঠামোর জলবায়ু সহনশীলতা বৃদ্ধির পাশাপাশি বিদ্যুৎনির্ভর অর্থনৈতিক কার্যক্রমের সুযোগ সৃষ্টি করবে।

উভয় ঋণের বার্ষিক সুদের হার ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ঋণ পরিশোধের জন্য পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরের সময়সীমা রয়েছে। দ্বিতীয় প্রকল্পের অনুদানটি এডিবি পরিচালিত জাপান ফান্ড ফর প্রস্পেরাস অ্যান্ড রেজিলিয়েন্ট এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (জেএফপিআর) থেকে প্রদান করা হবে।

এডিবি ১৯৭৩ সালে সদস্যপদ লাভের পর থেকে বাংলাদেশের অন্যতম বৃহৎ বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী হিসেবে বিভিন্ন অগ্রাধিকার খাতে সহায়তা দিয়ে আসছে। এ পর্যন্ত এডিবি বাংলাদেশকে ৩৬ দশমিক ৬৯ বিলিয়ন ডলার ঋণ এবং ৬৩৬ দশমিক ৫২ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপারেশন ‘আল-আকসা স্টর্ম’ ইসরাইলি পরিকল্পনার জন্য বড় ধাক্কা: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


অপারেশন ‘আল-আকসা স্টর্ম’ ইসরাইলি পরিকল্পনার জন্য বড় ধাক্কা: ইরান

ইসরাইলের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন আল-আকসা স্টর্ম’ তেল আবিবের কল্পনারও বাইরে ছিল বলে মন্তব্য করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান স্টাফ মেজর জেনারেল আবদোল্লাহি। তিনি উল্লেখ করেন, এই অভিযান প্রতিরোধ অক্ষের শত্রুদের হিসাব-নিকাশ সম্পূর্ণ বদলে দিয়েছে এবং ফিলিস্তিনি প্রতিরোধকে নতুন মাত্রায় নিয়ে এসেছে। খবরটি প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি।

বুধবার (৭ অক্টোবর) ‘অপারেশন আল-আকসা স্টর্ম’-এর তৃতীয় বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।

বার্তায় আবদোল্লাহি বলেন, ‘আল-আকসা স্টর্ম’ ইসরাইলি শাসনের প্রত্যাশা ও কল্পনাকে অতিক্রম করেছে। এই অভিযান প্রতিরোধ অক্ষের শত্রুদের পরিকল্পনায় একটি বড় ধরনের ধাক্কা দিয়েছে এবং ইসরাইলের বিরুদ্ধে একটি গুরুতর আঘাত হেনেছে।

তিনি দাবি করেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনাপ্রবাহ প্রতিরোধ অক্ষের কৌশলকে প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক অবস্থানে নিয়ে গেছে। এর মূল লক্ষ্য ছিল ফিলিস্তিনি জনগণ ও তাদের ভূখণ্ডের বৈধ প্রতিরক্ষা নিশ্চিত করা। একই সঙ্গে, তিনি মন্তব্য করেন যে এই অভিযান ইসরাইলের পতনের গতি আরও ত্বরান্বিত করেছে।

ইরানের এই সামরিক কর্মকর্তা বলেন, ইসলামী উম্মাহর শত্রুদের, বিশেষ করে ইসরাইলকে বুঝতে হবে যে প্রতিরোধ অক্ষের নিহত নেতাদের উত্তরাধিকার ও আদর্শ অব্যাহত থাকবে। তিনি সাবেক কুদস ফোর্স প্রধান কাসেম সোলাইমানি, হিজবুল্লাহর সাবেক মহাসচিব হাসান নাসরাল্লাহ, হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এবং ইয়াহইয়া সিনওয়ারের নাম উল্লেখ করেন।

আবদোল্লাহির ভাষ্য অনুযায়ী, এসব নেতার আদর্শ ও সংগ্রামের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং তা শেষ পর্যন্ত ইসরাইলি দখলদারিত্বের অবসানে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, ফিলিস্তিন ইস্যু এবং প্রতিরোধ অক্ষের প্রতি সমর্থন অব্যাহত থাকবে। তার দাবি, আল-কুদস (জেরুজালেম) ‘মুক্ত’ না হওয়া পর্যন্ত ইরান এই অবস্থান থেকে সরে আসবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলার লালমোহনে কাভার্ডভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


ভোলার লালমোহনে কাভার্ডভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ

ভোলার লালমোহনে পুলিশ একটি কাভার্ডভ্যানসহ ৯ হাজার লিটার (৫০ ব্যারেল) অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে; যার আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানা পুলিশের একটি দল মিনা চানাচুর ফ্যাক্টরির মালিক হেলাল উদ্দিনের গোডাউনে অভিযান চালায়। সেখানে ২৮ ব্যারেল তেল এবং ফ্যাক্টরির সামনে একটি কাভার্ডভ্যান থেকে আরও ২২ ব্যারেল অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে হেলাল উদ্দিন ও নাজিম উদ্দিনসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে লালমোহন থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভোলা-চরফ্যাশন মহাসড়কের পাশে ফায়ার সার্ভিস এলাকার খান সাহেব রোডে মিনা চানাচুর ফ্যাক্টরির সামনে ২২ ব্যারেল তেলসহ একটি কাভার্ডভ্যান রেখে পালিয়ে যান চালক। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় লালমোহন থানা পুলিশের একটি দল, যারা কাভার্ডভ্যানটি জব্দ করে লালমোহন থানায় নিয়ে আসে। কাভার্ড ভ্যানের ভেতরে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় এবং সেটিও জব্দ করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে মিনা চানাচুর ফ্যাক্টরির গোডাউনে আরও ২৮ ব্যারেল অপরিশোধিত সয়াবিন তেল উদ্ধার করা হয়।

ওই এলাকার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মিনা চানাচুর ফ্যাক্টরির মালিক হেলাল উদ্দিন অপরিশোধিত ও ভেজাল সয়াবিন তেল ব্যবহার করে চানাচুর তৈরি করে বাজারজাত করে আসছেন। এসব চানাচুর খেয়ে মানুষ বিভিন্ন রোগে ভুগছেন।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের মুঠোফোনে বারবার কল করলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ভোলা জেলা পুলিশের ফেসবুকে এ ব্যাপারে উল্লেখ করা হয়েছে যে, চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভোলা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় ভোলা জেলা পুলিশ সর্বদা জনগণের পাশে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%