ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

প্রশাসনের স্থগিতাদেশের পরও জাবিতে ভিপি-জিএসের নির্দেশে মাঠ সংস্কারের কাজ


প্রশাসনের স্থগিতাদেশের পরও জাবিতে ভিপি-জিএসের নির্দেশে মাঠ সংস্কারের কাজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল-সংলগ্ন খেলার মাঠ সংস্কারের কাজ প্রশাসনের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও অব্যাহত রয়েছে। হল সংসদের ভিপি অমিত বণিক এবং জিএস মাহমুদুল হাসান ইমনের নির্দেশে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে মাঠ সংস্কারের কাজ সাময়িকভাবে স্থগিত করার কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) লঙ্ঘন করে দরপত্র ছাড়াই লাইসেন্সবিহীন ঠিকাদারকে কাজ দেওয়ার অভিযোগের ভিত্তিতে সংস্কারকাজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। অভিযোগের তদন্তের জন্য অধ্যাপক ড. মাহবুব কবীরকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ৬৭ পুলিশ পরিদর্শক এসএসপি পদে পদোন্নতি পেলেন

তবে প্রশাসনের স্থগিতাদেশের পরও শুক্রবার দুপুরে সরেজমিনে মাঠে সংস্কারকাজ চলতে দেখা যায়। এ সময় একটি বুলডোজার দিয়ে মাঠের মাটি সমান করা হচ্ছিল। পাশাপাশি ট্রাক্টরে করে মাটি এনে মাঠে ফেলা হচ্ছিল। কয়েকজন শ্রমিককে কোদাল ও ঝুড়ি দিয়ে মাটি সরানোর কাজ করতেও দেখা যায়।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নোটিশ পাওয়ার পরই তিনি ঠিকাদারকে কাজ বন্ধ করে সরঞ্জামাদি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, ‘গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের নোটিশ পাওয়ার পরই আমি ঠিকাদারকে কাজ বন্ধ করার এবং সরঞ্জামাদি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছি। কাজ চালু রাখার বিষয়ে আমি অবগত নই। শিক্ষার্থীরা কোনোভাবে চাপ প্রয়োগ করে ঠিকাদারকে দিয়ে কাজ করাচ্ছে কি না, হলে গেলে বিষয়টি জানতে পারব।’

তবে হল সংসদের ভিপি অমিত বণিক কাজ চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ‘হলের শিক্ষার্থীরা মাঠের সংস্কারকাজ চালু রাখার পক্ষে। তাই কাজ চলছে। বৈধ কারণ ছাড়া প্রশাসন মাঠের সংস্কারকাজ বন্ধ করতে পারে না।’

আরও পড়ুন: মাদক নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করতে হবে: বিদ্যুৎমন্ত্রী

এ বিষয়ে বক্তব্য জানতে হল সংসদের জিএস মাহমুদুল হাসান ইমনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

প্রশাসনের স্থগিতাদেশের পরও কিভাবে কাজ চলছে—এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, তদন্ত চলাকালে মাঠের সংস্কারকাজ বন্ধ থাকবে।

তিনি বলেন, ‘তদন্ত চলাকালীন কাজ সাময়িক বন্ধ থাকবে। তদন্তের পরে দ্রুত কাজটি শেষ করে দেওয়া হবে। অনিয়মের জন্য যারা দায়ী, তাদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনতে হবে। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত।’

উল্লেখ্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের অসমাপ্ত খেলার মাঠ সংস্কারের জন্য ৭ লাখ ৩১ হাজার টাকা বাজেট ধরা হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও ঐক্যবদ্ধ কাজের আহ্বান রিজভীর

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি ধীরে ধীরে লাইনচ্যুত ও ব্যর্থতার দিকে এগিয়ে গেলে দেশের জন্য ক্ষতিকর : চাঁদপুরে সারজিস আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


বিএনপি ধীরে ধীরে লাইনচ্যুত ও ব্যর্থতার দিকে এগিয়ে গেলে দেশের জন্য ক্ষতিকর : চাঁদপুরে সারজিস আলম

এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলম মন্তব্য করেছেন যে, যখন বিএনপির সমালোচনা করা হয়, তখন তারা মনে করে এনসিপি তাদের বিরোধিতা করছে। তিনি বলেন, যদি বিএনপি ধীরে ধীরে লাইনচ্যুত হয় এবং ব্যর্থতার দিকে অগ্রসর হয়, তবে তা শুধু তাদের জন্য ক্ষতিকর নয়, বরং পুরো বাংলাদেশের জন্যও ক্ষতিকর হবে।

শুক্রবার বিকালে চাঁদপুর জেলা প্রেসক্লাব এনসিপির চাঁদপুর জেলা শাখার উদ্যোগে একটি সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় সাংবাদিকদের সাথে তিনি এই কথা বলেন।

সারজিস আলম স্বরাষ্ট্র মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, সংসদ বা বাইরে লোকদেখানো বুলির ওপর নির্ভর না করে বাস্তবিক কাজ করে দেখানোর আহ্বান জানাচ্ছি।

তিনি স্বরাষ্ট্র মন্ত্রীর সমালোচনা করে উল্লেখ করেন, সকল মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী হয়েও যদি তিনি নিজ দায়িত্বে ব্যর্থ হন, তবে সেই অবস্থান থেকে বেরিয়ে আসা উচিত। মন্ত্রীদের নিজেদের দপ্তরের সঠিক তথ্য ও রিপোর্ট সংসদে সঠিকভাবে উপস্থাপন করার তাগিদ দেন তিনি।

ওসমান হাদি হত্যার উদাহরণ টেনে তিনি বলেন, মূল হত্যাকারীদের ভারতে গ্রেপ্তার করা হলেও সংসদে শুধু তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে, যা অবাস্তব ও ধোঁয়াশাচ্ছন্ন। এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিশ্চিত বিচার না হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব নয়।

চাঁদপুর জেলা এনসিপি’র আহবায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আমানুল্লাহ পাটোয়ারীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা যুগ্ম আহবায়ক ও রাজনৈতিক পরিষদ সদস্য মো. আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক পরিষদ সদস্য মো. সালেহ উদ্দিন সিফাত, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহবুব আলম প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


কক্সবাজারে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

কক্সবাজার, ২৮ আগস্ট, ২০২৬ : কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৭টার দিকে জেলার মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের সৈকত থেকে তার লাশ উদ্ধার করা হয়। গত বুধবার বেলা ২টার দিকে ওই এলাকা থেকে ৯ কিলোমিটার দূরে অবস্থিত সুগন্ধা সৈকত এলাকায় সাগরের পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।

নিহত পর্যটকের নাম ইব্রাহিম খান (২৩)। তিনি ঢাকার জেডকেপি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। গত বুধবার ইব্রাহিমের সঙ্গে মো. ইয়াসিন (২৫) নামের আরেক পর্যটক সাগরের পানিতে ডুবে যান। তবে ওই দিনই ইয়াসিনের লাশ উদ্ধার করেন লাইফগার্ডের সদস্যরা। ইয়াসিন ও ইব্রাহিম দু’জন সম্পর্কে চাচাতো ভাই।

পুলিশ ও লাইফগার্ডের কর্মীরা জানান, ইব্রাহিম, ইয়াসিনসহ ৫ জন সুগন্ধা সৈকতে গোসলে নেমেছিলেন। এ সময় বড় ঢেউয়ের আঘাতে ইব্রাহিম খান ও ইয়াসিন ভেসে যান। পরে সি-সেফ লাইফগার্ডের সদস্যরা তল্লাশি চালিয়ে মো. ইয়াসিন খানকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সৈকতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়োজিত বিচ-কর্মীদের সুপারভাইজার মাহবুবুর রহমান বাসস’কে বলেন, নিখোঁজের পর থেকে ইব্রাহিমের সন্ধান করা হচ্ছিল।

শুক্রবার সকাল ৬টার দিকে জোয়ারের পানিতে ইব্রাহিমের লাশ ভেসে ওঠে। স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশকে খবর দেন। পরে মহেশখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বাসস’কে বলেন, নিখোঁজ পর্যটক ইব্রাহিমের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লাশের ময়না তদন্ত করা হবে। এরপর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রেণিকক্ষ নাকি জরাজীর্ণ ঘর? আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে চরম দুরবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

আহমেদ আক্তার রানা কুলাউড়া প্রতিনিধি:

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


শ্রেণিকক্ষ নাকি জরাজীর্ণ ঘর? আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে চরম দুরবস্থা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার পরিবেশ নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। শিক্ষার্থী ও অভিভাবকদের ক্ষোভ প্রকাশের কারণ হলো শ্রেণিকক্ষের মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা, অপরিচ্ছন্ন পরিবেশ এবং জরাজীর্ণ অবস্থা।

শ্রেণিকক্ষের অবস্থা ছাড়াও, প্রতিষ্ঠানটির কিছু শৌচাগারের পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। কিছু স্থানে মেঝেতে ময়লা ও দাগ জমে আছে, আবার কোথাও টয়লেট ব্যবহারের পরিবেশ নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং স্বাভাবিক পাঠদান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

সম্প্রতি ধারণ করা ভিডিও এবং ছবিতে দেখা যায়, শ্রেণিকক্ষের বেঞ্চ-ডেস্কের আশপাশে বিভিন্ন ধরনের খাবারের প্যাকেট ও কাগজপত্র পড়ে রয়েছে। অন্যদিকে, শৌচাগারের মেঝে ও কমোডও দীর্ঘদিনের অপরিচ্ছন্নতার চিত্র তুলে ধরছে।

স্থানীয়দের প্রশ্ন হলো—যে প্রতিষ্ঠানে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীরা পড়াশোনা করে, সেখানে কেন এমন পরিবেশ বিরাজমান?

অভিভাবকদের দাবি, দ্রুত শ্রেণিকক্ষ ও শৌচাগারগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও উপযোগী পরিবেশ নিশ্চিত করা উচিত।

এটি উল্লেখযোগ্য যে, আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ কুলাউড়ার একটি পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। অতীতে, প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের ফলাফল এবং শিক্ষা কার্যক্রম নিয়েও সংবাদ প্রকাশিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীঘিনালায় তৃণমূল ছাত্রদলকে ঐক্যবদ্ধ করতে মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি,

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


দীঘিনালায় তৃণমূল ছাত্রদলকে ঐক্যবদ্ধ করতে মতবিনিময়

খাগড়াছড়ির দীঘিনালায় তিন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে জেলা ছাত্রদলের সমন্বয়ক টিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত, শৃঙ্খলাবদ্ধ ও গতিশীল করার লক্ষ্যে এই সভাটি অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলার তিন ইউনিয়নের প্রায় দুই শতাধিক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন। সভার আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ২ নম্বর বোয়ালখালী, ৩ নম্বর কবাখালী ও ৫ নম্বর বাবুছড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম, তৃণমূলের বিভিন্ন বিষয় এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়গুলো।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও দীঘিনালা উপজেলা ছাত্রদলের প্রধান সমন্বয়ক মো. রুবেল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও দীঘিনালা উপজেলা ছাত্রদলের সমন্বয়ক আল মিলন এবং বাবুছড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বেলাল ভূঁইয়া।

সভাটি ২ নম্বর বোয়ালখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং সঞ্চালনা করেন ৩ নম্বর কবাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তাজুল ইসলাম।

মতবিনিময় সভায় ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নিজেদের সাংগঠনিক কার্যক্রম, তৃণমূলের বাস্তবতা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। একই সঙ্গে সংগঠনের মধ্যে সমন্বয় বৃদ্ধি, নেতাকর্মীদের সক্রিয়তা বাড়ানো এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা সভায় উল্লেখ করেন, একটি শক্তিশালী সংগঠনের ভিত্তি গড়ে ওঠে তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে। তাই ইউনিয়ন পর্যায় থেকে সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য আরও জোরদার করতে হবে।

এ সময় তিন ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%