ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ঈমান-আকিদা সুরক্ষায় খতমে নবুওয়ত নেতাদের সক্রিয় হওয়ার আহ্বান


ঈমান-আকিদা সুরক্ষায় খতমে নবুওয়ত নেতাদের সক্রিয় হওয়ার আহ্বান

রাজধানীর কামরাঙ্গীরচরে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের ঢাকা মহানগরী শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনটি শনিবার মাগরিবের নামাজের পর জামিয়া নূরিয়া ইসলামিয়ায় অনুষ্ঠিত হয়।

সংগঠনের ঢাকা মহানগরী সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

আরও পড়ুন: আদিবাসীদের অধিকার ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন ফকির মাহবুব আনাম

মাওলানা মুহিউদ্দীন রাব্বানী প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন, "খতমে নবুওয়তের আকিদা রক্ষা করা মুসলমানদের ঈমানের অন্যতম ভিত্তি।" তিনি আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। তার অভিযোগ, কাদিয়ানিরা শেষ নবীর স্বীকৃতি না দিয়ে মুসলমানদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ প্রেক্ষাপটে তিনি খতমে নবুওয়তের আকিদা রক্ষা এবং কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন, "ঢাকা মহানগরীর প্রতিটি ওয়ার্ড ও থানায় খতমে নবুওয়তের বার্তা পৌঁছে দিতে কাজ চলছে।" তিনি ঈমান ও আকিদা সুরক্ষার এ আন্দোলন জোরদার করতে সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানান।

ঢাকা মহানগরীর যুগ্ম সম্পাদক মাওলানা সুলতান মুহিউদ্দীনের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা সালাহউদ্দীন, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা ইলিয়াছ মাদারীপুরী, মাওলানা খন্দকার মুশতাক আহমাদ, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা আল আমীন ফয়জী, মাওলানা জুবায়ের আহমাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ ছাড়া সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাওলানা তৌহিদুল ইসলাম, মাওলানা আবুল হাসান কাসেমী, মাওলানা শামসুদ্দীন বড়াইলী, মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ খান, মাওলানা এহতেশামসুল হক সাখী, মাওলানা সানাউল্লাহ খাঁন, মাওলানা হিফজুর রহমান, মাওলানা জাকির হুসাইন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আহসান হাবীব, মাওলানা ফখরুল আমীন, মাওলানা রায়হান ফারহাত, মাওলানা মুয়াজ্জম হুসাইন, মাওলানা মাহবুবুল্লাহ, মাওলানা রশীদ আহমাদ, মাওলানা মুতাসিম বিল্লাহ, মাওলানা খলিলুর রহমান, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম কালামী, মাওলানা মাসউদুর রহমান, মাস্টার শরিফুল ইসলাম, হাফেজ আবু বকর, মাওলানা ইয়ামিন আজমী, মাওলানা মোবারক হুসাইন শামীম, মাওলানা আ.শ.ম. আল আমীন, মাওলানা আ. কুদ্দুস, খাতীব আ. সালাম, মাওলানা ইরফান বিন রফীক ও মাওলানা ওমর ফারুকসহ অনেকে।

আরও পড়ুন: বাড়ির আঙিনায় শায়িত বাবা-মেয়ে, মৃত্যুর খবর জানেন না হাসপাতালে ভর্তি মা-ছেলে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈশ্বরদীতে আমির হামজার ওয়াজ মাহফিলে ছাত্রদলের পুলিশের হস্তক্ষেপের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


ঈশ্বরদীতে আমির হামজার ওয়াজ মাহফিলে ছাত্রদলের পুলিশের হস্তক্ষেপের দাবি

পাবনার ঈশ্বরদী এলাকায় মুফতি আমির হামজার ওয়াজ মাহফিলে রাজনৈতিক এবং কুরুচিপূর্ণ বক্তব্যের পাশাপাশি ব্যক্তিগত আক্রমণ বন্ধ করার জন্য থানা পুলিশের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে এই দাবিতে ঈশ্বরদী থানায় স্মারকলিপি প্রদান করেন সাহাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা ইসমাইল হোসেন মহন। তিনি পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিনের কাছে স্মারকলিপিটি জমা দেন।

স্থানীয় সূত্র ও স্মারকলিপি থেকে জানা যায়, আগামী ২১ অক্টোবর সাহাপুর ইউনিয়নের কদিমপাড়া দারুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজার উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। ধর্মীয় আলোচনা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির উদ্দেশ্যে ওয়াজ মাহফিল আয়োজন ইতিবাচক হলেও, ধর্মীয় মঞ্চে রাজনৈতিক বক্তব্য, দলীয় প্রচার এবং ব্যক্তিগত আক্রমণ ঘটলে স্থানীয় সামাজিক পরিবেশে উত্তেজনা সৃষ্টি হতে পারে। তাই রাজনৈতিক বক্তব্য এবং উসকানিমূলক মন্তব্য বন্ধের জন্য আইনগত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

ছাত্রদল নেতা ইসমাইল হোসেন মহন জানান, তারা ওয়াজ মাহফিল বন্ধের পক্ষে নন। তাদের মূল দাবি হলো ধর্মীয় মঞ্চে যেন রাজনৈতিক বা কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান না করা হয়।

তিনি আরও বলেন, বিভিন্ন স্থানে ইসলামি মঞ্চে রাজনৈতিক ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে। ঈশ্বরদীর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং ধর্মীয় মাহফিলকে রাজনৈতিক বক্তব্য ও ব্যক্তিগত আক্রমণের বাইরে রাখতে প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।

স্মারকলিপিতে মাহফিলের বক্তব্য কোরআন-হাদিসের আলোচনা ও ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখার দাবি করা হয়েছে। এছাড়া, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে লক্ষ্য করে মানহানিকর ও উসকানিমূলক বক্তব্য বন্ধ করার এবং এ বিষয়ে প্রশাসনিক নজরদারি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে। স্মারকলিপির বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্যারিসে গণহত্যা স্মরণে আলজেরিয়ার, তুলে ধরা হলো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


প্যারিসে গণহত্যা স্মরণে আলজেরিয়ার, তুলে ধরা হলো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি আজ ১৯৬১ সালের ১৭ অক্টোবরের ‘প্যারিস গণহত্যা’ স্মরণ করেন। তিনি এই সময় আলজেরিয়া ও বাংলাদেশের যৌথ সংগ্রাম, নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং স্বাধীনতা, ন্যায়বিচার ও মানব মর্যাদার প্রতি দুই দেশের অবিচল প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

আজ ঢাকায় আলজেরিয়া দূতাবাসে আয়োজিত এক স্মরণসভায় রাষ্ট্রদূত বলেন, ‘উভয় জাতিই ন্যায়বিচার ও স্বাধীনতার প্রতি এক দৃঢ় অঙ্গীকার দ্বারা পরিচালিত হয়ে তীব্র ঔপনিবেশিক ও পদ্ধতিগত নিপীড়নের সম্মুখীন হয়েছে।’

তিনি আরও বলেন, এই ঐতিহাসিক অভিজ্ঞতা দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব, সংহতি ও পারস্পরিক শ্রদ্ধার একটি দীর্ঘস্থায়ী বন্ধন সৃষ্টি করেছে। রাষ্ট্রদূত উল্লেখ করেন, ‘এই অচ্ছেদ্য ইতিহাস দুটি বন্ধুপ্রতিম দেশের মধ্যে একটি দীর্ঘস্থায়ী আন্তরিকতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তি স্থাপন করেছে।’

ফরাসি ঔপনিবেশিক শাসন থেকে আলজেরিয়ার স্বাধীনতার সংগ্রামে ১৯৬১ সালের ১৭ অক্টোবরের প্যারিস গণহত্যা একটি ঐতিহাসিক অধ্যায়। এই ৬৫তম বার্ষিকী উপলক্ষ্যে আলজেরিয়া দূতাবাস এই অনুষ্ঠানের আয়োজন করে।

শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সাইদানি বলেন, তাদের আত্মত্যাগ স্বাধীনতা, শান্তি ও সমৃদ্ধির পথে উভয় জাতিকে অনুপ্রাণিত করে চলেছে। তিনি জানান, আলজেরিয়ায় ১৭ অক্টোবরকে ‘জাতীয় অভিবাসন দিবস’ (ন্যাশনাল ইমিগ্রেসন ডে) হিসেবে পালন করা হয়। এই দিবসটি প্রবাসে থাকা আলজেরীয়দের অবদানকে স্বীকৃতি দিতে এবং শহীদদের সম্মানে উদযাপিত হয়।

রাষ্ট্রদূত আরও বলেন, আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেববুন ২০২১ সালে নিহতদের স্মরণে প্রতি বছর এক মিনিট নীরবতা পালনের নিয়ম চালু করেন, যা পুরো আলজেরিয়াসহ বিদেশে অবস্থিত তাদের সব কূটনৈতিক মিশনে পালন করা হয়।

চলতি বছরের মূল প্রতিপাদ্য- ‘স্মৃতির গভীরতা থেকে আগামী দিনের সম্ভাবনার পথে’ (ফ্রম ডিপ মেমোরি টু ফিউচার হরাইজোনস্)-এর কথা উল্লেখ করে সাইদানি ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ এবং ন্যায়বিচার, মর্যাদা ও মানবাধিকার বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন।

১৯৬১ সালের ১৭ অক্টোবর, প্যারিসে বসবাসরত আলজেরীয়দের ওপর আরোপিত বৈষম্যমূলক সান্ধ্য আইনের (কারফিউ) বিরুদ্ধে আলজেরীয়রা শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করলে ফরাসি পুলিশ তাদের ওপর নির্মম দমন-পীড়ন চালায়। রাষ্ট্রদূতের বক্তব্য অনুযায়ী, এই নির্মম দমন-পীড়নে অসংখ্য আন্দোলনকারী নিহত এবং হাজার হাজার মানুষ আহত হন। অনেককে অত্যাচার করা হয় অথবা সেন নদীতে ডুবিয়ে হত্যা করা হয়।

সাইদানি বলেন, ঐতিহাসিক, অ্যাক্টিভিস্ট এবং মানবাধিকার সংস্থাগুলোর ধারাবাহিক প্রচেষ্টার ফলে গণহত্যাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে এবং ফ্রান্সকে এই ট্র্যাজেডির গুরুত্ব স্বীকার করতে বাধ্য করেছে।

তিনি এই গণহত্যাকে আলজেরিয়ার প্রতিরোধ, আত্মত্যাগ এবং স্বাধীনতা অর্জনের দৃঢ় সংকল্পের এক চিরন্তন প্রতীক হিসেবে বর্ণনা করেন। রাষ্ট্রদূত আলজেরিয়ার জাতীয় উন্নয়নে প্রবাসী জনগোষ্ঠীর অবদানের কথা তুলে ধরেন এবং প্রবাসী বিশেষজ্ঞদের দক্ষতা ও জ্ঞানকে কাজে লাগাতে ‘হাই কাউন্সিল অব দ্য ন্যাশনাল সায়েন্টিফিক কমিউনিটি অ্যাব্রোড’ প্রতিষ্ঠার বিষয়টি উল্লেখ করেন।

তিনি আশা প্রকাশ করেন, শহীদদের এই ত্যাগ ও অবদান আলজেরিয়া ও বাংলাদেশের মধ্যকার সংহতিকে আরও সুদৃঢ় করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথিদের বিরুদ্ধে সৌদীকে সহায়তা করছে ইসরায়েল : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


হুথিদের বিরুদ্ধে সৌদীকে সহায়তা করছে ইসরায়েল : ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সউদী আরবকে ‘খুবই সহায়তা’ করে চলেছে ইসরায়েল। তিনি এই মন্তব্যটি হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে করেন।

সাংবাদিকরা ট্রাম্পের কাছে প্রশ্ন করেন যে, সউদী আরব কি হুথিদের দমনে ইসরায়েলের প্রস্তাবিত সাহায্য গ্রহণ করবে এবং আব্রাহাম অ্যাকর্ড বা ঐতিহাসিক চুক্তির মাধ্যমে সউদী-ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি আবার আলোচনায় এসেছে কি না।

ট্রাম্প এর উত্তরে বলেন, "হ্যাঁ, আমি নিশ্চিত যে তাদের এটি গ্রহণ করা উচিত। ইসরায়েল সউদী আরবকে অত্যন্ত সাহায্য করে আসছে।" তিনি আরও জানান, সউদী আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা আগের যেকোনো সময়ের তুলনায় এখন আরও বেশি জোরালো হতে পারে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে সউদী আরব এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হুথি বিদ্রোহীদের হামলা বৃদ্ধি পাওয়ার পর এই মন্তব্য ভূ-রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি করেছে। সূত্র: টাইমস অব ইসরায়েল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমআরটি-৫ এর ডিপো নির্মাণে ১ হাজার ৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


এমআরটি-৫ এর ডিপো নির্মাণে ১ হাজার ৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এমআরটি লাইন-৫ (নর্দার্ন রুট)-এর ডিপোতে সিভিল ও ভবন নির্মাণকাজ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা প্রাক-চুক্তি আলোচনার ভিত্তিতে সম্পন্ন হয়েছে।

‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫: নর্দার্ন রুট)’ এর প্রকল্প পরিচালক আব্দুল মতিন চৌধুরী গত ৮ অক্টোবর এই সম্মতিপত্র জারি করেন।

সম্মতিপত্রের শর্তাবলী অনুযায়ী, এই কাজের জন্য গৃহীত চুক্তিমূল্য মোট ১ হাজার ৫৭৮ কোটি ৭০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৫৩৪ কোটি ৩০ লাখ টাকা, ৪৬ কোটি জাপানি ইয়েন এবং ৮ কোটি ২৪ লাখ ৯৩ হাজার মার্কিন ডলার অন্তর্ভুক্ত রয়েছে।

চুক্তির শর্তাবলী এবং প্রাক্-চুক্তি আলোচনার কার্যবিবরণী অনুসারে, সংশ্লিষ্ট পক্ষকে ২৮ দিনের মধ্যে কার্যসম্পাদন জামানত জমা দিতে অনুরোধ করা হয়েছে।

ডিএমটিসিএল বিল অব কোয়ান্টিটিজের ইউনিট মূল্যের বিশদ বিবরণ দেওয়ার জন্যও অনুরোধ করেছে। প্রাক-চুক্তি আলোচনার কার্যবিবরণীতে উল্লেখিত সময় ও পদ্ধতির ভিত্তিতে তা প্রদান করতে হবে।

এছাড়া, বাংলাদেশে এ কাজের ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং উৎসে আয়কর গৃহীত চুক্তিমূল্যের অন্তর্ভুক্ত হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%