ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বকাপ শুরুর একদিন আগে যুক্তরাষ্ট্রে পৌঁছাবে ইরান দল


বিশ্বকাপ শুরুর একদিন আগে যুক্তরাষ্ট্রে পৌঁছাবে ইরান দল

চলতি বছরের ১৬ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে ইরানের বিশ্বকাপ অভিযান।

কিন্তু রাজনৈতিক উত্তেজনা এবং ভিসা জটিলতার কারণে উদ্বোধনী ম্যাচের মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রে পৌঁছাবে ইরান জাতীয় ফুটবল দল।

ইরানি ফুটবল ফেডারেশনের মুখপাত্র আমির মেহদি আলাভি এক বিবৃতিতে জানিয়েছেন, “ফিফার নির্ধারিত সূচি অনুযায়ী, আমাদের পুরো দল একটি চার্টার্ড ফ্লাইটে করে যুক্তরাষ্ট্রে রওনা হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের মাত্র একদিন আগে আমরা আয়োজক শহরে পৌঁছাব। তবে পরবর্তী দুটি ম্যাচের জন্য আমরা খেলা শুরুর দুই দিন আগেই ভেন্যুতে উপস্থিত হব।”

আরও পড়ুন: ঋণ গ্রহণের ব্যয় বৃদ্ধিতে সীমিত পরিসরের বাজেটের পথে যুক্তরাজ্য

বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ইরানি ফুটবলাররা ভিসা পেলেও, দলটির এক ডজনেরও বেশি প্রশাসনিক ও ম্যানেজমেন্ট কর্মকর্তা মার্কিন ভিসা পাননি। চলমান এই রাজনৈতিক টানাপোড়েনের জের ধরে ইরান তাদের প্রাথমিক পরিকল্পনা বদলে অ্যারিজোনার টুসন শহরের পরিবর্তে মেক্সিকোর সীমান্তবর্তী শহর টিজুয়ানাতে বিশ্বকাপের মূল প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করেছে।

তথ্যসূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির জানাজা-দাফনের সময়সূচি অবশেষে প্রকাশ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৬:০৯ এম


খামেনির জানাজা-দাফনের সময়সূচি অবশেষে প্রকাশ করল ইরান

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে গঠিত কমিটি জানিয়েছে, পবিত্র মহররমের ১০ তারিখ আশুরা শেষ হওয়ার পর বিদায়, জানাজা ও দাফন অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। এ সংক্রান্ত একটি দ্বিতীয় বিবৃতি প্রকাশ করে কমিটি জানিয়েছে, মর্যাদাপূর্ণভাবে শেষকৃত্য আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে এবং এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) ইসলামি বিপ্লবের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের সদস্যদের শেষকৃত্য ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন নিয়ে দ্বিতীয় দফার বিবৃতি প্রকাশ করেছে সংশ্লিষ্ট কমিটি।

বিবৃতিতে বলা হয়, মহররমের প্রথম দশক তথা আশুরার শোককাল শেষ হওয়ার পরই তার জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে। ইমাম হুসাইন (আ.)-এর শোক পালনের দীর্ঘদিনের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।

এছাড়া জানানো হয়, মর্যাদাপূর্ণভাবে বিদায়, জানাজা ও দাফন অনুষ্ঠানের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। শোকাহতদের জন্য প্রয়োজনীয় সেবা ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংগঠনগুলো চূড়ান্ত সময়সূচি ও লজিস্টিক সমন্বয়ের কাজ করছে।

বিবৃতিতে আরও বলা হয়, অনুষ্ঠানগুলোর সময়সূচি ও বিস্তারিত নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে যেসব অনুমান ও যাচাইবিহীন তথ্য ছড়ানো হচ্ছে, তা থেকে সবাইকে বিরত থাকতে হবে। এসব গুজবের কারণে অনুষ্ঠানে অংশ নিতে ইচ্ছুকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলেও সতর্ক করা হয়।

সবশেষে বলা হয়, অনুষ্ঠান সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তীতে সদর দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগ্রাসন চালায়। এতে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি, তার পরিবারের কয়েকজন সদস্য, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও অনেক সাধারণ ইরানি নিহত হন বলে উল্লেখ করা হয়েছে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন অভিনেত্রী জেনিফার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৬:২২ এম


আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন অভিনেত্রী জেনিফার

জনপ্রিয় টিভি অভিনেত্রী জেনিফার উইংগেট সম্পর্কে নতুন বিতর্ক তৈরি হয়েছে। নেটিজেনদের মধ্যে একটি অংশের ধারণা, তিনি দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব উঠেছে যে, সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী ইশমায়েল উইলিয়ামের সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়েছে।

গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, কিছুদিন ধরে জেনিফার এবং ইশমায়েল প্রেম করছেন। কানাঘুষো হচ্ছে যে, ইশমায়েল অভিনেত্রীকে একটি বিয়ের প্রস্তাব দিয়েছেন এবং অভিনেত্রী সম্মতি দিয়েছেন। ফলে এখন তারা বিয়ের প্রস্তুতি গ্রহণ করতেছেন।

এর আগে, জেনিফার উইংগেট ভারতীয় ছোট পর্দার অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের প্রথম সাক্ষাৎ ‘দিল মিল গায়ে’ টিভি শো-এর সেটে হয়েছিল। পরে, ২০১২ সালের এপ্রিল মাসে তারা বিয়ে করেছিলেন। কিন্তু দুই বছর পর, ২০১৪ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

এরপর, করণ সিং ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যালোন’ সিনেমার শুটিংয়ের সময় বিপাশা বসুর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। ২০১৬ সালে, তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

অন্যদিকে, জেনিফার উইংগেট পুনরায় বিয়ের ব্যাপারে আগ্রহী ছিলেন না। তবে বর্তমানে বিয়ের গুজব নিয়ে তিনি আলোচনায় এসেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ওয়েডিং ড্যান্সের ইনস্টাগ্রামে মন্তব্য করার পর থেকেই তার বিয়ের গুঞ্জন শুরু হয়েছে। ভক্তরা লক্ষ্য করেছেন যে, জেনিফার সামাজিক মাধ্যমে বিয়েসংক্রান্ত কিছু বিষয় ফলো করতে শুরু করেছেন। এই কারণে তার বিয়ের খবর আরও শক্তিশালী হয়েছে।

অন্য একটি প্রতিবেদনে জানা গেছে, ইশমায়েল এবং জেনিফার একসঙ্গে খুব খুশি রয়েছেন। তাদের মাঝে সত্যিই ভালোবাসা ও রসায়ন রয়েছে। এক ছুটির দিনে, ইশমায়েল জেনিফারকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এবং অভিনেত্রী সে প্রস্তাব গ্রহণ করেছেন। বর্তমানে তারা যোগাযোগের মাধ্যমে বিয়ের পরিকল্পনা করছেন।

এখন খবর পাওয়া যাচ্ছে যে, অভিনেত্রী একটি আয়োজক এবং ওয়েডিং সার্ভিসগুলোর তালিকা তৈরি করে ফেলেছেন। এমনকি একটি খসড়াও প্রস্তুত করেছেন।

জানা গেছে, তারা খ্রিস্টান রীতিতে বিয়ের পরিকল্পনা করছেন এবং সেপ্টেম্বর-অক্টোবর অথবা ডিসেম্বর-জানুয়ারি মধ্যে বিয়ের সময় বিবেচনা করছেন। তবে এখনো বিয়ের ভেন্যু নির্বাচন করা হয়নি, সেটি খোঁজা হচ্ছে। তাদের এই পরিকল্পনার কথা হার্লিন শেঠি ও জেনেলিয়া দেশমুখসহ ইন্ডাস্ট্রির বন্ধু ও ঘনিষ্ঠরা জানেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ পালিত হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৬:৩৮ এম


আজ পালিত হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

আজ বুধবার বাংলাদেশের মধ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হতে যাচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। প্রতিবছর ২৯ মে দিবসটি পালিত হলেও, এবার ঈদের ছুটি থাকায় দেশে আজ এই দিবস পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে আজ ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে কর্মরত অবস্থায় শাহাদাতবরণকারী বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হবে। সকাল সাড়ে ৯টায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার তাঁর প্রদত্ত বাণীতে বলেছেন, বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ। বিশ্বের সব শান্তিরক্ষীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, সংঘাত, সহিংসতা ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস, ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন।

বিশ্বশান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করতে গিয়ে যেসব সাহসী শান্তিরক্ষী আত্মত্যাগ করেছেন, তাঁদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেছেন, এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী আহত ও ক্ষতিগ্রস্ত শান্তিরক্ষী এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও প্রকাশ করেন।

এতে উল্লেখ করা হয়, সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী পাঠানোর দেশগুলোর মধ্যে বাংলাদেশ দীর্ঘ সময় ধরে মর্যাদাপূর্ণ স্থান অক্ষুণ্ন রেখেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বাংলাদেশ এ ক্ষেত্রে ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত প্রথম স্থানে ছিল।

এভাবে এর আগেও কখনো প্রথম, কখনো দ্বিতীয় অবস্থানে ছিল। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের বহু গৌরবময় অধ্যায়ের অংশ হচ্ছে বাংলাদেশের শান্তিরক্ষীরা। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ১৯৮৮ সালে ইরাক-ইরানে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশ নেওয়া শুরু হয়। এরপর ৩৮ বছরে বাংলাদেশ জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রম বাস্তবায়নের এক গর্বিত অংশীদারে পরিণত হয়েছে।

জানা যায়, বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী এই মিশনে দায়িত্ব পালন করছে ১৯৯৩ সাল থেকে। বাংলাদেশ পুলিশের সদস্যরা মিশনে অংশ নিচ্ছেন ১৯৮৯ সাল থেকে। ওই বছর নামিবিয়া মিশনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ জাতিসংঘ পরিবারের সদস্য হয়। সেই থেকে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের এক হাজার ৯২৮ জন নারী সদস্যসহ মোট ২১ হাজার ৮২৮ জন সদস্য ২৫টি দেশের ২৭টি শান্তি রক্ষা মিশনের দায়িত্ব পালন করেছেন।

আইএসপিআর জানায়, বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের ৪৩টি দেশ ও স্থানে ৬৩টি জাতিসংঘ মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন। এসব মিশনে মোট দুই লাখ ছয় হাজার ৪৭৬ জন শান্তিরক্ষী দায়িত্ব পালন করেন। এর মধ্যে নারী শান্তিরক্ষী তিন হাজার ৬৪৫ জন। সেনাবাহিনীর মধ্যে থেকে দায়িত্ব পালন করেছেন এক লাখ ৬২ হাজার ৩৫ জন। বর্তমানে জাতিসংঘের ৯টি শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ থেকে চার হাজার ৪১২ জন শান্তিরক্ষী নিয়োজিত আছেন।

শুরুর পর থেকে এ পর্যন্ত জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশে ১৭৫ জন শান্তিরক্ষী জীবন উৎসর্গ করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর ১৩৮ জন, নৌবাহিনীর চারজন, বিমানবাহিনীর ৯ জন এবং পুলিশের ২৪ জন। মোট আহত হয়েছেন ২৮৭ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাইরাল পোস্টে স্বামীকে নিয়ে দীপ্তি চৌধুরীর আবেগঘন বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৬:৫০ এম


ভাইরাল পোস্টে স্বামীকে নিয়ে দীপ্তি চৌধুরীর আবেগঘন বার্তা

দেশের টেলিভিশন অঙ্গনের আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। 

তিনি চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান টু দ্য পয়েন্ট, স্ট্রেইট কাটসহ নানা অনুষ্ঠানের মাধ্যমে দর্শকের কাছে পরিচিত মুখে পরিণত হয়েছেন। 

গেল শুক্রবার (৫ জুন) দীপ্তি বিবাহবন্ধনে আবদ্ধ হন। রাজধানীর বাংলামোটরের একটি রেস্টুরেন্টে পারিবারিক আয়োজনে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছেন। 

নববধূর স্বামী, মুশতাক ইবনে আইয়ুব, একজন শিক্ষক ও গবেষক। তিনি যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণের পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। 

তবে এই দম্পতিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে আগ্রহ দেখা যাচ্ছে, সেখানে আলোচনা-সমালোচনা উভয় দিকেই পরিলক্ষিত হচ্ছে। নেটিজেনদের একাংশ যেমন তাদেরকে জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভেচ্ছা জানান, অন্যদিকে কিছু মানুষ দীপ্তির ব্যক্তিগত জীবন, তার ও তার স্বামীর বয়স, পেশাগত পরিচয় এবং তার স্বামীকে ঘিরে নানা ধরনের অযাচিত মন্তব্যে মুখর হয়েছেন। 

নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনলাইনে ব্যবহারকারীদের একাংশ তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে অহেতূক কৌতূহল ও সমালোচনায় মেতে উঠেছেন। তবে এসব কথায় যেন দীপ্তি কান দিচ্ছেন না। নেতিবাচক কথা নিয়ে এ উপস্থাপিকা কোনো প্রতিক্রিয়া দেখাননি, বরং জীবনের নতুন অধ্যায়ে স্বামী মুশতাক ইবনে আইয়ুবকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুভূতি প্রকাশ করেছেন। 

স্বামীর সঙ্গে বিয়ের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি ফেসবুকে শেয়ার করেছেন দীপ্তি। সেখানে তিনি লিখেছেন, ‘যাকে না পাওয়া ছিল একমাত্র আফসোস, আল্লাহ তাকে জীবনসঙ্গী হিসেবে উপহার দিয়েছেন। আল্লাহ মহান! তিনি আমার দেখা সবচেয়ে সুন্দর হৃদয়ের মানুষ। তার প্রতি ভালোবাসার সঙ্গে জড়িয়ে আছে গভীর শ্রদ্ধা। চলুন ভদ্রলোক, আমরা আমাদের এই নতুন যাত্রা শুরু করি।’ 

দীপ্তির এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। নিজের টাইমলাইনে শেয়ারের তিন দিন পর পোস্টটিতে রিঅ্যাকশন পড়েছে আড়াই লাখের বেশি এবং মন্তব্য করা হয়েছে ২৫ হাজারের বেশি। পোস্টটি শেয়ার হয়েছে দেড় হাজারের কাছাকাছি। 

এর একদিন পর গায়েহলুদ অনুষ্ঠানেরও বেশ কিছু ছবি প্রকাশ করেন দীপ্তি। অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের একগুচ্ছ ছবি শেয়ার করে পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘একমুঠো হলুদ, এক আকাশ আনন্দ, আর এক জীবনের অপেক্ষা।’ এ পোস্টটির মন্তব্যের ঘরেও শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার অনুসারীরা নানা রকম প্রতিক্রিয়া জানান। 

এদিকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর আবারও চিরচেনা পেশাগত ব্যস্ততায় যোগ দিয়েছেন আলোচিত এই উপস্থাপিকা। ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের পাশাপাশি পেশাগত ক্ষেত্রে অনুষ্ঠান রেকর্ডিং ও উপস্থাপনায় মনোনিবেশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%