০৭:৫৯ পি.এম
ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, পাকিস্তানভিত্তিক সশস্ত্র সংগঠন লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার মোহাম্মদ আসিফ, যিনি হাশিম মুসা নামে পরিচিত, গুলির ক্ষত সারাতে খাঁটি মধু ব্যবহার করেছিলেন।
আজ রবিবার টাইমস অব ইন্ডিয়া একটি প্রতিবেদনে জানায়, মৃত্যুর পূর্বে হাশিম মুসা ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জঙ্গলে লুকিয়ে থাকা অবস্থায় গুলির ক্ষত সারাতে খাঁটি মধু ব্যবহার করেছিলেন। নিরাপত্তা বেষ্টনীর কারণে চিকিৎসাসেবা না পাওয়ার ফলে মুসা তার ক্ষতস্থানে মধু লাগিয়েছিলেন।
গত মাসের শেষের দিকে কাশ্মীরের বুদগামের ইউসমার্গে ‘অপারেশন শেরুওয়ালি’ নামের একটি উচ্চতর অভিযানে সেনাবাহিনীর হাতে নিহত হন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, মুসা ২০২৫ সালে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার মূল পরিকল্পনাকারী এবং এই অঞ্চলে লস্কর-ই-তৈয়বার প্রধান অপারেশনাল কমান্ডার হিসেবে পরিচিত ছিলেন।
আরও পড়ুন: ভারত-চীন সম্পর্কের বরফ গলছে, তবে উদ্বেগ রয়ে গেছে
এছাড়া, ভারতের এই গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে যে, লস্করের এই কমান্ডার পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিসেস গ্রুপের (এসএসজি) একজন প্রাক্তন কমান্ডো বলেও মনে করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন