ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

ফুটবল খেলা নিয়ে ভৈরব ও কুলিয়ারচরে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০


ফুটবল খেলা নিয়ে ভৈরব ও কুলিয়ারচরে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর উপজেলার সীমান্তবর্তী এলাকার দুই গ্রামের লোকজনের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রাম এবং কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের ষোলরশি গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০-১২ দিন আগে আতকাপাড়া ও ষোলরশি গ্রামের যুবকদের মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ওই ম্যাচকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও বিরোধ সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি মীমাংসা করে দেন।
তবে আজ সোমবার বিকেলে আতকাপাড়া গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে ও এসএসসি পরীক্ষার্থী মো. হেদায়েতুল্লাহ ছয়সূতি হাইস্কুলে টেস্ট পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন। পথে ষোলরশি গ্রামের কয়েকজন যুবক তাকে মারধর করেন। এই খবর ছড়িয়ে পড়লে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং সন্ধ্যায় তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

আরও পড়ুন: পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের বিরোধে ৫ জনকে কুপিয়ে জখম, আটক ১


এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভৈরব ও কুলিয়ারচর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পরবর্তীতে স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় পরিস্থিতি শান্ত করা হয়। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে উন্নয়নকাজে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে চেক হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০১ পি.এম


বাগেরহাটে উন্নয়নকাজে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে চেক হস্তান্তর

বাগেরহাট, ২ নভেম্বর, ২০২৬ : জেলা পরিষদ কর্তৃপক্ষ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নকাজে জেলার শতাধিক প্রতিষ্ঠানের মধ্যে চেক বিতরণ করেছে।

এই অর্থ পিআইসি কমিটির মাধ্যমে প্রদান করা হচ্ছে। এর উদ্দেশ্য হলো বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং উন্নয়নকাজে স্বচ্ছতা বজায় রাখা। পাশাপাশি ১৫ জন ব্যক্তিকে আর্থিক অনুদানও প্রদান করা হয়েছে।

আজ দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মো. শেখ জাকির হোসেন প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে চেক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ, প্রকৌশলী শহিদুলসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক শেখ জাকির হোসেন মন্তব্য করেন, অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ও বেনামে অর্থ বরাদ্দ দেওয়া হতো। তবে অনেক ক্ষেত্রে সেই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়নি। সরকারি অর্থের অপচয় রোধ এবং উন্নয়নকাজে জবাবদিহিতা প্রতিষ্ঠায় এবার পিআইসি কমিটির মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বিগত সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে-বেনামে জেলা পরিষদ থেকে অর্থ বরাদ্দ দেওয়া হতো। এতে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছিল। আমরা প্রতিটি প্রতিষ্ঠানকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনতে পিআইসি কমিটির মাধ্যমে এই উদ্যোগ নিয়েছি।

ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। বরাদ্দের অর্থ যেন অপচয় না হয় এবং সঠিকভাবে উন্নয়নকাজে ব্যয় হয়, সেটিই আমাদের লক্ষ্য।

জেলা পরিষদ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, এই প্রক্রিয়ার মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নকাজে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হবে এবং কাজের মান ও জবাবদিহিতাও বৃদ্ধি পাবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাটুরিয়া ফেরিঘাটের ড্রেন থেকে উদ্ধার হলো পরিত্যক্ত শটগান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০১ পি.এম


পাটুরিয়া ফেরিঘাটের ড্রেন থেকে উদ্ধার হলো পরিত্যক্ত শটগান

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটের ট্রাক টার্মিনালের পাশে অবস্থিত একটি ড্রেন থেকে পুলিশ একটি পরিত্যক্ত শটগান উদ্ধার করেছে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, উদ্ধার হওয়া শটগানটি ২০২৪ সালের গণ-আন্দোলনের সময় কোন একটি থানার কাছ থেকে লুট হওয়া অস্ত্রের অংশ হতে পারে।

‎

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম শটগান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাটুরিয়া ট্রাক টার্মিনালের পাশে ড্রেন থেকে শটগানটি উদ্ধার করা হয়েছে।

এ ধরনের শটগান সাধারণত পুলিশ সদস্যদের দ্বারা ব্যবহৃত হয়। তবে উদ্ধার হওয়া অস্ত্রটি পুলিশের ব্যবহৃত কিনা, তা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ২০২৪ সালের গণ-আন্দোলনের সময় পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্র হতে পারে।

তিনি আরও জানান, শটগান উদ্ধারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এই ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে সিএনজি মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে খুররম খান ইউসুফজাই প্রিন্সের মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০১ পি.এম


মধুপুরে সিএনজি মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে খুররম খান ইউসুফজাই প্রিন্সের মতবিনিময়

টাঙ্গাইলের মধুপুরে সিএনজি মালিক ও শ্রমিক সমবায় সমিতির নির্বাচনকে সামনে রেখে মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, মধুপুর পৌর বিএনপির সংগ্রামী সভাপতি ও মধুপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী জননেতা খুররম খান ইউসুফজাই প্রিন্স।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় তিনি সিএনজি মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে এ মতবিনিময় সভায় অংশ নেন।
এ সময় সিএনজি মালিক ও শ্রমিকদের উপস্থিতিতে সমিতির নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়, সাংগঠনিক কার্যক্রম এবং মালিক ও শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
এসময় সিএনজি মালিক ও শ্রমিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যের কোনো দেশই যুদ্ধ চায় না

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০২ পি.এম


মধ্যপ্রাচ্যের কোনো দেশই যুদ্ধ চায় না

প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানে হামলার হুমকি উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর সামনে একটি কঠিন বাস্তবতা উন্মোচন করেছে। তাদের উদ্বেগ হলো, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

সর্বশেষ সংঘাতের সময় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি এবং উপসাগরীয় দেশের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতি ওয়াশিংটনের কয়েক দশকের নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা প্রকাশ করেছে। ইরানকে হামলা থেকে বিরত রাখার পরিবর্তে, যুক্তরাষ্ট্রের অঞ্চলজুড়ে বিস্তৃত সামরিক উপস্থিতি দেশটির জন্য নির্দিষ্ট লক্ষ্যবস্তু তৈরি করেছে।

গত সপ্তাহান্তে বাহরাইনে অনুষ্ঠিত বার্ষিক মানামা সংলাপে নিরাপত্তা সম্মেলনে মন্ত্রী, নীতিনির্ধারক এবং নিরাপত্তা কর্মকর্তাদের আলোচনায় এ উদ্বেগটি প্রাধান্য পেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, চারজন নাম প্রকাশে অনিচ্ছুক ইউরোপীয় কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানে স্বল্প সময়ের নোটিশে হামলা চালানোর জন্য প্রয়োজনীয় সেনা ও সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে জড়ো করেছে। চলতি সপ্তাহেই এমন হামলার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

উপসাগরীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে থাকা আরেক ইউরোপীয় কর্মকর্তা মন্তব্য করেছেন, ‘যুদ্ধ আসন্ন। কেউই এই যুদ্ধ চায় না।’

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%