১০:০১ পি.এম
বাগেরহাট, ২ নভেম্বর, ২০২৬ : জেলা পরিষদ কর্তৃপক্ষ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নকাজে জেলার শতাধিক প্রতিষ্ঠানের মধ্যে চেক বিতরণ করেছে।
এই অর্থ পিআইসি কমিটির মাধ্যমে প্রদান করা হচ্ছে। এর উদ্দেশ্য হলো বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং উন্নয়নকাজে স্বচ্ছতা বজায় রাখা। পাশাপাশি ১৫ জন ব্যক্তিকে আর্থিক অনুদানও প্রদান করা হয়েছে।
আজ দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মো. শেখ জাকির হোসেন প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে চেক তুলে দেন।
আরও পড়ুন: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ, প্রকৌশলী শহিদুলসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক শেখ জাকির হোসেন মন্তব্য করেন, অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ও বেনামে অর্থ বরাদ্দ দেওয়া হতো। তবে অনেক ক্ষেত্রে সেই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়নি। সরকারি অর্থের অপচয় রোধ এবং উন্নয়নকাজে জবাবদিহিতা প্রতিষ্ঠায় এবার পিআইসি কমিটির মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বিগত সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে-বেনামে জেলা পরিষদ থেকে অর্থ বরাদ্দ দেওয়া হতো। এতে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছিল। আমরা প্রতিটি প্রতিষ্ঠানকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনতে পিআইসি কমিটির মাধ্যমে এই উদ্যোগ নিয়েছি।
ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। বরাদ্দের অর্থ যেন অপচয় না হয় এবং সঠিকভাবে উন্নয়নকাজে ব্যয় হয়, সেটিই আমাদের লক্ষ্য।
আরও পড়ুন: শেরপুরে শব্দদূষণবিরোধী অভিযান, পাঁচ যানবাহনকে জরিমানা হয়,
জেলা পরিষদ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, এই প্রক্রিয়ার মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নকাজে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হবে এবং কাজের মান ও জবাবদিহিতাও বৃদ্ধি পাবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন