০৯:৫৬ পি.এম
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, সংসদে এমপি-মন্ত্রী ভাইয়েরা যেভাবে কথা বলেন, মনে হয় বাংলাদেশে কোনো সমস্যা নেই। সংসদে এমপি-মন্ত্রীরা বলেন, বাংলাদেশে মাঝে মাঝে বিদ্যুৎ চলে যায়, কিন্তু এটাকে লোডশেডিং বলা হয় না। আমরা তাদেরকে বলতে চাই, সংসদে শুধুমাত্র লোক দেখানোর কথা না বলে আমাদের ঘরে ঘরে বিদ্যুৎ নিশ্চিত করতে হবে।
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে, বুধবার (৮ জুলাই) টাঙ্গাইলের কালিহাতিতে পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস বলেন, আগামীতে বাংলাদেশে নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেওয়া হবে না। শেখ হাসিনার আমলে একটা রোগ ছিল, সেটি হলো সবাই খারাপ, শুধু শেখ হাসিনা ভালো। আমরা আগামীতে এই রোগ আর হতে দেবো না।
আরও পড়ুন: নোটিশ উপেক্ষা, শেষ পর্যন্ত ভাঙল ইনানীর চারতলা রিসোর্ট ভবন
বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা আপনাদের কাজের মধ্য দিয়ে হারানো গৌরব এবং সম্মান ফিরিয়ে আনবেন। মনে রাখবেন, প্রত্যেকটা দল ক্ষমতায় থাকার জন্য আপনাদেরকে ব্যবহার করার চেষ্টা করবে। আপনারা যদি বিবেকবোধ বিসর্জন দেন, তাহলে নিজের বিবেকের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না।
দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, যদি আবার সীমান্তে হত্যা হয়, সীমান্তে পুশইন করা হয়, সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা হয়, আমরা দেখব না কে সরকার এবং তাদের অবস্থান কি ছিলো।
এ সময় এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক তুষার সরেয়ার, ডা. আতিক মুজাহিদ এমপি, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দেশের রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৪১ বিলিয়ন ডলার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন