ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

চরফ্যাশনে ফেক আইডি ব্যবহার করে ব্ল্যাকমেইল ও অপপ্রচারের দায়ে সাবেক সেনা সদস্য গ্রেফতার


চরফ্যাশনে ফেক আইডি ব্যবহার করে ব্ল্যাকমেইল ও অপপ্রচারের দায়ে সাবেক সেনা সদস্য গ্রেফতার

ভোলার চরফ্যাশনে ফেক আইডি দিয়ে অপপ্রচার ও ব্লাকমেইলের চেষ্টা সাইবার মামলায় সাবেক সেনা সদস্য গ্রেফতার।

ভুক্তভোগী শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের মোঃ মিজানুর রহমান রোমান বলেন।চরফ্যাশন পৌরসভা শরীফ পাড়া ৫ নং ওয়ার্ডের মৃত ইউছুফ আলী মিয়ার ছেলে আব্দুল মান্নান আমার ছবি ব্যবহার করে একটি আপত্তিকর ভিডিও তৈরি আমাকে দেখা করার জন্য বলেন।পরে আমি চরফ্যাশনে গিয়ে তার সাথে দেখা করলে তিনি আমাকে ব্লাকমেইল করে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। আমি টাকা দিতে রাজি না হলে তিনি আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে তার পরের দিন একাধিক ফেক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেন।আমি নিরুপায় হয়ে বরিশাল সাইবার আদালতে মামলা দায়ের করলে আদালত আমার মামলাটি আমলে নেন। যার মামলা নাম্বার সাইবার ক্রাম জি আর 126 /26
পরে মামলাটি ভোলা ডিবি পুলিশের সাইবার ইউনিটকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার নির্দেশ দেন। ডিবির সাইবার ইউনিট দীর্ঘদিন তদন্ত শেষে আঃ মন্নান সনাক্ত করেন,পরে শশীভূষণ থানা পুলিশের সহযোগিতায় চরফ্যাশন পৌরসভা শরীফ পাড়া ৫ নং ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করেন।

এবিষয়ে ভোলা ডিবি পুলিশের সাইবার ইউনিটের এসআই আসিফ ইকবাল জানান আদালতের নির্দেশে আমরা দীর্ঘ তদন্ত শেষে প্রযুক্তির মাধ্যমে এই ঘটনায় জড়িত কয়েকজন ফেক আইডি ব্যবহারকারীকে শনাক্ত করে আঃ মন্নান নামের একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে, বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে যুবককে হ'ত্যা'র অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রহমত আলী হবিগঞ্জ থেকে

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে যুবককে হ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে শেখ জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মন্দরি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জায়েদুল মিয়া ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনদের দাবি, মন্দরি গ্রামে মজিদ খান ও শেখ শামসু মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকালে হাওরে কৃষিকাজ শেষে বাড়ি ফিরছিলেন জায়েদুল মিয়া। পথে মজিদ খানের বাড়ির কাছে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জায়েদুল মিয়াকে মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক জানান, মন্দরি গ্রামে সাবেক চেয়ারম্যান শেখ শামসু মিয়ার গোষ্ঠী ও মজিদ খানের গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জোরারগঞ্জে ১৪০ লিটার চোলাই মদ ও সিএনজিসহ গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক ডেস্ক

সাকিব চৌধুরী​ (চট্টগ্রাম)

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


জোরারগঞ্জে ১৪০ লিটার চোলাই মদ ও সিএনজিসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামের জোরারগঞ্জে পুলিশের অভিযানে ১৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও একটি সিএনজি চালিত অটোরিকশাসহ ৩ তরুণ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর গ্রামের ওজিউল্যার ছেলে মো: শফিক (১৮), একই এলাকার মিয়াধনের ছেলে মো: নাজমুল হোসেন (১৮) এবং মধুয়ার গ্রামের মো: ইলিয়াছের ছেলে মো: রাব্বি (১৮)।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো: মাসুদ আলম, বিপিএম-এর নির্দেশে এবং জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম-এর তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থানার এসআই (নিঃ) মামুন হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার ১নং করেরহাট ইউপির ১নং ওয়ার্ডের হাবিলদার ব্রিজের দক্ষিণ পাশের সড়কে অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন সিএনজি থামিয়ে তল্লাশি চালিয়ে ১৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, উদ্ধারকৃত মাদক ও পরিবহন কাজে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নং-২৭) দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধুলিয়াছড়ি মাষ্টার মার্কেটে ‘ইয়াং জেনারেশন স্পোর্টস ক্লাব’-এর শুভ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

সাকিব চৌধুরী​ (চট্টগ্রাম)

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


ধুলিয়াছড়ি মাষ্টার মার্কেটে ‘ইয়াং জেনারেশন স্পোর্টস ক্লাব’-এর শুভ উদ্বোধন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধুলিয়াছড়ি মাষ্টার মার্কেট এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘ইয়াং জেনারেশন স্পোর্টস ক্লাব’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ স্থানীয় মাষ্টার মার্কেট সংলগ্ন প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে এলাকার সুশীল সমাজের প্রতিনিধি, ক্রীড়ামোদী ব্যক্তিত্ব ও বিপুল সংখ্যক তরুণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ফিতা কেটে ক্লাবটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
বক্তারা বলেন, তরুণ ও যুবসমাজকে খেলাধুলা, সুস্থ মানসিক বিকাশ ও মাদকমুক্ত রাখতে এই ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুধু খেলাধুলাতেই নয়, এলাকার যেকোনো সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ‘ইয়াং জেনারেশন স্পোর্টস ক্লাব’ অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
উদ্বোধনী পর্ব শেষে ক্লাবের ভবিষ্যৎ সাফল্য ও তরুণ সমাজের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বইঠার ছন্দে মুখর ঘোড়াউত্রা নদী, তীরে লাখো মানুষের সমাগম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


বইঠার ছন্দে মুখর ঘোড়াউত্রা নদী, তীরে লাখো মানুষের সমাগম

আশ্বিনের তীব্র রোদ, নীল আকাশে সাদা মেঘের ভেলা এবং নদীর তীরে কাশফুলের দোলায়িত দৃশ্য। এর সাথে বইঠার সুর, নৌকার গতিবিধি এবং দর্শনার্থীদের উচ্ছ্বাস—সবকিছু মিলিয়ে কিশোরগঞ্জের নিকলী হাওর উৎসবের রূপ ধারণ করে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঘোড়াউত্রা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে লাখো মানুষের সমাগম ঘটে।

বিকেল ৫টায় নৌকাবাইচের কার্যক্রম শুরু হলেও সকাল থেকেই নদীর দুই পাড়ে দর্শনার্থীদের ভিড় জমতে থাকে। নিকলীসহ কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে বহু মানুষ এ আয়োজন উপভোগ করতে আসেন। পাশাপাশি নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা থেকেও অনেকেই ছুটে আসেন। নদীর দুই পাড়ে এবং অসংখ্য নৌকায় বসে মানুষ নদীতে অবস্থান নেন। আয়োজকদের দাবি, দুপুরের পর দর্শনার্থীর সংখ্যা লাখেরও বেশি হয়ে যায়।

স্থানীয়দের মতে, কিশোরগঞ্জের হাওরাঞ্চলে নৌকাবাইচের ইতিহাস কয়েক শতাব্দী পুরনো। একসময় নৌকাবাইচকে কেন্দ্র করে হাওরাঞ্চলে উৎসবের আবহ তৈরি হতো। তবে সময়ের সাথে সাথে গ্রামবাংলার বিভিন্ন লোকজ খেলা ও বিনোদনের মতো নৌকাবাইচও হারাতে বসেছে। নিকলীতে সর্বশেষ প্রায় এক যুগ আগে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছিল। পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবার এই আয়োজন করা হয়।

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের উৎসাহে নিকলী সম্মিলিত নাগরিক সমাজ এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে মোট ১২টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ছিল একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার ছিল একটি ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার ছিল এলইডি টেলিভিশন।

১২টি নৌকার মধ্যে প্রতিযোগিতার শেষে নিকলী সদর ইউনিয়নের মহরকোনা গ্রামের নৌকা প্রথম স্থান অর্জন করে। বিজয়ী দল মোটরসাইকেল, দ্বিতীয় স্থান অর্জনকারী দল ফ্রিজ এবং তৃতীয় স্থান অর্জনকারী দল এলইডি টেলিভিশন পুরস্কার হিসেবে পায়। পরে প্রধান অতিথি শেখ মজিবুর রহমান ইকবাল বিজয়ী নৌকার মালিকদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাজি মাসুক মিয়া, বিশিষ্ট শিল্পপতি মো. মোকারম সর্দারসহ আরও অনেকে।

শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, ‘নৌকাবাইচ নিকলীসহ ভাটিবাংলার উৎসব। বিশেষ করে এটি হাওর অঞ্চলের একটি ঐতিহ্যবাহী উৎসব। কালের বিবর্তনে এ উৎসব হারিয়ে যাচ্ছে। প্রায় এক যুগ পর ঘোড়াউত্রা নদীতে নৌকাবাইচ আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে যুক্ত করাই আমাদের লক্ষ্য।’

নিকলী সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতার সভাপতি ও আয়োজক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক মিয়া বলেন, ‘নৌকাবাইচ শুধু বিনোদন নয়, এটি গ্রামবাংলার হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। আধুনিকতার চাপে হারিয়ে যেতে বসা জারি, সারি ও ভাটিয়ালি গান, লাঠিখেলা, কাবাডিসহ লোকজ সংস্কৃতি ও গ্রামীণ খেলাধুলার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতেই এমন আয়োজন করা হয়েছে। একই সঙ্গে যুব সমাজকে মাদক ও নানা অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।’

নৌকাবাইচকে ঘিরে সকাল থেকেই ঘোড়াউত্রা নদীর দুই পাড়ে উৎসবের আমেজ বিরাজ করছিল। নদীতে সারি সারি নৌকা এবং তীরে মানুষের ভিড়ে পুরো এলাকা মিলনমেলায় পরিণত হয়। বইঠার সুর, দর্শনার্থীদের উল্লাস এবং প্রতিযোগী নৌকার গতিতে ফিরে আসে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী নৌকাবাইচের আবহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%