ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

শাহজাদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


শাহজাদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

"ঘর থেকেই শুরু করি,দুর্যোগ সহনশীল দেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থপনা বিভাগের আয়োজনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। র‍্যালি ও আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ পারভেজ আহমেদের নেতৃত্বে দুর্যোগ ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন,উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রিপন আহমেদ ও নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনিছুর রহমান প্রমুখ।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ১১ নাবিক নিখোঁজ, ৫ জন উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ১১ নাবিক নিখোঁজ, ৫ জন উদ্ধার

কৃষ্ণসাগরের বুলগেরিয়ার উপকূলের নিকটে দুটি জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি জাহাজ ডুবে গেছে। জরুরি উদ্ধার অভিযান পরিচালনা করে ডুবে যাওয়া জাহাজ থেকে পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে, ওই জাহাজের আরও ১১ জন নাবিক এখনও নিখোঁজ রয়েছে। অন্য জাহাজটি থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।

দ্য গার্ডিয়ান সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ড্রোনের আঘাতে দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি জাহাজ ডুবে গেছে। হামলার উৎস এখনও অজ্ঞাত বলে জানানো হয়েছে। বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেভ জানিয়েছেন, এ ঘটনায় জরুরি উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

তিনি উল্লেখ করেন, ঠিক এক সপ্তাহ আগে একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। সেবার একটি জাহাজ ডুবে গিয়েছিল এবং অন্য জাহাজটি থেকে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। ওই ঘটনায় ১৮ জনকে উদ্ধার করা হয়েছিল।

আজকের হামলার ঘটনায় প্রধানমন্ত্রী রাদেভ ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি জানান, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে সহায়তা চাওয়া হবে।

রাদেভ আরও বলেন, হামলার জন্য দায়ী কারা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, ‘দায় নির্ধারণের মতো স্পষ্ট ও চূড়ান্ত প্রমাণ এখনো নেই। তবে যুক্তি বলছে, এর ফলে রুশ ফেডারেশন লাভবান হচ্ছে।’

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার রিয়েন এ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধের কারণে কৃষ্ণসাগর উত্তেজনা বৃদ্ধির আরেকটি রণক্ষেত্রে পরিণত হয়েছে।’

এক বিবৃতিতে তিনি বলেন, বুলগেরিয়ার উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে জাহাজের নাবিকদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়ছে এবং কৃষ্ণসাগরের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

ভন ডার লিয়েন আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন বুলগেরিয়ার পাশে রয়েছে। দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার জন্য উদ্ধারকর্মীদের ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান।

এদিকে ইউক্রেন যুদ্ধ ঘিরে ইউরোপে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে পোল্যান্ডের ওয়ারশতে চলমান নিরাপত্তা ফোরামে অংশ নিয়েছেন ইউরোপের কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের এড মিলিব্যান্ড, জার্মানির ইয়োহান ওয়াডেফুল এবং ইউক্রেনের আন্দ্রি সিবিহা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ে মেনে না নেয়ায় নবদম্পতির গ্যাস ট্যাবলেট সেবন করে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


বিয়ে মেনে না নেয়ায় নবদম্পতির গ্যাস ট্যাবলেট সেবন করে মৃত্যু

গাইবান্ধার সাঘাটায় প্রেমের বিয়ে মেনে না নেয়ায় নবদম্পতি একসঙ্গে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে স্বামী মো. আলামিন এবং সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নববধূ তানিশা বেগমের মৃত্যু ঘটে।

মৃত আলামিন সাঘাটা উপজেলার বোনারপাড়া কলেজমোড় এলাকার আজাদুল ইসলামের ছেলে, এবং তার স্ত্রী তানিশা বেগম।

তথ্য অনুযায়ী, আলামিনের সাথে তানিশা বেগমের পরিচয় মোবাইল ফোনের মাধ্যমে হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চার বছরের সম্পর্কের পর, তারা গত ১২ অক্টোবর পরিবারের সম্মতি ছাড়া বিয়ে করেন।

তবে, আলামিন অবিবাহিত থাকলেও তানিশার স্বামী এবং ২ বছরের একটি সন্তান থাকায় উভয় পরিবারই এই বিয়ে মেনে নিতে অস্বীকার করে। ফলে পারিবারিক অসম্মতি এবং স্বজনদের অসন্তোষের কারণে তারা মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে, সোমবার বিকেলে তারা একসঙ্গে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন।

গুরুতর অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নববধূ তানিশা মারা যান। আশঙ্কাজনক অবস্থায় আলামিনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দরুল হুদা জানান, প্রেমের কারণে দুজনের মৃত্যুর ঘটনায় পৃথক দুটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

একটু নজর দিন:

আপনি যদি কখনো মনে করেন, জীবন অসহনীয় হয়ে উঠছে, জেনে রাখুন— আপনি একা নন। সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং সাহসের কাজ। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সঙ্গে কথা বলুন। যেটা এখন মনে হচ্ছে, তা সাময়িক— সময়, সহায়তা ও কথা বলার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন সম্ভব। জীবন মূল্যবান এবং এখনও অনেক সুন্দর মুহূর্ত বাকি আছে।

আপনি যদি মানসিক চাপে বা আত্মহত্যার চিন্তায় ভুগে থাকেন, অনুগ্রহ করে বিশেষজ্ঞ চিকিৎসক, কাউন্সেলর বা হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ করুন। সাহায্য চাইতে কখনো দ্বিধা করবেন না।

এ বিষয়ে জরুরি পরামর্শ দেয় ‘কান পেতে রই’। হেল্পলাইন নম্বর: 01779-554391 এবং 01688-709966। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৩টা পর্যন্ত হেল্পলাইনে কথা বলতে পারবেন যে কেউ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও খুতবায় সচেতনতায় প্রধানমন্ত্রীর নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও খুতবায় সচেতনতায় প্রধানমন্ত্রীর নির্দেশনা

ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে জনসচেতনতা বৃদ্ধির জন্য পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিং করার পাশাপাশি মসজিদের জুমার খুতবায় সচেতনতামূলক বক্তব্য প্রদান করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ‘ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক’ সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।

সভায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় আক্রান্তের হার বেশি, সেসব এলাকায় প্রতিরোধমূলক কার্যক্রমকে আরও জোরদার করার উপর তিনি জোর দেন।

ডেঙ্গু মোকাবিলায় সাধারণ মানুষের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, এটি শুধুমাত্র সরকারি উদ্যোগের মাধ্যমে সম্ভব নয়। এজন্য পাড়া-মহল্লায় স্থানীয় পর্যায়ে মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালানো এবং জুমার খুতবায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়গুলো সাধারণ মানুষের সামনে উপস্থাপন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল প্রাঙ্গণ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের সঠিক বাস্তবায়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা আরজে মিটে আত্মহত্যা করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা আরজে মিটে আত্মহত্যা করেছেন

হলিউডের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর অভিনেতা আরজে মিটে আত্মহত্যা করেছেন। ৩৪ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুর খবর তার প্রতিনিধিরা নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিলে তার মৃত্যু ঘটে। পরবর্তীতে তার মৃত্যুর কারণ আত্মহত্যা হিসেবে নিশ্চিত করা হয়েছে।

আরজে মিটে ‘ব্রেকিং ব্যাড’ সিরিজে ওয়াল্টার হোয়াইট জুনিয়র, যিনি ‘ফ্লিন’ নামেও পরিচিত, সেই চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন। সিরিজে তিনি ব্রায়ান ক্র্যানস্টন অভিনীত ওয়াল্টার হোয়াইটের ছেলে হিসেবে ছিলেন। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রচারিত সিরিজটির পাঁচটি মৌসুমে তিনি অভিনয় করেছেন।

অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং বিনোদনজগতে তাদের অন্তর্ভুক্তি নিয়ে কাজ করে পরিচিতি অর্জন করেছিলেন মিটে। তার সেরিব্রাল পালসি ছিল। দর্শক ও সমালোচকরা মনে করেন, নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা তার অভিনীত চরিত্রটিকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছিল।

‘ব্রেকিং ব্যাড’-এর বাইরেও ‘সুইচড অ্যাট বার্থ’ ও ‘দ্য গার্ডিয়ানস অব জাস্টিস’-এর মতো টেলিভিশন প্রযোজনায় তিনি অভিনয় করেছেন। চলচ্চিত্রেও নিয়মিত কাজ করেছেন।

মিটের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সহশিল্পী ব্রায়ান ক্র্যানস্টন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত শোকবার্তায় তিনি মিটেকে নিজের ‘প্রিয় ছেলে’ হিসেবে উল্লেখ করেছেন। অভিনয়ের প্রতি মিটের নিষ্ঠা, দৃঢ়তা এবং প্রতিবন্ধী শিল্পীদের পক্ষে তার ভূমিকার প্রশংসা করেছেন ক্র্যানস্টন।

মিটের মৃত্যুতে বিনোদনজগতে শোকের ছায়া নেমে এসেছে। অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব ও অধিকার নিয়ে তার কাজ তাকে স্মরণীয় করে রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%