ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এই অধিবেশন শনিবার (২৭ জুন) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এবং সিনেট চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। অধিবেশনে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

এবারের অধিবেশনে উপস্থাপিত উল্লেখযোগ্য কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে: জাতীয় বিশ্ববিদ্যালয়কে যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষা প্রবর্তনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যসহ ১৫০টিরও বেশি দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা ও শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক। আন্তর্জাতিক মানের অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম চালু করা হয়েছে, যার মাধ্যমে ৫০ হাজার শিক্ষানবিশ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও উল্লেখযোগ্য কার্যক্রম হলো তৃতীয় ভাষা শিক্ষার সুযোগ সৃষ্টি করা। এর জন্য মাল্টি ল্যাংগুয়েজ লানির্ং ইনস্টিটিউটের (এমএলএলআই) মাধ্যমে মানদারিন, জাপানিজ, কোরিয়ান, অ্যারাবিক, ইটালিয়ান, স্প্যানিশ ও ফ্রেন্স ভাষা শেখানো হবে।

আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না

এ ছাড়াও দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর পাঠ্যক্রম প্রণয়ন করা হচ্ছে। গ্রিন ক্যাম্পাস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় ৪০ লাখ শিক্ষার্থীর আগামী ৫ বছরে দুই কোটি গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্নাতক পর্যায়ে ইংরেজি ও আইসিটি কোর্স বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিলেবাস সংস্কার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। শিক্ষক-প্রশিক্ষণ কার্যক্রম আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। নৈতিক ও মানবিক শিক্ষা সম্প্রসারণে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এজন্য দেশব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নানা কার্যক্রম দ্বারা উপাচার্য বিষয়গুলো তুলে ধরেছিলেন।

সিনেট অধিবেশনে ২০২৬-২০২৭ অর্থবছরের মূল বাজেট এবং ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম। ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত মূল বাজেট ৮০১ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকা এবং ২০২৫-২০২৬ অর্থবছরের ৬৬৪ কোটি ৮ লাখ ৪১ হাজার টাকা সংশোধিত বাজেট অধিবেশনে সর্বসম্মতভাবে অনুমোদন করা হয়।

২০২৬-২০২৭ অর্থবছরের মূল বাজেটে রাজস্ব আয় ৬১৭ কোটি ১৩ লাখ ৭৩ হাজার টাকা ধরা হয়েছে। ফলে ঘাটতি বাজেট ১৮৩ কোটি ৯০ লাখ ৮৭ হাজার টাকা। আর ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে রাজস্ব আয় ৬২৫ কোটি দুই লাখ ৭৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ঘাটতি রয়েছে ৩৯ কোটি ৫ লাখ ৬৪ হাজার টাকা।

সিনেট অধিবেশনের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরবর্তীতে দেশের বিশিষ্ট নাগরিক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। তাদের স্মরণে সব সদস্য এক মিনিট নীরবতা পালন করেন।

আরও পড়ুন: দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি ১০০-১১০ টাকায়

অধিবেশনে অংশ নেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর লুৎফর রহমান ও প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কলেজের অধ্যক্ষ, প্রায় ৮০ জন সিনেট সদস্যসহ বিশিষ্ট শিক্ষাবিদ এবং আমন্ত্রিত সিন্ডিকেট সদস্যবৃন্দ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং বিভাগীয় কমিশনারবৃন্দ অনলাইন প্লাটফর্ম জুমে যুক্ত হয়ে অধিবেশনে অংশগ্রহণ করেন।

অভিভাষণে সিনেট চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, বিশ্ব আজ এক অভূতপূর্ব রূপান্তরের যুগ অতিক্রম করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, চতুর্থ শিল্প বিপ্লব, জ্ঞানভিত্তিক অর্থনীতি এবং বৈশ্বিক প্রতিযোগিতার এই যুগে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব কেবল ডিগ্রি প্রদান নয়, বরং এমন মানবসম্পদ গড়ে তোলা, যারা পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতের বাংলাদেশ গড়ে উঠবে এমন প্রজন্মের হাত ধরে, যারা কেবল তথ্যের ধারক নয়, বরং জ্ঞান সৃষ্টিকারী; যারা চাকরি প্রার্থী নয়, কর্মসংস্থান সৃষ্টিকারী; যারা পরিবর্তনের শিকার নয়, বরং পরিবর্তনের নেতৃত্বদানকারী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবানন চুক্তি ইরান ও হিজবুল্লাহর জন্য বড় ধাক্কা: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৩:১১ এম


লেবানন চুক্তি ইরান ও হিজবুল্লাহর জন্য বড় ধাক্কা: নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া কাঠামোগত চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এটি ইস্রাইলের জন্য একটি ঐতিহাসিক অর্জন এবং ইরান ও হিজবুল্লাহর জন্য একটি বড় ধাক্কা।

শনিবার তিনি টেলিভিশন চ্যানেলে ঘোষণা করেছেন যে, লেবাননের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে আমরা ইসরাইল রাষ্ট্রের জন্য পৌঁছেছি একটি ঐতিহাসিক চুক্তিতে।

এছাড়া তিনি আরো উল্লেখ করেছেন, এটি ইরান ও হিজবুল্লাহর জন্য একটি বড় আঘাত।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুক্রবার, ইসরাইল ও লেবানন এই কাঠামোগত চুক্তিতে পৌঁছায়। তবে, কিছু ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ লেবাননের কিছু এলাকায় তাদের সেনাবাহিনী অবস্থান অব্যাহত রাখবে।

এ অবস্থান চুক্তির মাধ্যমে সত্যিকার অর্থে ইসরাইলের সেনা প্রত্যাহার হবে কি না এবং লেবাননের ভূখণ্ডে ইসরাইলের সামরিক অভিযান বন্ধ হবে কি না—এ বিষয়ে নতুন ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৩:১১ এম


রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

রাজধানীর আদাবরে, চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি দেওয়ার প্রায় ৫ ঘণ্টা পর মো. জাহিদ (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এই ঘটনাটি শনিবার (২৭ জুন) সুনিবিড় হাউজিং ফার্ম গলিতে ঘটে। পুলিশ জানায়, শনিবার সকালে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং ফার্ম গলির বাসিন্দা গরু খামারি আ. খুশি শেখ ওরফে খোরশেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়েছিলেন জাহিদ। এ ঘটনায় খোরশেদ বাদি হয়ে আদাবর থানায় একটি মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়েছে যে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং ফার্ম গলির বাসিন্দা আ. খুশি শেখ ওরফে খোরশেদের বাসায় গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন জাহিদ। খোরশেদ টাকা দিতে অস্বীকৃতি জানালে জাহিদ তার বাসায় চাপাতি নিয়ে মহড়া দিতে শুরু করেন। একপর্যায়ে খোরশেদ জাহিদকে ১০ হাজার টাকা দেন। এরপরেও, জাহিদ চাপাতি দিয়ে গরুর খামারের অবকাঠামো ভাঙচুর শুরু করেন। পরে তিনি খোরশেদের ঘরে ঢুকে সুকেসের ড্রয়ার থেকে ৩০ হাজার টাকা নিয়ে যান। এরপরও জাহিদ চাপাতি নিয়ে ওই বাসায় ঘুরে বেড়াতে থাকেন।

বেলা সাড়ে ১২টার দিকে আশপাশের লোকজন জড়ো হয়ে জাহিদকে গণপিটুনি দিতে শুরু করেন। পরে পুলিশ এসে তাকে জনতার হাত থেকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর জাহিদ সুস্থতাবোধ করলে ছিনতাই মামলায় তাকে আদালতে পাঠানো হয়। বিকেল ৪টার দিকে আদালত চত্বরে অবস্থিত হাজতের সামনে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। তখন দ্রুত ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জাহিদুল ইসলাম আরও বলেন, গত ১৬ জুন আদাবরের শেখেরটেকে মোবাইল ব্যাংকিং এজেন্টকে কুপিয়ে টাকা ও ফোন লুটের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে ঘটনার সঙ্গে জাহিদের সম্পৃক্ততা পাওয়া যায়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইংল্যান্ডের বিপক্ষে ড্র চান পানামা সমর্থক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৩:৩৫ এম


ইংল্যান্ডের বিপক্ষে ড্র চান পানামা সমর্থক

নিউইয়র্কের আবহাওয়ার পরিবর্তন খুব দ্রুত ঘটে। গতকাল এখানে বেশ রোদ ছিল, কিন্তু আজ আবার গুড়ি গুড়ি বৃষ্টির দেখা মিলেছে। নিউইয়র্কের সময় অনুযায়ী বিকেল পাঁচটায় ম্যাচ দেখতে সমর্থকরা স্টেডিয়ামে আসছেন ঘণ্টা খানেক আগে।

বিশ্বব্যাপী খেলা দেখার জন্য ইংল্যান্ডের সমর্থকরা সবসময়ই ভ্রমণ করেন। আজকের এই ম্যাচে ইংল্যান্ড স্বাভাবিকভাবেই ফেভারিট হিসেবে ধরা হচ্ছে। তাই ইংল্যান্ডের দর্শকদের মধ্যে বিশেষ চনমনা ভাব দেখা যাচ্ছে। কেউ ইংল্যান্ডের সাদা হোম জার্সি পরে আছেন, আবার কেউ বা অ্যাওয়ে জার্সি পরে এসেছেন।

এর পাশাপাশি, ইংল্যান্ডের সমর্থকদের বিশাল ভিড়ের মধ্যেও পানামার এক বৃদ্ধ সমর্থক বিশেষভাবে নজর আকর্ষণ করেছেন। তিনি লাঠি ভর দিয়ে, মৃদু পায়ে বৃষ্টির মধ্যে এসে প্রিয় দলের খেলা দেখতে এসেছেন। ইংরেজি তিনি তেমন বলতে পারেন না। আবার স্প্যানিশ ভাষা এই প্রতিবেদকের কাছে দুর্ভেদ্য। তাই ভাঙা ইংরেজিতে তিনি বলেছেন, ‘এক পয়েন্ট চাই। এক পয়েন্ট পেলেই আমি খুশি।’

এছাড়া, পানামার বৃদ্ধ সমর্থকের মতোই ইংল্যান্ডের অতি ক্ষুদে সমর্থকও আলাদা নজর কেড়েছেন। মাত্র কথা বলা শেখা ইংলিশ বালক, নিজের দেশের জার্সি পরিহিত হয়ে, পতাকা হাতে মৃদুস্বরে বলছেন, ‘ইংল্যান্ড’। বিশ্বকাপ ফুটবলের সৌন্দর্য এটাই। সব বয়সের মানুষ, শিশু থেকে বৃদ্ধ, সবাই ফুটবলে আনন্দ উপভোগ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার ‘ডেটিং অ্যাপ’ বিতর্কে জ্যাকি, রাকুলের সঙ্গে সংসার কি তবে ভাঙছে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৩:৩৬ এম


এবার ‘ডেটিং অ্যাপ’ বিতর্কে জ্যাকি, রাকুলের সঙ্গে সংসার কি তবে ভাঙছে

বছর দুয়েক আগে ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেন বলিউড অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভগনানি এবং অভিনেত্রী রাকুল প্রীত সিং। এরপর থেকে তাদের সুখী দম্পতি হিসেবেই ইন্ডাস্ট্রিতে পরিচিতি লাভ করেছে। তবে সম্প্রতি জ্যাকি একটি নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে জ্যাকি ভগনানি একটি ডেটিং অ্যাপ ব্যবহার করছেন।

‘রায়া’ নামের একটি বিশেষ ডেটিং অ্যাপে, যা সেলিব্রিটিদের জন্য সংরক্ষিত, এই বলিউড তারকার প্রোফাইল দেখা গেছে বলে নেটপাড়ায় এক ধরনের হইচই শুরু হয়েছে। তবে এই প্রোফাইলটি আসলেই জ্যাকির অ্যাকাউন্ট, নাকি কোনো পুরোনো নিষ্ক্রিয় অ্যাকাউন্ট অথবা কেউ তার নাম নিয়ে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রেডিটের একজন ব্যবহারকারী সম্প্রতি একজন ইউটিউবারের ভিডিও থেকে এই স্ক্রিনশটটি পোস্ট করেন। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। স্ক্রিনশটে দেখা যায়, ‘জ্যাকি’ নামের ওই প্রোফাইলের বায়োতে লেখা রয়েছে ‘অভিনেতা/প্রযোজক’ এবং বর্তমান অবস্থান হিসেবে উল্লেখ করা হয়েছে যুক্তরাজ্যের লন্ডন শহর।

উল্লেখ্য, ‘রায়া’ একটি সাধারণ ডেটিং অ্যাপ নয়; এটি একটি ‘ইনভাইট-অনলি’ প্ল্যাটফর্ম, যেখানে শুধু তারকা, প্রভাবশালী ব্যক্তিত্ব এবং নামী পেশাদাররাই কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যুক্ত হতে পারেন। তাই এই স্ক্রিনশটটি প্রকাশ পাওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের নানা ধরনের প্রতিক্রিয়া ও ট্রোলের বন্যা বয়ে যাচ্ছে।

এই বিতর্কের টাইমিং নিয়ে নেটিজেনরা অধিক চর্চা করছেন। কারণ, মাত্র কয়েক মাস আগে, জ্যাকি তার বিয়ে সম্পর্কে একটি মন্তব্য করে আলোচনার তুঙ্গে চলে গিয়েছিলেন। রাকুল প্রীত সিংয়ের সঙ্গে দাম্পত্য সম্পর্ককে তিনি ‘সিচুয়েশনশিপ’ বা একধরনের জটিল প্রেমের সম্পর্ক বলেছিলেন। তিনি একটি সাক্ষাৎকারে উল্লেখ করেছিলেন যে, তারা বিবাহিত হলেও তাদের সম্পর্কটা একধরনের সিচুয়েশনশিপের মতো, যেখানে তারা একে অপরের প্রতি একনিষ্ঠ কিন্তু সবকিছু খোলামেলা আলোচনা করতে পারেন। সেই মন্তব্যের জন্য তুমুল সমালোচনা হলে, রাকুল প্রীত সিং সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লেখেন যে, এক ঘণ্টার একটি আড্ডার মাত্র একটি লাইনকে প্রসঙ্গহীন এবং ভুলভাবে উপস্থাপন করে ক্লিকবেইট বা সস্তা খবরের শিরোনাম তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত, করোনা মহামারির সময় একে অপরের প্রেমে পড়ে ২০২৪ সালে গোয়াতে একটি আকর্ষণীয় অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। এখন ডেটিং অ্যাপের এই নতুন গুঞ্জন বলিপাড়ার অন্যতম প্রধান আলোচনার খোরাক হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%