ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয়ে দুই দেশের দীর্ঘস্থায়ী ও ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন তারা। আলোচনায় বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা আরও নিবিড় করার পাশাপাশি দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য চীনে উচ্চতর প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধি এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা অর্জনের বিষয়ে আলোচনা হয়। প্রথাগত সামরিক সহযোগিতার বাইরে সাইবার স্পেসের নিরাপত্তা নিশ্চিতকরণে যৌথ উদ্যোগের ওপর জোর দেওয়া হয়। এছাড়া, বৈশ্বিক ও আঞ্চলিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় উভয় দেশের একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের অবকাঠামো ও প্রতিরক্ষা খাতে চীনের ধারাবাহিক সহায়তার প্রশংসা করেন। অন্যদিকে, চীনের রাষ্ট্রদূত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হজফেরত ১৩০ হাজির মালামাল চুরির ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


হজফেরত ১৩০ হাজির মালামাল চুরির ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে

হজফেরত ১৩০ হাজির লাগেজ ও মালামাল চুরির ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দিয়েছেন।

আদালত এই ঘটনার তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি যথাযথভাবে আগামী এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিশরের বিতর্কিত হারের পর মরক্কোর সংহতি, ভাইরাল এক্স পোস্ট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


মিশরের বিতর্কিত হারের পর মরক্কোর সংহতি, ভাইরাল এক্স পোস্ট

আর্জেন্টিনার বিপক্ষে বিতর্কিত পরাজয়ের পর মরক্কো জাতীয় ফুটবল দল মিশর জাতীয় ফুটবল দলের প্রতি সংহতির বার্তা প্রদান করেছে। তারা নিজেদের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে মিশরের প্রধান কোচ হোসাম হাসানের ‘No to Racism’ প্রতীক প্রদর্শনের একটি ছবি প্রকাশ করেছে। পোস্টটি প্রকাশের সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দেখা যায়, আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ শেষে মিশরের প্রধান কোচ হোসাম হাসান মাঠে ফিফার ‘No to Racism’ প্রতীক হিসাবে নিজের দুই হাত ক্রস করে প্রতিবাদ জানান। এই ম্যাচ পরিচালনার বিষয় নিয়ে তার অসন্তোষের প্রেক্ষাপটেই তিনি এই অঙ্গভঙ্গি করেন, যা আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

কিছুক্ষণ পর, মরক্কো জাতীয় ফুটবল দলের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে হোসাম হাসানের সেই ছবিটি পোস্ট করা হয়। ছবির সঙ্গে ‘No to Racism’ বার্তাও যুক্ত করা হয়। প্রকাশিত হওয়ার পর অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এটিকে মিশরের প্রতি সংহতি এবং সমর্থনের প্রতীক হিসেবে ব্যাখ্যা করে।

এটি উল্লেখযোগ্য যে, মরক্কোর পোস্টে আর্জেন্টিনা, ম্যাচের রেফারিং বা মিশরের অভিযোগ সম্পর্কিত কোনো সরাসরি মন্তব্য নেই। মূলত পোস্টটিতে ফিফার বর্ণবাদবিরোধী বার্তাকে গুরুত্ব দেওয়া হয় এবং হোসাম হাসানের প্রদর্শিত প্রতীকের প্রতি সমর্থন প্রদর্শন করা হয়।

অন্যদিকে, পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর এর সত্যতা নিয়ে আলোচনা শুরু হয়। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এটি মরক্কো জাতীয় ফুটবল দলের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি সদৃশ পোস্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

ইরানের মাশহাদ শহরে সর্বোচ্চ নেতা আলী খামেনির দাফনের অনুষ্ঠান আজ সকালে, যেটি হওয়ার কথা ছিল, তা পিছিয়ে দেওয়া হয়েছে, জানানো হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দ্বারা।

বুধবার ইরাকের নাজাফ ও কারবালায় প্রত্যাশার চেয়ে অধিক মানুষ জড়ো হওয়ায় জানাজার শোভাযাত্রা বিলম্বিত হয়।

খামেনির জন্মস্থান মাশহাদে দাফনের অনুষ্ঠানটি এখন স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে (গ্রিনিচ সময় সকাল ১১টা) অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত, দুই পক্ষের সংঘর্ষে আহত ২, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০২:১২ পি.এম


টঙ্গীতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত, দুই পক্ষের সংঘর্ষে আহত ২, আটক ১

টঙ্গীর পাগার এলাকায় পূর্ব শত্রুতার কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় গ্রিন ইউনিভার্সিটির ছাত্র মঞ্জুরুল ইসলাম হাসিব (২৫) মারা গেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাতে গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সংঘর্ষের ঘটনা ঘটে বুধবার (৮ জুলাই) রাতে। নিহত হাসিব পাগার এলাকার তফিকুল ইসলামের ছেলে ও গ্রিন ইউনিভার্সিটির ছাত্র ছিলেন।

আহতদের মধ্যে আছেন স্থানীয় মোস্তফা মিয়ার ছেলে আকাশ (২৫) এবং মাসুদ রানার ছেলে ইমরান হাসান অনিক (২৪)। এ ঘটনায় পাগার এলাকার আয়াত আলীর ছেলে জোবায়ের হোসেনকে (৪৫) আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার রাতে টঙ্গীর পাগার এলাকায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে তিন জন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। সেখানে হাসিবের অবস্থার অবনতি হলে তাঁকে ধানমণ্ডির গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে আজ ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

টঙ্গী পূর্ব থানার এসআই তুহিন সংবাদটি নিশ্চিত করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্র নিহতের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%